
কুমিল্লার বুড়িচংয়ের সাব্বির হোসেন (২১) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে ৯ হাজার ২৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ২টার দিকে উপজেলার সীমান্তবতী এলাকা পাঁচোড়া থেকে তাকে দৌড়ে ধরে পুলিশ।
জানা গেছে, মাদক ব্যবসায়ী সাব্বির হোসেন বুড়িচংয়ের পাঁচড়ো গ্রামের আলম মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ভারতীয় সীমান্ত এলাকায় থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, সোমবার রাতে গোপন সংবাদের ভিক্তিতে শীর্ষ মাদক ব্যবসায়ী সাব্বির হোসেনকে ২৭ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
