Sunday, April 19

Author: News Desk

ভৈরবে বিএনপির কেন্দ্রীয় নেতা শরীফুল আলমসহ  কর্মীদের বিরুদ্ধে গায়েবি  মামলা।

ভৈরবে বিএনপির কেন্দ্রীয় নেতা শরীফুল আলমসহ কর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা।

রাজনীতি
আশরাফুল আলম,কিশোরগঞ্জ প্রতিনিধি ॥ কিশোরগঞ্জ জেলার বিএনপি সভাপতি কেন্দ্রীয় সাংগঠনিক নেতা ভৈরব-কুলিয়ারচর বিএনপির প্রার্থী শরীফুল আলমকে প্রধান আসামি করে আড়াইশ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সোমবার দুপুরে ভৈরব থানার পুলিশ এস.আই মোখলেছুর রহমান রাসেল বাদী হয়ে এ মামলাটি করেন। মামলার এজাহারে শরীফুল আলমসহ স্থানীয় বিএনপির ১৮ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আসামি করা হয় ২০০-২৫০ জনকে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, সোমবার বেগম খালেদা জিয়ার, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার রায়কে কেন্দ্র করে ভৈরব উপজেলা বিএনপি নেতাকর্মীরা রবিবার সন্ধ্যায় দলীয় অফিসে বৈঠক করে। ওই বৈঠকে বেগম জিয়ার মুক্তি দাবিসহ ভৈরবে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য তারা প্রস্ততি নিচ্ছিল। এ খবর পেয়ে পুলিশ ওই অফিসে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়। ভৈরবের বি...
ভৈরবে নৌকাবাইচ ত্রি-সেতু এলাকায় লাখো মানুষের ঢল।

ভৈরবে নৌকাবাইচ ত্রি-সেতু এলাকায় লাখো মানুষের ঢল।

বাংলাদেশ
আশরাফুল আলম,কিশোরগঞ্জ প্রতিনিধি ||কিশোরগঞ্জ ভৈরব পৌরসভার তত্ত্বাবধানে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ৭ম নৌকাবাইচ প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ভৈরবের মেঘনা নদীর ত্রি-সেতু এলাকায় গ্রামবাংলার লোকজ সংস্কৃতির জনপ্রিয় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও বিসিবির সভাপতি আলহাজ নাজমুল হাসান পাপন। পৌর মেয়র অ্যাড. ফখরুল আলম আক্কাছের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মির্জা মো. সুলায়মান, ভৈরব উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ ও প্রেসক্লাব সভাপতি জাকির হোসেন কাজল প্রমুখ। এদিকে নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই মেঘনার নদীর তীরে মানুষে ভরে ওঠে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই ভিড় বাড়তে থ...

ভৈরবে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন।

বাংলাদেশ
আশরাফুল আলম,কিশোরগঞ্জ প্রতিনিধি || কিশোরগঞ্জের ভৈরবে জায়গা দখল নিয়ে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে, হয়রানীর শিকার লোকজন। শহরের গাছতলা ঘাট এলাকার মাদ্রাসা সংলগ্ন জায়গায় সম্পত্তির দখল নিয়ে প্রবাসী দুই ভাই মামুন মিয়া ও মোঃ রোমন মিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা ও হত্যার হুমকির প্রতিবাদে এই সংবাদ সম্মেলন করা হয়। গত ১৬ই অক্টোবর মঙ্গলবার বিকালে ভৈরব অনলাইন নিউজ ক্লাবের কার্যালয়ে হয়রানীর শিকার পরিবারের লোকজন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আঙ্গুর মিয়া ও আমেনা বেগমে মিথ্যা মামলার প্রতিবাদে হাজী সিদ্দিক মিয়া বলেন, আমি ক্রয়সূত্রে এই জায়গার মালিক এই জায়গার মালিক হিসেবে বাসা ভাড়া দিয়েছিলাম কিন্তুু আজ তারা নিজে দাবি করছে। সামাজিক ভাবে আমাদের কে হেয় প্রতিপন্ন ও হয়রানি করার জন্য আঙ্গুর মিয়া ও আমেনা বেগম গংরা এলাকার কিছু কু-চক্রী মহলকে নিয়ে ভুয়া দলিল সাজিয়ে আমার পরিবারেরর বি...
ভৈরবে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত।

ভৈরবে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত।

বাংলাদেশ
আশরাফুল আলম,কিশোরগঞ্জ প্রতিনিধি ||আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো এই শ্লোগানকে সামনে নিয়ে ভৈরবে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ দিবস পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার যৌথ আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে দশটায় ভৈরব উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করে। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জন প্রতিনিধি নিরাপদ সড়ক চাই এর নেতৃবৃন্দ পুলিশ বিভাগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সকাল ১১টায় ভৈরব উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিরাপদ সড়ক চাই এর উপদেষ্টা কাজী মোহাম্মদ ফয়সাল। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সভাপতি এস.এম. বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক...
ভৈরবে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা মূলক লিফলেট বিতরণ।

