Friday, May 22

দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়লেন ৪ ক্রিকেটার

সাকিব আল হাসানকে বাইরে রেখেই অবশেষে শুরু হলো বাংলাদেশ ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর। তিন ভাগে ভাগ হয়ে দক্ষিণ আফ্রিকায় যাবে বাংলাদেশ দল।

প্রথম বহরটি আজ বাংলাদেশ সময় পৌনে ১১টার ফ্লাইটে দেশ ছেড়েছে। যেখানে রয়েছেন আট সদস্য। তাদের মধ্যে চারজন জাতীয় দলের তারকা।

বিসিবি সূত্র জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে প্রথম বহরে বিমানে চড়লেন— নাসুম আহমেদ, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলি রাব্বি ও এবাদত হোসেন। এই চার ক্রিকেটারের সঙ্গে রয়েছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন, টিম ম্যানেজার নাফিস ইকবাল, ফিজিও বায়েজিদ ইসলাম ও টিম অ্যানালিস্ট নাসির আহমেদ নাসু।

জানা গেছে, আজ রাত ১১টার ফ্লাইটে দ্বিতীয় বহর উড়োজাহাজে উঠবেন। শেষ বহর তথা টেস্ট দলের স্পেশালিস্টরা যাবেন শনিবার বেলা পৌনে ১১টার ফ্লাইটে।

প্রসঙ্গত আগামী ১৮ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে প্রোটিয়াদের মুখোমুখি হবে বাংলাদেশ। ২০ ও ২৩ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ওয়ানডে। ৩১ মার্চ শুরু হবে প্রথম টেস্ট।

Leave a Reply