Friday, August 7

ভৈরব থানা পুলিশ এর হাতে কথিত  সোর্স ও শীর্ষ মাদক ব্যবসায়ী আজিজ গ্রেপ্তার।

আশরাফুল  আলম|| ভৈরব- কুলিয়ারচর প্রতিনিধি||গত শত্রুবার ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় ভৈরব থানার সামনে দিয়ে মটরসাইকেল যোগে ইয়াবা নিয়ে যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিত্বে ভৈরব থানার এস.আই হাবিবুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ভৈরবের আন্তঃজেলা সোর্স ও শীর্ষ মাদক ব্যবসায়ী আজিজ (৪০) কে ২০০পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।
এ ব্যাপারে ভৈরব থানার এস.আই হাবিবুর রহমান বলেন, দৃত আজিজ দীর্ঘদিন যাবত কখনো র‌্যাব,পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভিন্ন জেলা ও উপজেলা কর্মকর্তাদের নাম ভাঙ্গীয়ে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসোহারা এবং ঐসব মাদক ব্যবসায়ীদের সাথে বিভিন্ন ভাবে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ এবং বিভিন্ন থানায় মাদকদ্রব্য আইনে এবং বিশেষ ক্ষমতা আইনে একাদিক মামলাও রয়েছে বলে জানান। শনিবার ৩০ সেপ্টেম্বর ভৈরব থানা মামলা নং ৩৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯  (১) এর টেবিলে ৯ (খ)মামলা করে জেল হাজতে প্রেরণ  করা হয়েছে।

Leave a Reply