Sunday, April 26

চার বিভাগে এলপিজি সরবরাহ করছে রূপগঞ্জের জি গ্যাস প্ল্যান্ট

ঢাকা, ময়মনসিংহ, চট্রগ্রাম, সিলেট বিভাগীয় অঞ্চলে এলপিজি গ্যাস সরবোরাহ করছে এনার্জি প্যাক লিমিটেডের রূপগঞ্জ জি-গ্যাস স্যাটেলাইট প্ল্যান্ট। এ সব বিভাগে দিনে ২০০ মেট্রিক টন গ্যাস সরবরাহ করা হচ্ছে বলে জানান প্রতিষ্ঠানটিরবাণিজ্যিক বিভাগের প্রধান আবু সাঈদ রাজা।

সম্প্রতি সাংবাদিকদের নিয়ে প্ল্যান্ট পরিদর্শন শেষে তিনি এ সব কথা বলেন। এ সময় প্ল্যান্ট ইনচার্জ সামসুজ্জোহা ও সেফটি ডিপার্টমেন্টের সিনিয়র কর্মকর্তা জুম্মন পাঠান সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ রাজা জানান, গত ২৮ মার্চ আনুষ্ঠানিকভাবে এনার্জি প্যাকের রূপগঞ্জ জি-গ্যাস স্যাটেলাইট প্ল্যান্ট যাত্রা শুরু করে। দেশের বাইরে থেকে বছরে ৭০ থেকে ৮০ হাজার মেট্রিক টন এলপিজি আমদানি করে এনার্জিপ্যাক। খুলনায় জি-গ্যাসের মূল প্ল্যান্টে ৫ হাজার মেট্রিক টন মজুদ সক্ষমতা রয়েছে। সেখান থেকে বরিশাল, খুলনা ও রংপুর অঞ্চলে এলপিজিগ্যাস সরবরাহ করা হচ্ছে। আর ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট অঞ্চলে ভোক্তাদের কাছে খুব সহজেই এলপিজি গ্যাসসরবরাহের জন্য নারায়ণগঞ্জের রূপগঞ্জে জি-গ্যাস স্যাটেলাইট প্ল্যান্ট প্রতিষ্ঠা করা হয়েছে। গ্যাস পরিবহণে ৬০০ মেট্রিকটন ধারণ ক্ষমতার একটি জাহাজ নিয়মিত যাতায়াত করছে।

এলপিজি খাতের দিকে সু-নজর দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গ্যাসের সংকট থাকার কারণে নিজস্ব উৎপাদনের মাধ্যমে সরকার গ্যাসের চাহিদা মেটাতে পারছে না। এ সময়ে আমদানির মাধ্যমে গ্যাসের চাহিদা মেটাতে বড় ভুমিকা রাখছে বেসরকারি প্রতিষ্ঠানগুলো। যদি এই খাতকে বাঁচাতে হয় তাহলে সরকারকে আরেকটু সুনজর দিতে হবে।

এ সময় ডিলার ও রিটেইলার পর্যায়ে এলপিজি সরবরাহকারী ব্যবসায়ীদের লভ্যাংশের পরিমাণ বাড়াতে এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) প্রতি তিনি দাবি জানান।

Leave a Reply