Monday, May 18

Author: News Desk

আমি আওয়ামী লীগ হই নাই: হেফাজতে ইসলামের আমির

আমি আওয়ামী লীগ হই নাই: হেফাজতে ইসলামের আমির

বাংলাদেশ, রাজনীতি
অনেকে বলে আমি আওয়ামী লীগ হয়ে গেছি। আওয়ামী লীগ হয়ে গেলেও কোনও আপত্তি নেই। মন্তব্য করলেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী। সোমবার দারুল উলুম হাটহাজারীর ছাত্র মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশ ও আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের ২০১৮ সালের কেন্দ্রীয় পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত চট্টগ্রাম বিভাগের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আল্লামা শাহ আহমদ শফী বলেন, কওমি সনদের স্বীকৃতি একটি ঐতিহাসিক মাইলফলক এবং সম্মানের বিষয়। মাননীয় প্রধানমন্ত্রী এটি আমাকে দিয়ে সম্মান দেখিয়েছেন। আমরা তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। তোমরাও (ছাত্ররা) এটার মূল্যায়ন করো। তোমরা অনেক বড় ডিগ্রি পেয়ে গেছো। একসময় তোমরা সরকারি মাদরাসায় চুপি চুপি পরীক্ষা দিতে। এখন ...
আফগান লীগে তামিম-মুশফিকদের খেলা কবে, কখন

আফগান লীগে তামিম-মুশফিকদের খেলা কবে, কখন

খেলা
৫ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের পর্দা উঠছে আফগানিস্তান প্রিমিয়ার লীগের (এপিএল)। আফগান লীগের প্রথম এই আসরে খেলবেন বাংলাদেশের মুশফিকুর রহীম, তামিম ইকবাল ও তাসকিন আহমেদ। তামিম-মুশফিক অবশ্য খেলবেন একই দলে। নাঙ্গারহারের হয়ে খেলবেন এই দু’জন। আর তাসকিন খেলবেন কান্দাহারের হয়ে। ৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া আফগান লীগে মোট ২৩টি ম্যাচ হবে। ২০টি ম্যাচ হবে গ্রুপ পর্বে, যেখানে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইবার করে খেলবে। আগামী ২১শে অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের।আফগান প্রিমিয়ার লিগে খেলবে মোট পাঁচটি দল। কাবুল, কান্দাহার, নাঙ্গারহার, পাকতিয়া ও বালখের নামে নামকরণ করা হয়েছে দলগুলোর। এই লীগে আইকন হিসেবে রয়েছেন রশিদ খান (কাবুল), ব্রেন্ডন ম্যাককালাম (কান্দাহার), শহীদ আফ্রিদি (পাকতিয়া), ক্রিস গেইল (বালখ) ও আন্দ্রে রাসেল (নাঙ্গরহার)। এক নজরে আফগান লিগে মুশফিক-তামিমদের ম্যাচের সময়সূচ...
দাঁত ঝকঝকে করতে গিয়ে উল্টে দাঁতের ক্ষতি করছেন না তো!

দাঁত ঝকঝকে করতে গিয়ে উল্টে দাঁতের ক্ষতি করছেন না তো!

