
ভিডিওটি পোষ্টের নিচে দেয়া আছে। ভিডিওটি দেখতে স্ক্রল করে পোষ্টের নিচে চলে যান।
আরো পড়ুনঃ
দর্শকদের সঙ্গে আমি প্রতারণা করতে চাই না : মেহজাবিন
ক্যারিয়ারের শুরু থেকেই দারুণ জনপ্রিয়তা নিয়ে পথ চলছেন অভিনেত্রী মেহজাবিন। এই গ্ল্যামার কন্যার দিকে দর্শকদেরও প্রবল আগ্রহ দেখা যায়। দর্শকদের সেই প্রত্যাশা পূরণে তিনিও ছাড় দিচ্ছেন না। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে চমক দেখাচ্ছেন একের পর এক। এই প্রসঙ্গে মেহজাবিন বলেন, দর্শকদের জন্যই আমার কাজ করা হয়। তাদের সঙ্গে আমি প্রতারণা করতে চাই না।
তাদের প্রত্যাশা পূরণের জন্যই নিজেকে বিভিন্ন চরিত্রে উপস্থাপন করছি। আমি সব সময় চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে পছন্দ করি। আমি আশা করি নির্মাতারাও আমাকে নিয়ে তেমনটা ভাববেন। বর্তমানে এই অভিনেত্রী টেলিছবি ও খণ্ড নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
আসছে বিজয় দিবসের দুয়েকটি নাটকে এই অভিনেত্রীকে দেখা যাবে বলে জানান তিনি। এছাড়া ‘বড় ছেলে’র পর মিজানুর রহমান আরিয়ানের ‘আস্থা’ শিরোনামের আরো একটি নাটকে কাজ করলেন মেহজাবিন। এই নাটকেও তিনি জুটি বেঁধেছেন বড় ছেলেখ্যাত অপূর্বর সঙ্গে।
আগামী ভালোবাসা দিবসের জন্য এই নাটকটি নির্মিত হয়েছে বলে জানা যায়। মেহজাবিন ছাড়াও এতে বিশেষ চরিত্রে দেখা যাবে মৌসুমী হামিদ, ইশানা ও আইরিন আফরোজকে।
