Monday, May 18

Author: News Desk

সরায় মার্কিন কন্স্যুলেট বন্ধ: আমেরিকার দাবি নাকচ করল ইরান

সরায় মার্কিন কন্স্যুলেট বন্ধ: আমেরিকার দাবি নাকচ করল ইরান

আন্তর্জাতিক
ইরাকের বসরা নগরীতে মার্কিন কন্স্যুলেট বন্ধ করে দেয়ার বিষয়ে ইরানকে দায়ী করে আমেরিকা যে বক্তব্য দিয়েছে তাকে “অযৌক্তিক’ বলে নাকচ করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। তেহরান বলেছে, ওয়াশিংটন যে দোষারোপের রাজনীতিতে অভ্যস্থ কন্স্যুলেট বন্ধের বিষয়ে ইরানকে দায়ী করা তারই অংশ। গতকাল (শনিবার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, “ইসলামি প্রজাতন্ত্র ইরান কূটনীতিক অথবা কূটনৈতিক মিশনের ওপর যেকোনো ধরনের হামলার নিন্দা জানায়। তবে, বসরায় মার্কিন কন্স্যুলেট বন্ধের বিষয়ে ওয়াশিংটন হাস্যকর অজুহাত খাড়া করেছে। আমেরিকা কয়েক সপ্তাহ ধরে ইরাক ও ইরানি বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগ করে যাচ্ছে।” গত শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিদার নয়ের্ত জানান, পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বসরা কন্স্যুলেট বন্ধ করে সেখানকার লোকজনকে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন। পম্পেও বলেন, ইরাকে নিযুক...
নির্বাচন বর্জনের হুমকিতে অন্যায় দাবি মানার কোনও সুযোগ নেই: হানিফ

নির্বাচন বর্জনের হুমকিতে অন্যায় দাবি মানার কোনও সুযোগ নেই: হানিফ

জাতীয়, রাজনীতি
আমরা কোনও প্রহসনের নির্বাচন করতে চাই না এবং দেখতেও চাই না এমন মন্তব্য করে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে আইন ভঙ্গ করতে হবে, সংবিধান লঙ্ঘন করতে হবে, এরকম কোনও দাবি গ্রহণযোগ্য নয়। নির্বাচনকে সামনে রেখে নির্বাচন বর্জনের হুমকি দিয়ে অন্যায় অসাংবিধানিক দাবি মানার কোনও সুযোগ নেই। আজ রোববার সকালে কুষ্টিয়া পিটিআই রোডের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।মাহাবুব উল আলম হানিফ বলেন, আমরা বলেছি বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন সকল রাজনৈতিক দলের অংশগ্রহণমূলক নির্বাচন হোক। নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় কেউ যদি নির্বাচন থেকে দূরে থাকে, সেটা তাদের সিদ্ধান্তের ব্যাপার। কিন্তু নির্বাচন সংবিধান অনুযায়ী যথা সময়েই হবে। তিনি বলেন, বেগম খালেদা জিয়া আদালতের রায়ে দণ্ডিত হয়ে কারাগারে আছেন। বিএনপিকে মাথায় রাখতে হবে ...
‘তনুশ্রীর সাহস আছে’-  কঙ্গনা