লাইফস্টাইল
প্রতিদিন অন্তত দু’বার দাঁত ব্রাশ করা অত্যন্ত জরুরী, এই কথাটা তো আমরা সকলেই জানি। আমরা অনেকেই দিনে দু’বার দাঁত ব্রাশ করি এবং ঘরের ছোটো শিশুদের দাঁতের যত্ন নিতে শিখিয়ে থাকি। কিন্তু কী ভাবে দাঁত ব্রাশ করতে হবে বা দাঁত ব্রাশ করার সঠিক পদ্ধতি জানা আছে কি? হয়তো ভাবছেন, দিনে দু’বার দাঁত ব্রাশ করেই দাঁতের স্বাস্থ ভাল রাখা সম্ভব। কিন্তু আপনার দাঁত ব্রাশ করার ক্ষেত্রে পদ্ধতিগত ভুলের কারণেই ক্ষতি হচ্ছে আপনার মূল্যবান দাঁতের। প্রতিবার ভুল পদ্ধতিতে দাঁত ব্রাশ করার কারণে আপনার দাঁতের মারাত্মক ক্ষয় হচ্ছে। তাই সতর্ক হোন এবং এই ভুলগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন। ১) শক্ত ব্রিসলের ব্রাশ: সস্তার ১০-১৫ টাকা দামের ব্রাশ কিনে ভাবছেন টাকা বাঁচিয়ে ফেললেন। কিন্তু দাঁতের ক্ষতির কারণে যে আপনাকে হাজার হাজার টাকা খরচ করতে হবে সে কথা কি ভেবেছেন? এই ব্রাশগুলোর ব্রিসল অনেক শক্ত হয়ে থাকে যা দাঁতের উপরের এনামেলের ক্ষতি করে।...
নতুন রূপে আসছে দুরন্ত টিভির ‘দুরন্ত সময়’

নতুন রূপে আসছে দুরন্ত টিভির ‘দুরন্ত সময়’

বিনোদন
বিনোদন প্রতিবেদক দুরন্ত টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘দুরন্ত সময়’-এর সিজন দুই প্রচারে আসছে ১৪ আক্টোবর থেকে। তবে ‘দুরন্ত সময়’ এর দ্বিতীয় সিজন আসছে নতুন রূপে। এই অনুষ্ঠানটির মাধ্যমে শিশুদের খেলতে খেলতে ব্যায়াম শেখানো হয়। নতুন সিজনে তার সঙ্গে যুক্ত হচ্ছে নতুন কিছু বিষয়। অনুষ্ঠাটি যৌথভাবে পরিচালনা করছেন পার্থ প্রতিম হালদার ও জামাল হোসেন আবির। প্রধান সহকারী পরিচালক আমিনা নওশিন রাইসা। চিত্রগ্রহণ পরিচালক হিসেবে ছিলেন আজিমুল হক আরজু। নির্বাহী প্রযোজক সুমনা সিদ্দিকী। প্রথম সিজনে অনুষ্ঠানটিতে স্বল্প আকারে ছড়া থাকলেও এবার প্রতি পর্বে তিনটি করে ছড়াগান থাকবে। ৬৫ পর্বের এই অনুষ্ঠানে মোট ৭১টি ছড়াগান ব্যবহৃত হয়েছে। গানগুলো লিখেছেন জুয়েল কবীর আকাশ। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আবিদা সুলতানা। এছাড়া প্রতি পর্বে একটি করে পেশার সঙ্গে পরিচয় ঘটানোসহ সে পেশার মানুষদের ওপর এবং বিভিন্ন দেশীয় গ্রামীণ খেলার ওপর নির্...
রোহিঙ্গা নির্যাতনে মিয়ানমারকে তদন্ত কমিটি গঠনের আহ্বান

রোহিঙ্গা নির্যাতনে মিয়ানমারকে তদন্ত কমিটি গঠনের আহ্বান

আন্তর্জাতিক
রোহিঙ্গাদের ওপর নৃশংসতার তদন্তের জন্য মিয়ানমারের প্রতি একটি তদন্ত কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা। এই কমিশন মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা, এই ঘটনার কারা দায়ী- এসব বিষয় তদন্ত করবে। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে এক বৈঠক করেন আসয়ানভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। সেখান থেকে এ আহ্বান জানানো হয়েছে। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিবিয়ান বালাকৃষ্ণান রোহিঙ্গা সঙ্কটকে মানুষের সৃষ্টি একটি মানবিক বিপর্যয় বলে আখ্যায়িত করেন। জাতিসংঘ এ হত্যাকান্ডকে জাতিগতভাবে রোহিঙ্গাদের নির্মুল করার অংশ হিসেবে বর্ণনা করেছে। তবে মিয়ানমার সবসময়ই এ অভিযোগ প্রত্যাখ্যান করে রোহিঙ্গাদের সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছে। প্রসঙ্গত, গতবছর সাত লাখেরও বেশি রোহিঙ্গা মুসলিম মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে বাংলাদেশে পালিয়ে এসেছে। ...
‘জনসমাবেশের পর থেকে সরকার আরও ক্ষিপ্ত হয়ে উঠেছে’

