ট্রাম্পের পথে হাঁটছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, তেল আবিবের দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেওয়ার কথা ভাবছে অস্ট্রেলিয়া। গতকাল সোমবার তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পথ অনুসরণ করে দূতাবাস সরিয়ে নেওয়ার পক্ষে কথা বলেছেন। গত বছরের ডিসেম্বরে পবিত্র জেরুজালেম শহরকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দ্য গার্ডিয়ান ও স্টার ট্রিবিউনের খবরে জানানো হয়, স্কট মরিসন বলেছেন, জেরুজালেমে দূতাবাস স্থানান্তরের ধারণাটি তাঁকে দিয়েছেন ইসরায়েলে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত ডেভ শর্মা। তিনি ইহুদি-অধ্যুষিত ওয়েন্টওর্থ এলাকা থেকে নির্বাচন করছেন।
এর আগে গত জুন মাসে অস্ট্রেলিয়া জানিয়েছিল, যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে ইসরাইলের তেল আবিব থেকে দখলকৃত জেরুজালেমে দূতাবাস সরিয়ে নেবে না তারা। দেশটির তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ ওই ঘোষণা দেন।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম...