‘তনুশ্রীর সাহস আছে’- কঙ্গনা

বিনোদন
নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের ঘটনায় বলিউডের আরও একজনকে পাশে পেলেন তনুশ্রী দত্ত। বলিউডে বরাবরই স্পষ্ট বক্তা বলেই পরিচিত কঙ্গনা। তিনিও কোনও কিছুকে বিশেষ ভয় করেননা। তাই তনুশ্রীর এধরনের সাহসি পদক্ষেপে বেশ খুশি কুইন অভিনেত্রী। নানা পাটেকরের বিরুদ্ধে তনুশ্রীর মুখ খোলার ঘটনায় কঙ্গনার স্পষ্ট জবাব, '' আমি ঠিক কী ঘটেছিল, সেই ঘটনার বিচার করতে পারি না তবে আমি ওর সাহসিকতার প্রশংসা করি, যে তনুশ্রী কোনও কিছুকে ভয় না পেয়ে ওর যৌন হেনস্থার বিষয়ে মুখ খুলেছেন। এটা তাঁর মৌলিক অধিকার, যে ও তাঁর সঙ্গে ঘটা ঘটনা নিয়ে মুখ খুলেছে। ওর এই পদক্ষেপ সকলকে সচেতন করে তুলবে। '' এদেশে প্রত্যেক পরিবারেই মেয়েদের তুলনায় ছেলেদের বেশি প্রশ্রয় দেওয়া হয়। এপ্রসঙ্গে কঙ্গনা বলেন, '' 'রাজা' বেটাকেও ( পুরুষদের উদ্দেশ্যে রাজা শব্দ ব্য়বহার করেন কঙ্গনা) কখনও কখনও মুখের উপর 'না' বলা উচিত। তবে আমাদের সমাজব্যবস্থার জন্য ম...
দুঃসংবাদ আছে সাকিবের জন্য

দুঃসংবাদ আছে সাকিবের জন্য

খেলা
আঙুলের চোট নিয়েই এশিয়া কাপ খেলতে গিয়ে মহাবিপদে পড়েছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। তার হাতের অবস্থা গুরুতর। হাসপাতালে আসতে আরেকটু দেরি হলেই তার হাতটাই হয়তো থাকত না! তাকে ছাড়া ভারতের বিপক্ষে ফাইনালে বীরোচিত লড়াই করে হেরেছে বাংলাদেশ। ক্রিকেটে ফিরতে আরও তিন মাসের বেশি লাগতে পারে সাকিবের। এর মধ্যেই তার জন্য এল আরেকটি দুঃসংবাদ। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের বিশ্বসেরা অল-রাউন্ডার এখন আর সাকিব নন। এমন একজনের কাছে তিনি অবস্থান হারিয়েছেন, যিনি ক্রিকেটে নবীন দেশ আফগানিস্তানের বোলার! হ্যাঁ, মূলতঃ স্পিনার হিসেবে সারাবিশ্বে খ্যাতি পাওয়া রশিদ খানের কাছেই শীর্ষস্থান হারিয়েছেন বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয়। সদ্য সমাপ্ত এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে সুপার ফোর পর্বের শেষ ম্যাচটা খেলতে পারেননি সাকিব। তার আগে ৪ ম্যাচে বল হাতে নিয়েছেন ৭ উইকেট। কিন্তু ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি। অন্যদিক...
ভালো মানের একজন অভিনেত্রী  হতে চাই, মারিয়া লিরা

ভালো মানের একজন অভিনেত্রী হতে চাই, মারিয়া লিরা

বিনোদন
মারুফ সরকার, বিনোদন প্রতিবেদকঃ আপনাদের কাছে তুলে ধরবো অভিনেত্রী মারিয়া লিরার কথা। কথা হয় এই অভিনেত্রীর সাথে তার বর্তমান অবস্থান নিয়ে । কেমন যাচ্ছে তার বর্তমান সময় শুনুন আপনারা তার নিজ মুখে।। বিস্তারিত শুনুন নিজের মুখে। অভিনয় শুরুটা কবে থেকে এবং কিভাবে? অভিনয় জগতে আসা ২০১৫ সালে ফেসবুকের মাধ্যমে অভিষেক ঘটে প্রথম টেলেফিল্ম কাজ। টেলিফিল্মের নাম "আপনজন " পরিচালক দিন মোঃ মন্টু প্রচার হয়েছিল এশিয়ান টিভি তে। এখন কি নিয়ে বেস্ত? বর্তমান আমি বেশ কিছু স্বল্প দৈর্ঘ্য চলচিত্র ও মিউজিক ভিডিও নিয়ে ব্যাস্ত। অভিনয় নিয়ে আপনার চুরান্ত ভাবনা কি? আমার স্বপ্ন আমি জনপ্রিয়তা অর্জন করতে চাই ,ভালো মানের একজন অভিনেত্রী হতে চাই। প্রিয় অভিনয় শিল্পী কে আপনার? জয়া আহসান ,পূর্ণিমা ও অপু তাদের অভিনয় আমার ভালো লাগে। জীবনে কোন কষ্ট আছে কি? প্রত্যেক মানুষের জীবনে কম বেশি কষ্ট আছে আমার জীবনে অনেক কষ্ট আছে ...
বিএনপিকে জনসভা করতে ডিএমপির ২২ শর্ত

