Monday, June 1

সব চরিত্রে নিজেকে মানিয়ে নিতে চান ছোট পর্দার আশিক খান

সব চরিত্রে নিজেকে মানিয়ে নিতে চান ছোট পর্দার আশিক খান
থিয়েটার থেকে টিভি নাটক এরপর ইউটিউব সেখান থেকে সিনেমা তারপর ওয়েব সিরিজ । ছোট পর্দার অন্যতম চেনা এবং জনপ্রিয় মুখগুলোর একজন আশিক খান চৌধুরী । যিনি প্রতিনিয়ত দর্শকদের মন কাড়ছেন বিভিন্ন চরিত্রে অভিনয় করে । কখনও রিকশাওয়ালা কিংবা পুলিশ অথবা সাইকোপ্যাথ ভিলেন , প্রতিনিয়ত কোন না কোন চরিত্রের মাধ্যমে নিজেকে ভাঙছেন আশিক । গত ২ বছরে নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন দেশের খ্যাতিমান সব পরিচালকদের সাথে কাজ করে এবং দর্শকপ্রিয়তা পেয়েছেন অনেক হিট কাজ দিয়ে । কিন্তু বেশীরভাগ পরিচালকদের পছন্দ আশিক কে নেতিবাচক চরিত্রে । গত ১ বছর ধরে তিনি করছেন ও তাই । নেতিবাচক সবরকম চরিত্রে নিজেকে মানিয়ে নিয়েছেন , দর্শকদের কাছে নেতিবাচক চরিত্রে আশিকের গ্রহণ যোগ্যতা ও বাড়ছে দিনের পর দিন । নেতিবাচক চরিত্রে কাজ করা নিয়ে আশিক বলেন , ‘’ সত্যি বলতে আমার নিজেকে প্রতিনিয়ত ভেঙ্গে অভিনয় করাটা আমার কাছে খুব উপভোগ্য , আমি যেকোনো চরিত্রে নিজেকে ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করি । কিন্তু নেতিবাচক চরিত্রটা দর্শকরা বেশী পছন্দ করছেন আর আমি ও কঠোর পরিশ্রম করছি এক একটা চরিত্রকে নিজের মধ্যে ধারন করতে আর সম্মানিত পরিচালকরা আমাকে নেতিবাচক কাজের জন্য ই ভাবছেন বেশী । বাংলাদেশে যেহেতু এখন নেতিবাচক চরিত্র করার মত তেমন মার্কেটে খুব কম অভিনেতা সেহেতু এই জায়গায় নিজের অবস্থান শক্ত করাটাই আমার এখন লক্ষ্য । এছাড়া সব চরিত্রেই অভিনয় করে যাবো । গল্প এবং স্ক্রিপ্ট যদি শক্ত হয় আমি যেকোনো চরিত্রে অভিনয় করার জন্য প্রস্তুত ।‘’ এছাড়া জানা যায় সামনে আশিক খান চৌধুরীর প্রায় ১১ টি ফিকশন , ৩ টি ওয়েব সিরিজ আসবে নভেম্বর – ডিসেম্বর মাসে ।
এছাড়া দারাজ এর ১১.১১ র বিশেষ মাইক্রো ওয়েব ফিল্ম ‘’ মিস্ট্রি বক্স’’ এ তাকে দেখা যাবে সাপুড়ে চরিত্রে । যেটি পরিচালনা করেছেন শেখ নাজমুল হুদা ইমন । নেতিবাচক চরিত্র করতে গিয়ে দর্শকদের মুখোমুখি হতে চ্যালেঞ্জ কেমন নিতে হয় জানতে গেলে আশিক বলেন , ‘’ আমার করা এমন এমন নেতিবাচক চরিত্র আছে যেগুলো দেখে মানুষ এতটাই ঢুঁকে যায় যে অনেক সময় তারা আমাকে জিগেস করে বসেন আমি বাস্তবে এমন কিনা , আমি তখন একটু হতভম্ব হই । পরে আবার ব্যাপারটা ভেবে লাগে যে চরিত্রটার মধ্যে দর্শক গভীরভাবে ঢুকেছেন বলেই এভাবে বলছেন । এটাই আসলে দিন শেষে পাওয়া । অনেকে তো আবার গালি পর্যন্ত দেন চরিত্রকে । ‘’ আমাদের দেশে এখন নেতিবাচক কিংবা খল চরিত্রে অভিনেতার অনেক সংকট । খল চরিত্র জায়গাটা আরও শক্ত হবে এবং আশিক কি নিজের ব্র্যান্ড ভেলু খল চরিত্রে তৈরি করতে পারেন কিনা , এটাই এখন দেখার বিষয় ।

Leave a Reply