
বি: দ্র : ই্উটিউব থেকে প্রকাশিত সকল ভিডিওর দায় সম্পুর্ন ই্উটিউব চ্যানেল এর । এর সাথে আমরা কোন ভাবে সংশ্লিষ্ট নয় এবং আমাদের পেইজ কোন প্রকার দায় নিবেনা।ভিডিওটির উপর কারও আপত্তি থাকলে তা অপসারন করা হবে। প্রতিদিন ঘটে যাওয়া নানা রকম ঘটনা আপনাদের মাঝে তুলে ধরা এবং সামাজিক সচেতনতা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ।
ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন।
ভিডিওটি পোষ্টের নিচে দেয়া আছে। ভিডিওটি দেখতে স্ক্রল করে পোষ্টের নিচে চলে যান।
আরো পড়ুনঃ
জামিন পেলেও স্বস্তি নেই সালমানের
জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফিরলেন সালমান খান। গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বারান্দায় দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশে হাত নাড়েন। তবে এখনই বিপদ থেকে মুক্তি পাচ্ছেন না ভাইজান। বরং তাঁর জন্য কঠিন দিন অপেক্ষা করছে। সালমান খানের জামিনের বিরোধীতা করে রাজস্থান আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন বিষ্ণোই সম্প্রদায়ের আইনজীবী।
যোধপুর দায়রা আদালত সালমান খানকে জামিন দেয়। ৫০ হাজার টাকার ব্যক্তিগত মুচলেকা দিয়ে জামিন পান তিনি। আদালতের অনুমতি ছাড়া বিদেশ যাত্রা করতে পারবেন না ৫২ বছরের এই অভিনেতা। পাশাপাশি পরের শুনানির জন্য তাঁকে ৭ মে আদালতে আসতে হবে। বিষ্ণোই সম্প্রদায়ের আইনজীবী জানিয়েছেন, সালমানের জামিনের বিরোধিতা করে রাজস্থান হাইকোর্টে যাবেন তাঁরা।
সালমান খান বাড়ি ফিরতেই আতশবাজি ফাটিয়ে শুরু হয় সেলিব্রেশন। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ির বারান্দায় আসেন সল্লু। সেখান থেকে ভক্তদের উদ্দেশে হাত নাড়েন ভাইজান। হাত জোড় করে ধন্যবাদ জানান।