বিএনপিকে জনসভা করতে ডিএমপির ২২ শর্ত

জাতীয়, বাংলাদেশ
জাতীয় ঐক্য প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা কথা চালাচালির পর আগামীকাল রোববার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে বিএনপিকে ২২টি শর্ত দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপি কমিশনার এই শর্তসাপেক্ষে সমাবেশের অনুমতি দেন। এর আগে বিএনপির একটি প্রতিনিধি দল ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করেন। প্রতিনিধি দলে ছিলেন প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও সহ-সাংগঠনিক সম্পাদক আবসুদ সালাম আজাদ। আবদুস সালাম আজাদ এ তথ্য নিশ্চিত করে বলেন- ‘আমরা ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করেছি। তিনি আমাদের ২২ শর্তে বেলা ২টা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার অনুমতি দিয়েছেন।’ ডিএমপি যে ২২টি শর্ত দিয়েছে তা হলো- ১. এই অনুমতিপত্র (ডিএমপির অনুমতি) স্থান ব্যবহারের অনুমতি নয়, স্থান ব্যবহারের জন্য অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। ২. আইনশৃঙ্খলা পরি...
৩ বছর পর জর্দান সীমান্ত খুলে দিল সিরিয়া

৩ বছর পর জর্দান সীমান্ত খুলে দিল সিরিয়া

আন্তর্জাতিক
তিন বছর পর জর্দানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং খুলে দিয়েছে সিরিয়া। বিদেশি মদদপুষ্ট উগ্র সন্ত্রাসীরা সীমান্ত ক্রসিংটি বন্ধ করে দিয়েছিল। সিরিয়ার পরিবহন বিষয়ক মন্ত্রণালয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে আজ (শনিবার) বলেছে, জর্দান সীমান্তের নাসিব ক্রসিং পয়েন্ট খুলে দেয়া হয়েছে। সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশে সীমান্ত ক্রসিংটি অবস্থিত। মন্ত্রণালয় বলেছে, সীমান্ত দিয়ে সিরিয়া ও জর্দানের ট্রাক এবং অন্যান্য যান চলাচল শুরু হয়েছে। দুই মাস আগে সিরিয়া ও রুশ সেনারা এলাকাটি সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করেছে। এদিকে, জর্দান সরকারের মুখপাত্র জুমানা গুনাইমাত বলেছেন, জাবের নাসিব ক্রসিং এখনো বন্ধ রয়েছে। তিনি দাবি করেন, এ সীমান্ত এখনো পণ্য পরিবহন ও লোকজন চলাচলের জন্য খুলে দেয়া হয় নি। ২০১৫ সালে এলাকাটি দখলে নেয়ার পর সন্ত্রাসীরা নাসিব সীমান্ত ক্রসিং সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছিল। এর আগে এ ক্রসিং...
ডাক্তারের ভুলে জীবিত তরুণ হিমঘরে, অতঃপর করুণ পরিণতি

