Saturday, May 9

প্রকাশিত হলো মেজবার নতুন গান “মনের স্মার্টফোন

প্রকাশিত হলো মেজবার নতুন গান “মনের স্মার্টফোন “:
চ্যানেল ১১ এর ইউটিউব চ্যানেল থেকে সুন্দর মিউজিক ভিডিও সহ প্রকাশ হয়েছে এ সময়ের সঙ্গীতশিল্পী মেজবার নতুন গান “মনের স্মার্টফোন “। গানটি লিখেছেন জনপ্রিয় গীতিকার অনুরূপ আইচ এবং সুর সঙ্গীত করেছেন রেজওয়ান শেখ। । মডেল হয়েছেন রওনক। ভিডিও পরিচালনায় ফিডেল নাঈম এবং ক্যামেরায় আলামিন হোসাইন। নতুন গানটি নিয়ে মেজবা বলেন “গানটি খুবই ভালো হয়েছে। আশা করি শ্রোতা দর্শকদের কাছ থেকে অনেক সাড়া পাবো। সবার ভালোবাসা এবং দোয়া চাই”। এর পূর্বে স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠানগুলো থেকে প্রকাশিত মেজবার কিছু উল্লেখযোগ্য গান হলো : অনুরূপ আইচের লিখা “ঝরছে বৃষ্টি” গানটিতে মেজবার সহশিল্পী হিসেবে ছিলেন কণ্ঠশিল্পী আর্শি এবং “ফটো”, সালাহউদ্দিন সাগরের লিখা ও এফ এ প্রীতম এর সুরে হিন্দি গান “প্রিয়া”, এই হিন্দি গানটিতে মেজবার সহশিল্পী হিসেবে ছিলেন ভারতের কণ্ঠশিল্পী আশা সিজু। এছাড়াও এস কে সাগর সানের লিখা ও সুরে “ভালোবাসি”, বাধন রাজের লিখা ও সুরে “কত সুখে আছি আমি”, সালাহ উদ্দীন সাগরের লিখা এবং আহমেদ সজীবের সুরে “বোঝেনা সে বোঝেনা”, এম আই মাসুমের লিখা এবং সুর সঙ্গীতে “শুধু আমার” । এর বাহিরেও মেজবার নিজের লিখা ও সুরে ” একটু শোন” ” চুপটি করে, “লাভার বয়”,”কথা জমে থাক” এবং “ইশারা”, এই ইশারা গানটিতে মেজবার সহশিল্পী হিসেবে ছিলেন কণ্ঠশিল্পী বৃষ্টি।

Leave a Reply