ভৈরবে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা মূলক লিফলেট বিতরণ।

বাংলাদেশ
আশরাফুল আলম,কিশোরগঞ্জ প্রতিনিধি || "আইন মেনে চলবো,নিরাপদ সড়ক গড়বো" এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় ভৈরবে ২১ অক্টোবর রবিবার ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় বিকাল ৫ টায় নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার আয়োজনে গাড়ি চালক,যাত্রী, পথচারী ও জনসাধারণের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়। ঘণ্টা ব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্হিত ছিলেন, ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃতরিকুল ইসলাম তালুকদার, নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সভাপতি এস.এম বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক মো.আলাল উদ্দিন,সহ- সভাপতি মনিরুজ্জামান ময়না, ভৈরব উপজেলা যুব লীগ সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অরুন আল আজাদ, হাইওয়ে পুলিশের সাব ইন্সিপেক্টর জিয়াউল হক,(নিসচার) দপ্তর সম্পাদক একেএম নাজমুল হক,যুব বিষয়ক সম্পাদক তানবীর আহমেদ,দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক জামাল উদ্দিন , ভৈরব অনলাইন নিউজ ক্লাব সাধারণ সম্পাদক আশরাফুল আলম ও (নিসচা...
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে যুবলীগ দক্ষিণের আলোচনা সভা অনুষ্ঠিত

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে যুবলীগ দক্ষিণের আলোচনা সভা অনুষ্ঠিত

এক্সক্লুসিভ, রাজনীতি
স্বদেশ কন্ঠ: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৪তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ এর উদ্যোগে আজ ১৮ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার সকাল ১০.০০ টায় ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন, বিএনপি সন্ত্রাসী সংগঠন, নিষিদ্ধ হওয়া প্রয়োজন। ১০ অক্টোবর ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার রায় ঘোষিত হয়েছে। রায়ে বলা হয়েছে ‘২১ আগস্টের গ্রেনেড হামলা রাষ্ট্রীয় মদদে একটি পরিকল্পিত হত্যাকা-। রায়ের পর্যবেক্ষণে হাওয়া ভবনেই এই হত্যাকা-ের মূল পরিকল্পনা নেয়া হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে। সেই সময়ে সরকার ছিল বিএনপি-জামায়াত জোট। তাই এই রায় থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে, বিএনপি সাংগঠনিকভাবে এই নৃশংস সন্ত্রাসী কর্মকা-ের সাথে জড়িত। ২১ আগস্ট গ্রেনেড...
সৌদি কনস্যুলেটেই সাংবাদিক খাশোগিকে হত্যা করা হয়

সৌদি কনস্যুলেটেই সাংবাদিক খাশোগিকে হত্যা করা হয়

আন্তর্জাতিক
তুরস্কের কর্তৃপক্ষের কাছে একটি ১১ মিনিটের অডিও রেকর্ডিং রয়েছে। এই অডিও থেকে ইঙ্গিত মিলেছে, সৌদি ভিন্নমতালম্বী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয়েছে। তিনি ইস্তাম্বুলে অবস্থিত সৌদি কনস্যুলেটে প্রবেশ করার পরপর সেখানেই তাকে হত্যা করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক তুর্কি সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে। সূত্রটি জানিয়েছে, জামাল খাশোগির হাতে থাকা অ্যাপল ওয়াচে ধারণকৃত অডিওর চেয়ে ভিন্ন আরেকটি সূত্র থেকে এই অডিও হস্তগত হয়েছে তুর্কি কর্তৃপক্ষের কাছে। রয়টার্স জানিয়েছে, তুরস্ক পুলিশের হাতে একটি অডিও রেকর্ডিং রয়েছে যা থেকে বোঝা যায় যে কনস্যুলেটেই খাশোগিকে হত্যা করা হয়। ওই অডিও অনেক দেশের কর্তৃপক্ষের সঙ্গে শেয়ার করা হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবও রয়েছে। তবে, এখন পর্যন্ত খাশোগিকে হত্যার কথা অস্বীকার করেছে সৌদি আরব। সৌদি বলছে, খাশোগি কনস্যুলেটে প্রবেশের কিছুক্ষণ পরই বেরিয়ে যান।...
নামাজের স্থানের সীমারেখা কতটুকু?

নামাজের স্থানের সীমারেখা কতটুকু?