ডাক্তারের ভুলে জীবিত তরুণ হিমঘরে, অতঃপর করুণ পরিণতি

আন্তর্জাতিক
প্রথমে চিকিৎসকরা জানান, ছেলের মৃত্যু হয়েছে। তবে কিছুক্ষণ পরই পরিবারকে জানানো হয়, তাদের ছেলে বেঁচে আছে। দেখা করা যাবে পরদিন সকালে। কিন্তু চিকিৎসকদের নতুন নির্দেশনার অভাবে সেই তরুণকে রাখা হয় মর্গের ফ্রিজে। ভোরবেলা ওই তরুণের পরিবার হাসপাতালে গিয়ে ছেলেকে খুঁজে না পেয়ে চিকিৎসকদের কাছে ছুটে যায়। পরে জানা যায়, ওই তরুণকে রাখা হয়েছে মর্গে। সেখানে গিয়ে ছেলের খোঁজ পায় পরিবার। তখনো নাকি ওই তরুণের শরীরে ক্ষীণ শ্বাস-প্রশ্বাস চলছিল। তবে শেষ রক্ষা অবশ্য হয়নি। পরে চিকিৎসকরা তাকে মৃত বলেই ঘোষণা করেন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ইনদৌরে। মৃত ওই তরুণের নাম কৈলাস চহ্বাণ। জানা গেছে, বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন কৈলাস। তাকে উদ্ধার করে স্থানীয় এমওয়াই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কৈলাসের পরিবারের অভিযোগ, প্রথমে অন্য রোগীদের নিয়ে ব্যস্ত থাকায় কৈলাসের চিকিৎসা শুরু করেননি চিকিৎস...
বরগুনায় নিরাপদ সড়ক চাই বিষয়ক সচেতনতামূলক র‌্যালী

বরগুনায় নিরাপদ সড়ক চাই বিষয়ক সচেতনতামূলক র‌্যালী

বাংলাদেশ
এম আর অভি ঃ বরগুনায় নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক র‌্যালী, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের পূর্ব চরকগাছিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের আয়োজনে নিরাপদ সড়ক চাই বিষয়ক সচেতনতামূলক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৭নং ঢলুয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান গোলাম মাহমুদ সেলিম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব শাহাবুদ্দিন মাষ্টার । আলেচনা সভার পূর্বে বিদ্যালয় চত্বরে শিক্ষার্থীদের নিয়ে র‌্যালী ও মহড়া প্রদর্শণ করা হয় । এ সময় শিক্ষক-শিক্ষিকা , অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বরগুনায় নিরাপদ সড়ক চাই বিষয়ক সচেতনতামূলক র‌্যালী ও আলোচনা সভা এম আর অভি ঃ বরগুনায় নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক র‌্যালী, মহড়া ও আলোচনা সভা...
স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে বৃদ্ধ মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ॥ আর্থিক সহযোগিতা করলেন এস,পি

স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে বৃদ্ধ মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ॥ আর্থিক সহযোগিতা করলেন এস,পি

বাংলাদেশ
ভরণপোষণ দিতে না চাওয়ায় জঙ্গলে ফেলে দেয়া লোহাগড়ার সেই বৃদ্ধ মাকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে হাসপাতালে ভর্তি করা হয়েছে ॥ আর্থিক সহযোগিতা করলেন এস,পি এসকে,এমডি ইকবাল হাসান,নড়াইল ॥ ভরণপোষণ দিতে অপারগতা প্রকাশ করে গর্ভধারীণী ৮৬ বছর বয়সী মা হুজলা বেগম কে তার সন্তানরা বাড়ির অদূরে রাস্তার পাশে জঙ্গলের মধ্যে ফেলে দেয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে পুলিশ ওই মাকে উদ্ধার করে শনিবার (২৯ সেপ্টেম্বর) হাসপাতালে ভর্তি করেছে। শনিবার(২৯ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে নড়াইলের পুলিশ সুপার লোহাগড়া উপজেলা হাসপাতালে অসুস্থ হুজলা বেগম কে দেখতে জান এবং ব্যাক্তিগতভাবে আর্থিক সহযোগিতা করেন। মায়ের সাথে অমানবিক আচরণ করায় পুলিশ হুজলা বেগমের ছেলে ডাকু শেখ, রাবু শেখ ও মেয়ে কুলসুমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছে। নড়াইলের লোহাগড়ার কুচিয়াবাড়ি গ্রামে বুধবার রাতে ঘটনাটি ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে...