Monday, June 1

আসছে শিল্পী মিষ্টি মাদবরের একাধিক নতুন গান

বিনোদন প্রতিবেদনঃ
করোনা মহামারী কাটিয়ে ভিন্ন ধরনের গান নিয়ে হাজির হচ্ছেন শিল্পী মিষ্টি মাদবর। এই সময়ের কণ্ঠশিল্পীদের মধ্যে অন্যরকম একটা পরিচিতি
রয়েছে তার। এই গানটির মাধ্যেমে শ্রোতাদের মনে অন্যরকম অনুভূতি তৈরি হবে বলে আশা করছেন তিনি । ইউটিউব চ্যানেল ‘মাদবর মিউজিক ওয়ার্ল্ড এন্ড মাদবর এন্টারটেইনমেন্ট’ এর ব্যানারে মুক্তি পেয়েছে ‘ আর একটু বসনা পাশে ‘গানটি । গানের কথা লিখেছেন পুষ্পা বেগম ও সুর করেছেন এফ কে স্বাধীন মিউজিকে ছিলেন । ভিন্নধর্মী এই গানের প্রসঙ্গে মিষ্টি মাদবর বলেন, ‘ সাম্প্রতিই মুক্তি পেতে যাচ্ছে আরো তিনটি গান
‘দেবে কি কষ্ট, তুমি ভালবেসেছ তাই ,বলবো কি করে ‘ । আশা করছি গান গুলো শ্রোতাদের মন ছুঁয়ে যাবে । আর একটু বসনা পাশে এই গানটি
নিয়ে আরেকটি কথা না বললেই নয়! এই গানটিতে মডেল হিসেবে ছিলেন মিষ্টি মাদবর নিজেই আর সাথে হিরো হিসেবে ছিলেন দিহান হাজারী !
পরবর্তী গান গুলো যেনো সবার মন জয় করতে পারেন এই প্রত্যাশা আশা করেছেন মিষ্টি!

Leave a Reply