Saturday, April 18

সেন্টমার্টিনগামী জাহাজে আগুন

চট্টগ্রামের সেন্টমার্টিন নৌপথে চলাচলকারী সেন্টমার্টিনগামী জাহাজ বে-ওয়ানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জাহাজটিতে যাত্রী ছিল ৯৫০ জন।

বৃহস্পতিবার রাত ১২ টা ৪০ মিনিটে কুতুবদিয়ায় মাঝ সাগরে হঠাৎ জাহাজটিতে আগুন লাগে। আগুন সহজে নেভানো গেলেও জাহাজের ইঞ্জিন বিকল হয়ে যায়।

সেন্টমার্টিনগামী জাহাজটিতে ৯৫০ জন যাত্রী ছিলেন। তারা নিরাপদে আছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বতর্মানে জাহাজটি চট্টগ্রাম বন্দরের টাগ কান্ডারি ১০ এর সাহায্যে চট্টগ্রামে আসছে। নৌসূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

Leave a Reply