Sunday, April 19

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

চট্টগ্রামের বাঁশখালীতে ট্রলি ও ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষে মো. মোক্তার আহমদ (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে উপজেলার চাম্বল ইউনিয়নের শেখেরখীল সড়কের মাথায় এ দুর্ঘটনা ঘটে।

মো. মোক্তার আহমদ বাঁশখালীর পশ্চিম চাম্বল এলাকার নুর মোহাম্মদের ছেলে।

চাম্বল ন্যাশনাল হাসপাতালের চিকিৎসক রাহাত হাসান চৌধুরী বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দীন বলেন, পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply