সমাবেশ ঘিরে গ্রেপ্তার বিএনপির ৪ শতাধিক নেতাকর্মীর তালিকা প্রকাশ
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেছেন-সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা ঘিরে গত শনিবার রাত থেকেই ঢাকা মহানগরীসহ আশপাশের জেলাগুলোতে বিএনপি নেতাকর্মীদের বাসায় বাসায় পুলিশ তল্লাশি করেছে। বিএনপির চার শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার (১ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এসময় তিনি গ্রেপ্তার নেতাকর্মীর তালিকা প্রকাশ করেন।
রুহুল কবীর রিজভী বলেন, গতকাল (শনিবার) বিএনপির জনসভা মহাসাগরে পরিণত হয়। চারদিক থেকে ধেয়ে আসা জনস্রোতে সোহরাওয়ার্দীর বিশাল প্রান্তর কানায় কানায় ভরে যায়। রমনা পার্কসহ আশপাশের রাস্তাঘাট, মোড় ও ফুটপাত মিটিং শুনতে আসা মানুষে ঠাসা ছিল। শাহবাগ, কাকরাইল, মৎস্যভবন এলাকা সংলগ্ন এলাকায়ও ছিল উর্মিমালার মতো জনতার ঢেউ। অথচ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব তার প্রতিক্রিয়ায় বলেছেন, বিএনপির সমাব...









