Saturday, April 18

Author: News Desk

ডেঙ্গু বাড়ছে, বেশি আক্রান্ত শিশুরা

ডেঙ্গু বাড়ছে, বেশি আক্রান্ত শিশুরা

স্বাস্থ্য
বয়স্কদের পাশাপাশি হাসপাতালগুলোতে প্রতিনিয়ত বাড়ছে শিশু ডেঙ্গু রোগীর সংখ্যা। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের ডেঙ্গু কর্নারের ১২টি বেডই পরিপূর্ণ রোগীতে। হাসপাতালটিতে বছরের প্রথম ছয় মাসে ডেঙ্গু নিয়ে ২১ শিশু চিকিৎসা নিলেও চলতি মাসেই ভর্তি হয় অর্ধশতাধিক। বর্তমান সময়ে শিশুর জ্বর হলে অবহেলার সুযোগ নেই জানিয়ে চিকিৎসকদের পরামর্শ দ্রুত ডেঙ্গু পরীক্ষার। সাত বছর বয়সী সুরমার শরীরে জ্বর হানা দেয় সাত দিন আগে। দিনমজুর বাবা রতন শুরুতে স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ কিনে খাওয়ান। তাতেও জ্বর না সারায় চার দিন পর অনেকটা বাধ্য হয়েই নিয়ে আসেন শিশু হাসপাতালে। পরীক্ষায় ধরা পড়ে ডেঙ্গু। এক বছর আট মাস বয়সী জুনায়েদ ডেঙ্গুর সঙ্গে লড়ছে পাঁচ দিন। প্রথম দিকে শারীরিক পরিস্থিতি খুব খারাপ হয়ে গেলেও দিনে দিনে উন্নতি হচ্ছে অবস্থার। শিশু হাসপাতালে বছরের প্রথম ছয় মাসে ডেঙ্গু নিয়ে ২১ শিশু চিকিৎসা নিলেও চলতি মাসেই ভর্...
আল কায়েদার শীর্ষ নেতা জাওয়াহিরি নিহত

আল কায়েদার শীর্ষ নেতা জাওয়াহিরি নিহত

আন্তর্জাতিক
মঙ্গলবার (২ আগস্ট) একাধিক মার্কিন গণমাধ্যম ও হোয়াইট হাউজ এ দাবি জানিয়েছে। পাকিস্তানে এক মার্কিন হামলায় ২০১১ সালে ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর আয়মান আল জাওয়াহিরি আল কায়েদার দায়িত্ব নেন। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, হোয়াইট হাউজ সোমবার (১ আগস্ট) কোনো কর্মকর্তার নামোল্লেখ না করে এই অভিযানের সন্ত্রাস-বিরোধী সফলতার কথা জানায়। আল জাজিরা জানায়, সিআইএ এর একটি ড্রোন দিয়ে তাকে হত্যা করা হয়। রয়টার্সকে এক উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা এর আগে জানিয়েছিলেন, আফগানিস্তানে গুরুত্বপূর্ণ আল কায়েদা টার্গেটে যুক্তরাষ্ট্র সফল অভিযান চালিয়েছে। এসময় তিনি দাবি করেন, এই অভিযানে কোনো বেসামরিক নাগরিক মারা যাননি। এদিকে মার্কিন প্রশাসন বরাবরই বলে আসছে, টুইন টাওয়ারে হামলার নেপথ্য কারিগর ওসামা বিন লাদেনের এই ঘনিষ্ঠ সহযোগী আয়মান আল জাওয়াহিরি। এর আগে আরেক আল কায়েদা নেতা আবু হামজাহ আল ইয়েমেনিকে হত্যা ক...
‘বার্সায় ফিরে অবসর নেবেন মেসি’

‘বার্সায় ফিরে অবসর নেবেন মেসি’

