
আফগানিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজে বাংলাদেশের পাঁচ নম্বরের ব্যাটিং পজিশন নিয়ে টেনশনে রয়েছেন অধিনায়ক তামিম ইকবাল।
তিনি বলেন, ‘আমরা জয় ও ইয়াসিরের মতো খেলোয়াড় নিয়েছি। তাই আমাদের হাতে বিকল্প আছে। আমরা যদি এই পজিশনের জন্য উপযুক্ত একজনকে পাই তবে সেটি আমাদের জন্য ভালো হবে।’ তিনি আরও বলেন, ‘এই পজিশনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ এখানে আপনাকে দ্রুত গতিতে রান করতে হবে। তবে আমরা যদি শুরুর দিকে কিছু উইকেট হারিয়ে ফেলি, তাহলে ৫ নম্বরের ব্যাটসম্যানকে ইনিংস গড়তে হবে। যারা ঘরোয়া ক্রিকেটে ভালো করেছে তাদেরকে আমরা এই জায়গায় সুযোগ দেব।’
বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর এবারই পূর্ণ শক্তির দল পেয়েছেন তামিম ইকবাল। তাই সফরকারী আফগানিস্তান দলের বিপক্ষে তিন ওয়ানডে ম্যাচ সিরিজে ভালো করার প্রত্যাশা থাকছে।
