Monday, April 27

মুমিনুলের ভালো বিকল্প নেই: সাকিব

ফিক্সিং কাণ্ডে সাকিব আল হাসান নিষিদ্ধ হওয়ার পর তার পরিবর্তে ২০১৯ সালে টেস্ট দলের অধিনায়ক করা হয় মুমিনুল হক সৌরভকে।

অধিনায়ক হিসেবে ১৭তম টেস্টে নেতৃত্ব দিচ্ছেন মুমিনুল। তার অধীনে মাত্র ৩টি টেস্টে জয় পায় বাংলাদেশ। আর ১১ টেস্টে হেরে যায়। দুটি টেস্ট ড্রয়ে মীমাংসা হয়।

চলমান ঢাকা টেস্টেও পরাজয়ে শঙ্কিত টাইগাররা। দুই ইনিংসেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় স্বাগতিকরা। প্রথম ইনিংসে ২৪ রানে ৫ উইকেট হারিয়ে খাদের কিনারায় চলে যাওয়া দলকে খেলায় ফেরান মুশফিক-লিটন। তাদের ২৭২ রানের জুটিতে ভর করে শেষ পর্যন্ত ৩৬৫ রান করে বাংলাদেশ।

১৪১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেও বিপর্যয়ে পড়ে যায় টাইগাররা। এবার ২৩ রানে ৪ উইকেট হারাল বাংলাদেশ।

দুই ইনিংসেই ব্যর্থ অধিনায়ক মুমিনুল। সবশেষ সাত ইনিংসে বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক ফেরেন যথাক্রমে-০, ২, ৬, ৫, ৯ ও ০ রানে।

তারপরও মুমিনুলের পক্ষেই সাফাই গাইলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।

বৃহস্পতিবার চতুর্থদিনের খেলা শেষে সাকিব বলেন, একজন অধিনায়কের জন্য এ সময়টা খুবই কঠিন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা তাকে কীভাবে সমর্থন করছি। আমাদের টেস্ট ক্রিকেটের যে অবস্থা মুমিনুলের থেকে ভালো কোনো বিকল্প আমাদের নেই। কাজেই তাকে সাপোর্ট করতে হবে। ম্যাটার অব একটা ইনিংস, ওর সব চেঞ্জ হয়ে যাবে।

Leave a Reply