আন্তর্জাতিক, খেলা
তবে বার্সা ছেড়ে যেতে চাননি মেসি। যে কোনো মূল্যে বার্সায় থাকতে চেয়েছিলেন তিনি, চেয়েছিলেন কাতালান ক্লাবটিতে খেলেই ফুটবলকে বিদায় জানাতে। আর্জেন্টাইন তারকাকে ধরে রাখতে বার্সেলোনাও সর্বোচ্চ চেষ্টাটাই করেছে। কিন্তু নিয়মের মারপ্যাঁচে পড়ে ন্যু ক্যাম্প ছাড়তে হয়েছে তাকে। সংবাদ সম্মেলনে মেসি নিজে কেঁদেছেন, কাঁদিয়েছেন পুরো দুনিয়ায় ছড়িয়ে থাকা ভক্তদের। টানা ২০ বছরের বেশি সময়, ৭৭৮টি ম্যাচ, ৬৭২ গোল, ৩৫টি শিরোপা - যার মধ্যে আছে ১০টি লা লিগা, ৪টি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি এবং এর বাইরে অসংখ্য ব্যক্তিগত রেকর্ড ও সম্মাননা জয়ের পর বার্সেলোনা ছেড়ে পিএসজিতে চলে যান মেসি। ফরাসি ক্লাবটির সঙ্গে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। তবে পিএসজিই মেসির শেষ গন্তব্য নয়, বার্সায় ফিরে ক্যারিয়ারের ইতি টানবেন আর্জেন্টইন তারকা। এমনটাই মনে করেন, আর্জেন্টিনা জাতীয় দল ও বার্সেলোনায় মেসির পূর্বসুরি হুয়ান...
স্কুল-কলেজে সপ্তাহে একদিন ক্লাস: শিক্ষা উপমন্ত্রী

স্কুল-কলেজে সপ্তাহে একদিন ক্লাস: শিক্ষা উপমন্ত্রী

পড়ালেখা, বাংলাদেশ
শনিবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ইমারর্জেন্সি কেয়ার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি বলেন, শিক্ষামন্ত্রী যে সুনির্দিষ্ট তারিখ দিয়েছেন, সে অনুযায়ী ক্লাস শুরু করতে পারবো বলে আশা করছি। প্রাথমিকভাবে সপ্তাহে একদিন করে ক্লাস নেওয়ার চিন্তা করা হচ্ছে । তবে তা পরিবর্তন হতে পারে, হয়তো বা আরও বেশিদিন ক্লাস নিতে পারবো। এছাড়া এইচএসসি এবং এসএসসি পরীক্ষা স্বশরীরে নেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে। এটাই আপাতত লক্ষ্য। অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে। আগামীতে নতুন সিলেবাসের রূপরেখা দাঁড় করিয়েছি। প্রধানমন্ত্রীর সাথে আলাপ-আলোচনা করে নতুন সিলেবাসটা বাস্তবায়ন করা হবে বলেও জানান উপমন্ত্রী। শিক্ষা উপমন্ত্রী বলেন, স্কুল-কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীদের ওপর মানসিক চাপের সৃষ্টি হয়েছে। শিক্ষাখাতে বেশ ক্ষতি হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ...
মুক্তি মিলল পরীমনির

