
সম্পাদনায়-আরজে সাইমুর: রিয়েলিটি শো চ্যানেল আই সেরা কণ্ঠ ২০১৪ সালের প্রতিযোগিতায় চতুর্থ হয়েছিলেন কন্ঠশিল্পী মনিষা ভাদুরী মেরী । মেরী বাংলাদেশের সঙ্গীত জগতের একজন উদীয়মান নক্ষত্র। গান নিয়ে ব্যস্ত সময় যাচ্ছে এই শিল্পীর। এই শিল্পী দেশের প্রশাসনিক শো ও অন্যান্য স্টেজ মাতিয়ে এবার তিনি দেশের বাইরে প্রোগ্রাম করে প্রবাসীদের মন জয় করছেন। কন্ঠশিল্পী মেরীর সাথে তার কাজ নিয়ে স্বদেশ কন্ঠ এর সাথে একান্ত আলাপন হয়।
স্বদেশ কন্ঠ: কেমন আছেন??
কন্ঠশিল্পী মেরী: সৃষ্টির কর্তার অশেষ কৃপায় ভালো আছি।
স্বদেশ কন্ঠ: বর্তমান সময়ে আপনি কি নিয়ে ব্যস্ত আছেন?
কন্ঠশিল্পী মেরী: বর্তমান সময়ে আমি আমার একক এ্যালবাম ও প্লেব্যাক এর কিছু গান এবং পড়ালেখা নিয়ে খুবই ব্যস্ত আছি।
স্বদেশ কন্ঠ: প্রথম কোন গান দিয়ে শিল্পী হিসেবে পরিচিত লাভ করেন?
কন্ঠশিল্পী মেরী:মনের ঘরে প্রেম এই গানটি দিয়ে প্রথম শিল্পী হিসেবে পরিচিতি লাভ করি।
স্বদেশ কন্ঠ: এই পর্যন্ত কতটি গান করেছেন?
কন্ঠশিল্পী মেরী:একক, ডুয়েট এবং প্লেব্যাক নিয়ে মোট ২৫টি গান করেছি।
স্বদেশ কন্ঠ: কোন ধরনের গান গুলো করতে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করেন?
কন্ঠশিল্পী মেরী:সব ধরনের গান করতে খুব স্বাছন্দ বোধ করি, তবে নজরুলগীতি, আধুনিক ও ফোঁক গান খুব প্রিয়।
স্বদেশ কন্ঠ: বর্তমানে একজন শিল্পীর জনপ্রিয় তুলনা করা হয় ভিউ মাধ্যমে,এই সম্পর্কে আপনার মতামত কি?
কন্ঠশিল্পী মেরী: বর্তমানে একজন শিল্পীর জনপ্রিয়তা অর্জন করার বিষয়টি নির্ভর করছে গানের কথা ও সুর। তাছাড়া ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে মানুষ অতি সহজে ইউটিউবের মাধ্যমে গানের জনপ্রিয়তাও পাচ্ছে
স্বদেশ কন্ঠ: গানের জগতে আপনি কাদের আইডল হিসেবে মানেন?
কন্ঠশিল্পী মেরী: আমি গানের জগতের কিংবদন্তী শ্রদ্ধেয়ভাজন যারা আছেন আমি সবাইকে অনুসরণ করার চেষ্টা করি।
স্বদেশ কন্ঠ: বর্তমান সময়ের কি গানের কোনো পরিবর্তন এসেছে?
কন্ঠশিল্পী মেরী: বর্তমান সময়ে গানের অনেক পরিবর্তন এসেছে, যেমন আগে অনেক ভালো ভালো গান হতো, এখন ভালো গানের সংখ্যা কমে বিকৃত ভাষার গান হচ্ছে যা সাংস্কৃতিক অঙ্গনে বিরূপ প্রভাব পড়ছে।
স্বদেশ কন্ঠ: বেশিরভাগ শিল্পী গানের অডিও চেয়েও ভিডিওতে বেশি মনোযোগী, এই নিয়ে আপনার মন্তব্য কি?
কন্ঠশিল্পী মেরী: হ্যাঁ এখন বেশিল ভাগ শিল্পীেই ভিডিওতে মনোযোগী, তবে আমার মতে শিল্পীদেরকে ভিডিও থেকে অডিও মিউজিকে যথেষ্ট মনোযোগী হওয়া উচিত।
স্বদেশ কন্ঠ: সামনে আপনার শ্রোতাদের জন্য কোন গান কি উপহার দিচ্ছেন??
কন্ঠশিল্পী মেরী: সামনে আমি আমার শ্রোতাদের জন্য একক এ্যালবাম রিলিজ করছি। সাথে শর্ট ফিল্ম এ কিছু গান আসছে ।
স্বদেশ কন্ঠ: প্লেব্যাক নিয়ে কিছু কথা বলুন।
কন্ঠশিল্পী মেরী: প্লেব্যাকে বেশ কিছু কাজ করেছি আরো কিছু প্লেব্যাক এ গানের কথা চলছে।
স্বদেশ কন্ঠ: গানের পাশাপাশি অন্য পেশায় যাবার পরিকল্পনা আছে কি?
কন্ঠশিল্পী মেরী: গানের পাশাপাশি আমি চাই শিক্ষাগত দিক দিয়ে অনেক দূল এগিয়ে যেতে, একজন ব্যারিষ্টার হতে চাই।
স্বদেশ কন্ঠ: গান নিয়ে ভবিষ্যত পরিকল্পনা কি?
কন্ঠশিল্পী মেরী: বিগত দিনে আমরা শ্রোতা বন্ধুরা আমাকে যে ভালোবাসা দিয়েছেন আমি চাই তাদের এই ভালোবাসাকে ধারন করে অনেক সুন্দর শ্রুতিমধুর গান উপহার দিতে
স্বদেশ কন্ঠ: পড়াশুনার পাশাপাশি গান করছেন পরিবারিক সাপোর্ট কেমন পাচ্ছেন?
কন্ঠশিল্পী মেরী: আমি ছোট বেলা থেকেই আমি আমার পারিবারিক সকল ধলনের সাপোর্ট পেয়ে আসছি।
স্বদেশ কন্ঠ: আপনার শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে কিছু কি বলবেন?
কন্ঠশিল্পী মেরী: আমি আমার শ্রোতাদের উদ্দেশ্যে একটি মাত্র কথাই বলতে চাই তারা যেন সব সময় আমার জন্য দোয়া করে অামি যেন সুস্থ থাকি এবং ভবিষ্যতে অনেক সুন্দর সুন্দর গান উপহার দিয়ে পারি এবং ওদের মাঝে বেঁচে থাকি।
