Monday, April 20

ছলনাময়ী কন্যার কবলে অরন্য জিয়া!

বিনোদন ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুর: সম্প্রতি পুবাইলের মেঘলা শুটিং হাউজ সহ গাজিপুরের বিভিন্ন লোকেশনে নির্মিত হলো মিউজিক ভিডিও ছলনাময়ী কন্যা। গানটিতে কণ্ঠ দিয়েছেন সালমান মাহমুদুল। গানটি লিখেছেন আরেফিন মোস্তফা। গানটির মিউজিক ভিডিও নির্মান করেছেন বিনোদন সাংবাদিক ও নির্মাতা এম রানা সিদ্দিক।
গ্রামীন লোকেশনে নির্মিত মিউজিক ভিডিওটিতে মডেল হয়েছেন ম্যাক মুকুল, মানতাসা মীম ও অরন্য জিয়া। মিউজিক ভিডিওটিতে চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন শেখ সাদী। ড্রোন পরিচালনায় ছিলেন মামুন।

এই গানের মডেল অরন্য জিয়া একজন দক্ষ ফটোগ্রাফ্রার হিসেবে অনেকদিন ধরে সুনামের সাথে কাজ করছেন, স্বদেশ টিভি শট ফিল্ম দিয়ে তার অভিনয়ের হাতেখড়ি, এছাড়াও স্বদেশ নিউজ24, রেডিও স্বদেশ ও স্বদেশ মাল্টিমিডিয়ার অফিসিয়াল ফটো সাংবাদিক হিসেবে কাজে নিযুক্ত আছেন!

গানটির মডেল অরন্য জন্য বলেন- প্রথমেই সাইট্রাস ক্রিয়েশন কে অনেক অনেক ধন্যবাদ জানাই মিউজিক ভিডিওটিতে আমাকে মডেল হিসেবে নির্বাচন করার জন্য। খুব আনন্দের সাথে কাজ টি করেছি। গানটা চমৎকার ছিলো। সব মিলে আমি খুবই এক্সাইটেড।

গানটিতে আমার সাথে ছলনাময়ী কন্যা চরিত্রে অভিনয় করেছে মানতাসা মীম, পারসনালি গানটি আমার খুব ভালো লেগেছে। যদিও বৃষ্টি একটু শুটে সমস্যা করেছিলো তারপরও রানা সিদ্দিক ভাইয়ের গোছানো ডিরেকশনে সুন্দর ভাবে কাজ টি শেষ করেছি। আশা করি মিউজিক ভিডিওটি সবার ভালো লাগবে।

গান প্রসঙ্গে গীতিকার আরেফিন মোস্তফা বলেন- এটি আমার ১১৯ তম গান। এর আগে আমার ৩-৪ টি গান রিলিজ হয়েছে। এই গানটি আশা করি দর্শক হ্নদয়ে জায়গা করে নিবে। শ্রোতাদের ভালবাসা পেলে লেখা অব্যাহত থাকবে।

গানটি গতকাল সাইট্রাস ক্রিয়েশনস ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে,

Leave a Reply