মুক্তি মিলল পরীমনির

বাংলাদেশ, বিনোদন, লাইফস্টাইল
পরীমনির খালু মোহাম্মদ জসিম উদ্দিন ও তার আইনজীবী অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভীসহ পরিবারের একাধিক সদস্য এ সময় উপস্থিত ছিলেন। এ ছাড়া পরীমণির আইনজীবী প্যানেলের কয়েকজন সদস্যও তাদের সঙ্গে রয়েছেন। এর আগে মঙ্গলবার (৩১ আগস্ট) জামিন পান তিনি। ৫০ হাজার টাকা মুচলেকায় পুলিশ রিপোর্ট দেওয়ার আগ পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়। শুধু জামিনের জন্য এর আগে তিনবার আবেদন করেছিলেন চিত্রনায়িকা পরীমনি। রাষ্ট্রপক্ষের জোরালো আপত্তির মুখে কোনোবারই সাড়া পাননি। উল্টো তিন দফায় ৭ দিন রিমান্ডে নেওয়া হয় পরীকে। বারবার জামিন আবেদনের শুনানি পেছানোয় বিড়ম্বনায় পড়েন পরীমনি। আদালতে গণমাধ্যমকে উদ্দেশ্য করে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। তৃতীয় দফায় রিমান্ড শুনানি শেষে নিয়ে যাওয়ার সময় টানাহেঁচড়ায় পড়েও যান পরী। এরপর চতুর্থ দফায় জজ আদালতে জামিন চান পরীমনি। কিন্তু শুনানির তারিখ দেরিতে দেওয়ায় আবারও ঝুলে যায় পুরো প্রক্রিয়া। ...
জ্যাকলিনকে টানা ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

জ্যাকলিনকে টানা ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

বিনোদন, লাইফস্টাইল
মানি লন্ডারিং মামলায় বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজকে জিজ্ঞাসাবাদ করেছে ভারতের কেন্দ্রীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার দিল্লিতে টানা পাঁচ ঘণ্টা ধরে জেরা করা হয় শ্রীলংকান এই সুন্দরীকে। তবে মামলাটিতে অভিযুক্ত হিসেবে নয়, সাক্ষী হিসেবে জেরা হয়েছে অভিনেত্রীকে। জানা গেছে, চেন্নাইয়ের বাসিন্দা সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে ২০০ কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগে মামলা হয়েছিল। সেই মামলায় জিজ্ঞাসাবাদ করার জন্যই জ্যাকলিনকে সোমবার দিল্লিতে ডেকে পাঠিয়েছিল ইডি। ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ইডি কর্মকর্তা জানান, জ্যাকলিন অর্থ পাচারের অভিযোগের মুখোমুখি হচ্ছেন এবং সেজন্য তাকে একটি চলমান মামলায় সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মাত্র কয়েক মাস আগেই মুম্বাইয়ে ১৭৫ কোটি টাকা মূল্যের বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন জ্যাকলিন। বর্তমানে প্রেমিকের সঙ্গে সেখানেই থাকছেন তি...
এবার পদ্মা সেতুর স্প্যানে লেগে ভাঙল ফেরির মাস্তুল

এবার পদ্মা সেতুর স্প্যানে লেগে ভাঙল ফেরির মাস্তুল

বাংলাদেশ
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার সকালে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে পাটুরিয়া যাচ্ছিল ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। সকাল ৭টা ১০ মিনিটে পদ্মা সেতু অতিক্রম করার সময় সেতুর ২ ও ৩ নম্বর খুঁটির মাঝখানে স্প্যানের সঙ্গে ওই ফেরির মাস্তুলের ধাক্কা লাগে। এতে ফেরির মাস্তুল ভেঙে যায়। বিআইডব্লিউটিসি চেয়ারম্যান জানান, ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ছিল। গত ৯ আগস্ট পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেওয়া এই রো রো ফেরিটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। মেরামত শেষে চলাচলের উপযোগী হওয়ায় ফেরিটিকে দৌলতদিয়-পাটুরিয়া রুটে পাঠানো হচ্ছিল। ফেরিটি সেখানে যাওয়ার সময় পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর খুঁটির মাঝখানে স্প্যানে লেগে এর মাস্তুল ভেঙে গেছে। তিনি আরও বলেন, এটি ছোট একটি দুর্ঘটনা হলেও ফেরির ম...
জজ আদালতে পরীমনির জামিন শুনানি কাল

