Saturday, June 6

এই নারীর ব্যায়াম করার দৃশ্যটি দেখলে শিউরে উঠবে আপনারও শরীর..!! (ভিডিও)

নিউজটি ভিডিও আকারে নিচে দেখুন …..

বি: দ্র : ই্উটিউব থেকে প্রকাশিত সকল ভিডিওর দায় সম্পুর্ন ই্উটিউব চ্যানেল এর ।

এর সাথে আমরা কোন ভাবে সংশ্লিষ্ট নয় এবং আমাদের পেইজ কোন প্রকার দায় নিবেনা।
প্রতিদিন ঘটে যাওয়া নানা রকম ঘটনা আপনাদের মাঝে তুলে ধরা
এবং সামাজিক সচেতনতা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ।

ভিডিওটির উপর কারও আপত্তি থাকলে তা অপসারন করা হবে।

ভিডিও আকারে নিচে দেখুন …………………

আরো পড়ুন ……………..

তিন বছর পর সোহেল তাজ কাপাসিয়ায়

সকাল থেকেই অসংখ্য নেতাকর্মী ছিল অপেক্ষমাণ। সবার মধ্যেই উচ্ছ্বাস।

নেতা ফের দলে সক্রিয় হবেন কি না তা জানার জন্য উদগ্রীব সবাই। নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত কর্মীরা ফুল আর স্লোগানে তাঁকে বরণ করে নেয়। ওই নেতা হলেন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের সর্বকনিষ্ঠ ছেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। কিন্তু দলের নেতাকর্মীদের উদ্দেশে সোহেল তাজ বলেন, ‘এই মুহূর্তে রাজনীতি নয়, আমি আমার মায়ের নামে করা মা ও শিশু হাসপাতালের কার্যক্রম বাস্তবায়নের জন্য এসেছি। ’
দীর্ঘ প্রায় তিন বছর পর গতকাল সোমবার সকালে নিজের গ্রাম গাজীপুরের কাপাসিয়া উপজেলার দরদরিয়ায় যান সোহেল তাজ। সেখানে সৈয়দা জোহরা তাজউদ্দীন মা ও শিশু স্বাস্থ্য সেবা কার্ড এবং স্মার্ট এমসিএইচ সার্ভিস ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন তিনি। ওই সময় তাঁর সঙ্গে ছিলেন বড় বোন সিমিন হোসেন রিমি, ছেলে ব্যারিস্টার তুরাজ আহমদসহ পরিবারের আরো দুই সদস্য।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পাঁচ মাসের মধ্যেই ২০০৯ সালের মে মাসে পদ ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যান সোহেল তাজ। ২০১৩ সালের ২০ ডিসেম্বর তাঁর মা মুক্তিযুদ্ধের সংগঠক সৈয়দা জোহরা তাজউদ্দীন মারা যাওয়ার দুই দিন পর জানাজায় অংশ নিতে কাপাসিয়ায় গিয়েছিলেন তিনি।

এরপর ২০১৬ সালের ২৫ জানুয়ারি কাপাসিয়া যাওয়ার কথা থাকলেও ‘অসুস্থতা’র কারণ জানিয়ে যাননি।
দলের নেতাকর্মীরা জানায়, দরদরিয়া গ্রামে সৈয়দা জোহরা তাজউদ্দীনের নামে প্রসূতি ও শিশুর স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য ১০ শয্যার একটি হাসপাতাল নির্মাণ করা হয়। গতকাল হাসপাতালটির স্মার্ট এমসিএইচ সার্ভিস ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন করা হয়।

গাজীপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক লাজু শামসাদ হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য সিমিন হোসেন রিমি। এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন তানজিম আহমেদ সোহেল, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী মোস্তফা সারোয়ার, পরিচালক (এমসিএইচ) ডা. মোহাম্মদ শরীফ, গাজীপুরের সিভিল সার্জন ডা. সৈয়দ মো. মনজুরুল হক, কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাকছুদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সালাম সরকার প্রমুখ।

অনুষ্ঠানে তানজিম আহমেদ সোহেল তাজ বলেন, ‘কাপাসিয়ার গরিব-দুঃখী মানুষের জন্য আমার বাবা-মার অপরিমাণ দরদ ছিল। আমাদের পরিবার সব সময়ই এ এলাকার মানুষের ভাগ্যোন্নয়নের চেষ্টা করেছে। আমি যত দিন জনপ্রতিনিধি ছিলাম, আমিও আপ্রাণ চেষ্টা করেছি। ’

অনুষ্ঠানের পর দলে সক্রিয় হবেন কি না জানতে চাইলে নেতাকর্মীদের উদ্দেশে সাংবাদিকদের কাছে সোহেল তাজ বলেন, ‘এই মুহূর্তে রাজনীতি নয়, আমি আমার মায়ের নামে করা মা ও শিশু হাসপাতালের কার্যক্রম বাস্তবায়নের জন্য এসেছি। ’ নতুন প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, ‘আমার একটিমাত্র চাহিদা, নতুন প্রজন্ম যেন মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে। তারা যেন তা ধারণ করে দেশ ও মানুষের জন্য কিছু করতে পারে। ’

Leave a Reply