Sunday, May 31

ডিপজলের জিম্মি ওয়েব সিরিজে মানতাসা মিম ও তারেক

ইংরেজি বছরের শুরুতেই এবার প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের দাপুটে খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। আজ (১ জানুয়ারি) ফুলবাড়িয়ায় ডিপজলের বাড়িতে এর দৃশ্যধারণ শুরু হয়েছে।

মনতাজুর রহমান আকবর পরিচালিত এই ওয়েব সিরিজে ডিপজলের বিপরীতে অভিনয় করছেন শিরিন শিলা। এ ছাড়াও এতে দেখা যাবে সময়ের আলোচিত মুখ মানতাসা মিম ও তানভীর তাজ তারেককে।

হলিউড, বলিউড থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতারা ওয়েব সিরিজ নির্মাণ করে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দিচ্ছেন। সেখানে বিখ্যাত শিল্পীরা অভিনয় করছেন। এই ভাবনা থেকেই ডিপজল ওয়েব সিরিজ ‘জিম্মি’ নির্মাণের প্রস্তুতি নিয়েছেন। শুধু তাই নয়, বাংলাদেশও যে বিশ্বমানের ওয়েব সিরিজ নির্মাণ করতে পারে এই চ্যালেঞ্জ নিয়ে তিনি জানান, নামে ওয়েব সিরিজ হলেও ‘জিম্মি’ দেখে দর্শক সিনেমার স্বাদ পাবেন।

‘জিম্মি’ অ্যাকশন, সাসপেন্স ও থ্রিলার ধাঁচের ওয়েব সিরিজ। এর গল্প লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।

উল্লেখ্য উল্লেখ্য মানতাসা মিম অনেক নাটক, মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন, অনেক ফ্যাশন হাউজের শুট করেছেন। তিনি করোনা মহামারিতেও স্বাস্থবিধি মেনে অনেক কাজ করেছেন। অভিনয়ে খুব ব্যস্ত সময় অতিবাহিত করছেন। সম্প্রতি তার অভিনীত অনেক শিক্ষামূলক নাটক ভাইরাল হয়েছে।
 

Leave a Reply