জজ আদালতে পরীমনির জামিন শুনানি কাল

Uncategorized
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় চিত্রনায়িকা পরীমনির জামিন শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করা হয়েছে। রোববার ঢাকা মহানগর দায়রা জজ কে. এম. ইমরুল কায়েশ এই আদেশ দেন। গত ২২ আগস্ট পরীমনির জামিন চেয়ে আবেদন করা হয়। ওইদিন আদালত শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন। উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে পরীমনির জামিন শুনানির দিন এগিয়ে এনে নতুন দিন ধার্য করা হয়েছে। আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল এ তথ্য জানান। পর দিন আরেক দফা আবেদনে ‘দ্রুত শুনানির’ আবেদন করেন পরীমনির আইনজীবী। এতে সাড়া না পেয়ে তিনি হাইকোর্টে রিট করেন। সেখানে রুল চাওয়ার পাশাপাশি পরীমনির জামিন আবেদনও করা হয়। হাইকোর্ট বেঞ্চ ২৬ আগস্ট সরাসরি জামিন আদেশ না দিয়ে রুল জারি করেন। বারবার রিমান্ডে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ: উচ্চ আদালতের রায় না মেনে মাদক মামলায় পরীমনিকে বারবার নেওয়া রিমান্ড চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করা হয়েছে। র...
এইচএসসি পরীক্ষা দিতে না পারলে আত্মহত্যার হুমকি শিক্ষার্থীর

এইচএসসি পরীক্ষা দিতে না পারলে আত্মহত্যার হুমকি শিক্ষার্থীর

পড়ালেখা, বাংলাদেশ
এইচএসসি পরীক্ষা দিতে না পারলে আত্মহত্যা করবে বলে হুমকি দিয়েছেন সিদ্ধিরগঞ্জের এক ছাত্র। রোববার বিকালে সিদ্ধিরগঞ্জের গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের শিক্ষার্থী তানভীন ইসলাম জেলা প্রশাসকের কাছে পরীক্ষা দেওয়ার সুযোগ চেয়ে আবেদন করেছেন। আবেদনপত্রে তিনি উল্লেখ করেন, তিনি গিয়াস উদ্দীন ইসলামিক মডেল কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র (রােল নং-২১১৬২)। করোনাকালীন অসুস্থ থাকায় দীর্ঘ দিন অনলাইন ক্লাস করতে পারেননি। এ বিষয়ে তার বাবা তাকে এইচএসসি পরীক্ষায় সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করে ডাক্তারি কাগজপত্র নিয়ে কলেজে যাওয়ার পর অপমান করেন কলেজের অধ্যক্ষ। তবে অনলাইন ক্লাস না করলেও তিনি প্রতিটি অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন। কিন্তু অনলাইন ক্লাসে অনুপস্থিতির কারণে তার পরীক্ষার ফরম পূরণ বাতিল করে দেন কলেজ অধ্যক্ষ এবং কলেজে ডেকে নিয়ে জানিয়ে দেন, এ বছর আর পরীক্ষা দিতে পারবেন না তিনি। এতে কলেজ থেকে ব...
বৃহত্তর ময়মনসিংহ’র বর্ষিয়ান নেতা এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল

বৃহত্তর ময়মনসিংহ’র বর্ষিয়ান নেতা এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল

বাংলাদেশ, রাজনীতি
নিউজ ডেস্ক, স্বদেশ: বাংলাদেশ আওয়ামীলীগের বর্তমান সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের হাত ধরে ১৯৭২ সালে ৮ম শ্রেণীতে পড়া অবস্থায় ছাত্রলীগে যোগদান করেন। বৃহত্তর ময়মনসিংহ'র বর্ষিয়ান নেতা এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। স্কুল ছাত্রলীগের সাধারণ সম্পাদক পরে সভাপতি স্কুলে ১০ম শ্রেণীতে পড়া অবস্থায় ১৯৭৪ সালে জেলা ছাত্রলীগের সদস্য পদ লাভ করেন। ১৯৭৮ সালে পুনঃগঠিত জেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য, ১৯৮২ সালে জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক ও আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন, ১৯৮৪ সালে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ১৯৮৫ সালে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। ১৯৮৪ সালে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ১৯৮৫ সালে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন, ১৯৮৭ সালে পুনরায...