ভৈরব বন্ধুসভার নতুন কমিটি গঠন!
ঘোষিত হয়েছে প্রথম আলো ভৈরব বন্ধুসভার ২০১৮-১৯ সালের কার্যকরী কমিটি। ২১ ডিসেম্বর (শুক্রবার) সকালে ভৈরব আইডিয়াল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে পুরোনো কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষনা করা হয়।
বন্ধুসভার সভাপতি আরাফাত ভূঁইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন। এছাড়া আরো উপস্থিত ছিলেন ভৈরব পৌর আওয়ামীলীগ সভাপতি এস এম বাক্কি বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, ভৈরব প্রেসক্লাব সভাপতি মোঃ জাকির হোসেন কাজল, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সাধারণ সম্পাদক ও ভৈরব অনলাইন নিউজ ক্লাব এর সভাপতি মোঃ আলাল উদ্দিন, বন্ধুসভার প্রধান উপদেষ্টা ও প্রথম আলোর স্টাফ রিপোর্টার মোঃ সুমন মোল্লা, মাছরাঙ্গা টেলিভিশনের ভৈরব প্রতিনিধি ওয়াহিদা আমিন পলি, ভৈরব উদয়ন স্কুলের পরিচালক মোঃ সাগর রহমান, ভৈরব বন্ধুসভার উপদেষ্টা জাহিদুল হক জাবেদ, জনপ্রিয় সংগ...









