Saturday, April 18

‘প্রতিশোধ’ নিলেন রশিদ খান

আগের ম্যাচে দুঃস্বপ্নের মতো শুরু করা বাংলাদেশ এবার টপ অর্ডারের দৃঢ়তায় ভালো শুরু পেয়েছে। পাওয়ার প্লেতে হারিয়েছে কেবল ১ উইকেট। গত ম্যাচের মতো আজকেও ব্যর্থ হয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। ২৪ বলে ১২ রান করে সেই ফারুকির তোপে পরাস্ত হয়েছেন তিনি।

ওয়ানডাউনে নেমে প্রথমেই বাউন্ডারি হাঁকিয়ে ভালো কিছু করার জানান দেন সাকিব। কিন্তু বেশিদূর যেতে পারেননি আজকেও।

৩৬ বলে ২০ রান করে ফিরে গেলেন সাজঘরে। ১৬তম ওভারে দলের সেরা বোলার রশিদ খানকে বোলিংয়ে আনেন অধিনায়ক রহমাতুল্লাহ।

আর বোলিংয়ে এসে দ্বিতীয় ডেলিভারিতেই সাকিবকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন সাকিব। আম্পায়ার আঙুল তুলেন। নিশ্চিত আউট জেনে রিভিউ না নিয়েই সাজঘরের পথে রওনা দেন সাকিব।

এ যেন প্রথম ম্যাচের প্রতিশোধ নিলেন রশিদ।

প্রথম ওয়ানডেতে সাকিব আল হাসানের ঘূর্ণি বলেই বোল্ড হয়ে আউট হন রশিদ। বিস্মিত হয়ে পিচে কিছুক্ষণ ঠাঁই দাঁড়িয়েছিলেন তিনি।

এবার বোল্ড করতে না পারলেও সাকিবের উইকেট নিয়েছেন রশিদ।
খেলার এই পর্যায়ে বাংলাদেশের সংগ্রহ ১৭ ওভার শেষে ৯০ রান। ৩৬ বলে ২৮ রানে অপরাজিত ওপেনার লিটন, সাকিবের পরে ব্যাট হাতে নেমেছেন মুশফিক। ৬ বল খেলে ৫ রানে ব্যাট করছেন তিনি।

Leave a Reply