‘জনসমাবেশের পর থেকে সরকার আরও ক্ষিপ্ত হয়ে উঠেছে’

জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
পরিচালনার নীতি পীড়ণ আর রক্তপাত নির্ভর, বিএনপি’র জনসমাবেশের পর থেকে সরকার আরও বেশি ক্ষিপ্ত ও প্রতিশোধপরায়ণ হয়ে উঠেছে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার আর কোনভাবে বিরোধী দলের অস্তিত্ব মানতে পারছে না। তারা এখন ফ্যাসিবাদের উত্তুঙ্গ মাত্রায় পৌঁছে গেছে। ক্ষমতাকে যক্ষের ধনের মতো আঁকড়ে ধরে রাখার জন্য কুটিল রাজনীতি, ষড়যন্ত্র আর তঞ্চকতাই হচ্ছে আওয়ামী রাজনীতির পরিচিতি। সরকারপ্রধানসহ আওয়ামী লীগ নেতাদের প্রতিদিনের ভাষা, সংলাপ, জবাব সন্ত্রাসী-ক্রুরতার আস্ফালন ছাড়া অন্য কিছু নয়। যাদের রাষ্ট্র পরিচালনার নীতি পীড়ণ আর রক্তপাত নির্ভর, তারা জনমতের ভয় করে না-জবাবদিহিতা তো দূরে থাক। এমনধারা নীতির কারণেই গত পরশু বিএনপি’র বিশাল জনসমাবেশের পর থেকে সরকার আরও বেশি ক্ষ...
কুমিল্লায় নাশকতার মামলায় খালেদার জামিন আবেদন

কুমিল্লায় নাশকতার মামলায় খালেদার জামিন আবেদন

জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
কুমিল্লায় নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলায় হাইকোর্টে ফের জামিন আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেন ব্যারিস্টার কায়সার কামাল। ২০১৫ সালের ২৫শে জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে একটি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ ও আশপাশের বেশ কিছু যান ভাঙচুরের ঘটনায় নাশকতার অভিযোগে চৌদ্দগ্রাম থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করে পুলিশ। একই বছরের ২রা ফেব্রুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাসে পেট্রলবোমা নিক্ষেপ করে আট যাত্রীর মৃত্যুর ঘটনায় ৩রা ফেব্রুয়ারি চৌদ্দগ্রাম থানায় হত্যা মামলাটি করে পুলিশ। ...
এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ৪ জনকে দুদকের জিজ্ঞাসাবাদ

এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ৪ জনকে দুদকের জিজ্ঞাসাবাদ

জাতীয়, বাংলাদেশ
অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রায় ৩৮৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হকসহ আরও তিন পরিচালককে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার সকাল ১০টা থেকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপ-পরিচালক ও তদন্ত কর্মকর্তা মো. সামসুল আলম। দুদকের জিজ্ঞাসার মুখে ছিলেন ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক, পরিচালক মো. ফিরোজ আহমেদ, সাবেক পরিচালক এম এ আউয়াল ও প্রফেসর ডা. মো. ইমতিয়াজ হোসেন। গত ১৭ সেপ্টেম্বর এক নোটিশে আজ সোমবার তাদের দুদকে হাজির থাকতে বলা হয়। ওই তলবি নোটিশে আগামী ২ ও ৩ অক্টোবর বর্তমান ও সাবেক মিলিয়ে আরও ৮ পরিচালককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। তিনদিনে পরিচালনা পর্ষদের ১২ জনকে জিজ্ঞাসাবাদ করতে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২ অক্টোবর যাদের হাজির থাকতে বলা হয়েছে তারা হলেন- পরিচালক শিশির রঞ্জন বোস, পরিচালক সৈয়দ আফজাল হাসান উদ্দীন,...
আয়রনের উৎস এসব খাবার