ইসলাম
নামাজের সামনে দিয়ে হাঁটতে রাসুল (সা.) কঠিনভাবে নিষেধ করেছেন। সমস্ত ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে, মুসল্লির সামনে দিয়ে যাওয়া হারাম। কিন্তু এখানে সীমারেখা আছে। রাসুল (সা.) যে হাদিসে নিষেধ করেছেন, সেই হাদিসেই বলেছেন, “যদি অতিক্রমকারী ব্যক্তি ‘বাইনা ইয়া দাইলের’ ভেতরে চলে আসে, তাহলে মুসল্লি ওই ব্যক্তিকে বাধা দেবে। ‘বাইনা ইয়া দাইল’ হচ্ছে, মুসল্লি ব্যক্তির সিজদাহ, অর্থাৎ দণ্ডায়মান অবস্থা থেকে সিজদাহ পর্যন্ত জায়গা। এই জায়গাটুকু হচ্ছে মুসল্লির হক বা অধিকার। এই সীমার মধ্য দিয়ে কেউ হেঁটে যেতে পারবে না, মুসল্লি বাধা দিতে পারবে, এটি জায়েজ। আবার মুসল্লিও যদি পুরা মসজিদ তার দখলে নিয়ে যায় বাকিরা দাঁড়িয়ে থাকে, এটিও তার হকের বাইরে। সুতরাং সিজদাহের জায়গার মধ্যে যদি কেউ অতিক্রম করে, সে ক্ষেত্রে মুসল্লি তাকে বাধা দিতে পারবেন। এই সীমার মধ্য দিয়ে যিনি অতিক্রম করবেন, তিনি গুনাহগার হবেন। কিন্তু মুসল্লিও য...
আবারও বড় পর্দায় মৌসুমী হামিদ

আবারও বড় পর্দায় মৌসুমী হামিদ

বিনোদন
আবারও নতুন ছবিতে অভিনয় করছেন মৌসুমী হামিদ। ছবির নাম ‘গোর’। ছবিটি পরিচালনা করছেন গাজী রাকায়েত। বর্তমানে ঢাকার নবাবগঞ্জে ছবির শুটিং চলছে। এ ছবিতে মৌসুমী হামিদকে একজন হিন্দু বিধবা মেয়ের চরিত্রে দেখা যাবে। এতে অভিনয় প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, নতুন এ ছবির শুটিং শুরু করেছি। তবে ছবির শুটিং শেষ করার আগে প্রচারণা নিয়ে নিষেধ করা হয়েছে। পুরো ছবির কাজ শেষ হওয়ার পর পরিচালক সবাইকে আনুষ্ঠানিকভাবে জানাবেন। রাকায়েত ভাইয়ের এ ছবির গল্প অনেক সুন্দর। আমার চরিত্রটিও বেশ গুরুত্বপূর্র্ণ। বেশ আনন্দ নিয়েই ছবির শুটিং করছি। কারণ গল্পপ্রধান ছবিতে অভিনয় করতে সবসময়ই ভালো লাগে। আশা করছি দর্শক ছবিটি আগ্রহ নিয়েই দেখবেন। উল্লেখ্য, ২০১২ সালে অনিমেষ আইচ ‘না মানুষ’ ছবির মাধ্যমে বড়পর্দায় প্রথম নাম লেখান মৌসুমী হামিদ। যদিও এ ছবির কাজ এখনও শেষ হয়নি। আদৌ হবে কিনা সেটাও নিশ্চিত নন পরিচালক। এরপর ‘ব্ল্যাকমানি’, ‘ব্ল্যাকম...
কানে পানি ঢুকলে যা করণীয়

কানে পানি ঢুকলে যা করণীয়

লাইফস্টাইল
কখনও কখনো অজান্তে কানে পানি চলে যায়। তখন আমরা দিক-বিদেক হয়ে যাই। কি থেকে কি করবো কিছুই বুঝে ওঠা যায় না। ছোটরা তো আছেই, বড়রাও মাঝে মাঝে ভড়কে যায়। তবে কানে বেশি পরিমাণে পানি না ঢুকলে তেমন একটা সমস্যা হয় না। কানের ভেতরের ওয়াক্স অল্প পরিমাণ পানি শোষণ করে নেয়। কানে বেশি পরিমাণ পানি গেলে সমস্যা হতে পারে। আর কারো কানে যদি ছিদ্র থাকে বা আগে থেকে সংক্রমণ থাকে, তাদের ক্ষেত্রে কানে পানি গেলে সমস্যা হতে পারে। কানে পানি ঢুকলে অনেকে কটন বাড দিয়ে পরিষ্কার করার চেষ্টা করেন। ভুলেও এই কাজটি করবেন না। আসুন জেনে নেই কানে পানি ঢুকলে কি করবেন? মাথাটি কাত করুন যে কানে পানি ঢুকেছে, সেই দিকে মাথাটি কাত করুন। তারপর হাতের তালু রাখুন কানের উপরে এবং চাপ দিন। চাপ দিয়েই হাতটি সরিয়ে নিন। দেখবেন খানিকটা পানি বের হয়ে গেছে। এভাবে বেশ কয়েকবার করুন। পানি বের হয়ে কান বন্ধ হওয়ার সমস্যা দূর হবে। নাকের ফুটো বন্ধ করুন...