আয়রনের উৎস এসব খাবার

লাইফস্টাইল
যকৃৎ ও অন্যান্য প্রত্যঙ্গ গরু ও ছাগলের কলিজা কিংবা যকৃৎ আয়রণে ঠাসা। মগজ ও হৃদযন্ত্রেও মিলবে এ উপাদান। যাদের অতিমাত্রায় রক্তস্বল্পতা রয়েছে, তাদের এগুলো জরুরি ভিত্তিতে খেতে বলেন বিশেষজ্ঞরা। গরুর যকৃতের মাত্র ১০০ গ্রামে আছে ৬ দশমিক ৫ মিলিগ্রাম আয়রন, যা প্রতিদিনের প্রয়োজনের ৩৬ শতাংশ। এসব খাবারে আরো আছে ‘বি’ ভিটামিন, কপার ও সেলেনিয়াম। উচ্চমাত্রায় ভিটামিন ‘এ’ মেলে এতে। ‘চোলিন’-এর বড় উৎস এগুলো, যা মস্তিষ্ক ও যকৃতের জন্য উপকারী। শিমজাতীয় উদ্ভিদের বিচি শিম ও মটরশুঁটির বিচি, কালাই, মটর কিংবাং ছোলায় রয়েছে আয়রন। মূলত নিরামিষভোজীদের লৌহের প্রয়োজন মেটায় এগুলো। বিভিন্ন ধরনের ডালও রয়েছে এ তালিকায়। এক কাপ (১৯৮ গ্রামের মতো) সিদ্ধ মসুর ডালে মিলবে ৬ দশমিক ৬ মিলিগ্রাম আয়রন। নেহাত কম নয়। পালং শাক এতে ক্যালোরি অনেক কম থাকে। প্রতি ১০০ গ্রাম রান্না করা পালং শাকে রয়েছে ৩ দশমিক ৬ মিলিগ্রাম আয়রন। আবার ...
আত্মতুষ্টিতে না ভুগে নির্বাচনে বিজয়ের জন্য কাজ করুন : প্রধানমন্ত্রী

আত্মতুষ্টিতে না ভুগে নির্বাচনে বিজয়ের জন্য কাজ করুন : প্রধানমন্ত্রী

জাতীয়, রাজনীতি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আত্মতুষ্টিতে না ভুগে আগামী নির্বাচনে প্রত্যেকটি আসনে দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করার জন্য একযোগে কাজ করতে দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, আগামীতে ক্ষমতায় আসার বিষয়ে আমাদেরকে আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। মাত্রাতিরিক্ত আত্মবিশ্বাস বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তিনি বলেন, দলের মনোনয়ন প্রত্যাশীদের বর্তমান সাংসদদের বিরুদ্ধে যেকোন ধরণের কুৎসা রটনা থেকে বিরত থাকতে হবে এবং প্রত্যেকটি আসনে দলীয় প্রার্থীকে বিজয়ী করার জন্য একযোগে কাজ করে যেতে হবে। যাতে করে ১৯৯১ সাল এবং ২০০১ সালের মত আওয়ামী লীগকে খেসারত দিতে না হয়। এ ব্যাপারে নেতা কর্মীদেরকে সজাগ থাকতে হবে। শেখ হাসিনা আজ নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩ তম অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরে গণভবনে এসে পৌঁছলে তাঁকে শুভেচ্ছা জানাতে আসা দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে দেয়া ভাষণে একথা বল...