Monday, May 18

Author: News Desk

যশোরে ছুরিকাঘাতে যুবক খুন

যশোরে ছুরিকাঘাতে যুবক খুন

ক্রাইম
শোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সোহাগ হোসেন নামে এক যুবক খুন হয়েছেন। শুক্রবার মধ্যরাতে শহরের পুরাতন কসবা কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহাগ কাজীপাড়া এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। তবে কারা কী কারণে তাকে খুন করেছে তা এখনও জানা যায়নি। নিহতের ভাই সমরাজ সাংবাদিকদের জানান, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে কাজীপাড়া আমতলায় মনি নামে এক ব্যক্তির বাড়ির সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা সোহাগকে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু তার আগেই সোহাগের মৃত্যু হয়। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার কাজল মল্লিক জানান, রাত পৌনে একটার দিকে সোহাগকে হাসপাতালে আনা হয়। কিন্তু তার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে ওই যুবকের মৃত্যু হয়েছিল।রক্তক্ষরণে ওই যুবকের মৃত্যু হয়েছিল। যশোর কোতয়ালি থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই শাহাজুল সোহাগ হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চি...
এশিয়া কাপে বোলিংয়ে শীর্ষে মোস্তাফিজ

এশিয়া কাপে বোলিংয়ে শীর্ষে মোস্তাফিজ

খেলা
এবারও এশিয়া কাপের ফাইনালে শেষ বল পর্যন্ত লড়াই করে হারতে হলো বাংলাদেশকে। এর পরও টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় নাম লেখালেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তাও কী ১০ উইকেট নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন তিনি। এই টুর্নামেন্টে মোস্তাফিজুর রহমান ৬ ম্যাচ খেলে ১০ উইকেট শিকার করেন। আর উইকেট সংগ্রহ ও রানের হিসেব করলে সর্বোচ্চ উইকেট নেয়ার মালিক তিনিই। যদিও তাঁর সমান ১০ উইকেট রয়েছে কুলদ্বীপ যাদভ ও রশিদ খানেরও। তবে তারা মোস্তাফিজের চেয়ে বেশি রান দিয়েছেন। এ ছাড়া সাত উইকেট নিয়ে তালিকার ৫ নম্বরে রয়েছেন শেষের দুই ম্যাচ খেলতে না পারা সাকিব আল হাসান। এশিয়া কাপে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকা ১. মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ): উইকেট - ১০, সেরা বোলিং - ৪/৪৩ ২. রশিদ খান (আফগানিস্তান): উইকেট - ১০, সেরা বোলিং - ৩/৪৬ ৩. কুলদ্বীপ যাদভ (ভারত): উইকেট - ১০, সেরা বোলিং - ৩/৪৫ ৪. জাসপ্রিত বুমরাহ (...
ইমরান ক্ষমতায় আসার পর আরো বেশি আক্রমণাত্মক পাকিস্তান

ইমরান ক্ষমতায় আসার পর আরো বেশি আক্রমণাত্মক পাকিস্তান

আন্তর্জাতিক
পাকিস্তানে ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার পর দেশটির সেনাবাহিনী 'আরো বেশি আক্রমণাত্মক' হয়ে পড়েছে। ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনীর (বিএসএফ) প্রধান জেনারেল কেকে শর্মা এ কথা বলেছেন। সম্প্রতি পাকিস্তানি বাহিনীর হাতে বিএসএফ জওয়ান নরেন্দ্র সিং নিহত হন। এ প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে শুক্রবার তিনি ওই কথা বলেছেন। জেনারেল কেকে শর্মা বলেন, সম্প্রতি আমরা আন্তর্জাতিক সীমান্তে 'ব্যাট (বিএটি) অ্যাকশন' দেখতে পাচ্ছি, যা এর আগে কখনো ঘটেনি। এ অস্ত্রের ব্যবহার সাধারণত 'লাইন অব কন্ট্রোল'-এ হয়ে থাকে। পাকিস্তান থেকে আমরা বেশি মারমুখী মনোভাব লক্ষ্য করছি। বিএসএফ প্রধান বলেন, আমরা যখনই তাদের সঙ্গে এ ধরনের কোনো কিছু করতে যাই, আকাশে ফাঁকা গুলি ছোড়ে পাকিস্তান। ভারতে সন্ত্রাসীদের ঠেলে দেয়া পাকিস্তানের নীতি বলে মন্তব্য করেন তিনি।...
পদ্মা সেতুর নাম হবে ‘শেখ হাসিনা সেতু’ : ওবায়দুল কাদের

পদ্মা সেতুর নাম হবে ‘শেখ হাসিনা সেতু’ : ওবায়দুল কাদের

বাংলাদেশ
পদ্মা সেতুর নাম ‘শেখ হাসিনা সেতু’ হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পদ্মা সেতু এলাকা সফরকালে আজ মুন্সীগঞ্জের মাওয়ায় সেতুমন্ত্রী একথা জানিয়েছেন। আজ শনিবার দুপুরে মাওয়ায় সেতুমন্ত্রী সাংবাদিকদের বলেন, ১৩ অক্টোবর সেতুর নির্মাণকাজ দেখতে যাবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি ৬০ ভাগ নির্মাণ কাজের ঘোষণা দেবেন। এছাড়া তিনি রেল সংযোগ প্রকল্পেরও উদ্বোধন করবেন বলেও জানান সেতুমন্ত্রী। মন্ত্রী বলেন, পদ্মা সেতুর সার্বিক কাজের ৫৯ শতাংশ অগ্রগতি হয়েছে। আর মূল সেতুর ৭০ শতাংশ কাজের অগ্রগতি হয়েছে। এর আগে গত ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে ঢাকা ফিরছিলেন। পথে তিনি স্বপ্নের পদ্মা সেতুর অগ্রগতি দেখেন আকাশ থেকেই। উল্লেখ্য, পদ্মা সেতু নির্মাণের কাজ এখন চলমান রয়েছে। ২০১৭ স...
ত্বকের  উজ্জ্বলতা থাকুক দীর্ঘদিন!

ত্বকের উজ্জ্বলতা থাকুক দীর্ঘদিন!

লাইফস্টাইল
ত্বকের মলিনতা ও ট্যান দূর করার জন্য হয়তো মাসে নিয়ম করে পার্লারে যাচ্ছেন। কিন্তু সেখানকার ব্লিচ ত্বকের পরিচ্ছন্নতা এনে দিলেও ক্ষতি করে লোমকূপ ও ত্বকের উপরিভাগের। কারণ এসব ব্লিচ তৈরি হয় রাসায়নিক উপাদানে। কিন্তু দীর্ঘদিন ত্বকের জেল্লা ধরে রাখতে হলে নির্ভর করা উচিত প্রাকৃতিক উপাদানের ওপর। আমাদের ঘরেই রয়েছে সহজলভ্য এমন কিছু উপকরণ, যা নিয়মিত ব্যবহারে ত্বকের সুস্থতা ও জেল্লা ধরে রাখা সম্ভব— হলুদ: কাঁচা হলুদ বাটা, বেসন ও দুধ দিয়ে নরম ও মিহি প্যাক তৈরি করা যায়। এ প্যাক মুখে ও গলায় লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ঠাণ্ডা পানির ঝাপটায় ধুয়ে ফেলুন। সপ্তাহে দুদিন এ প্যাক লাগালে ত্বক জেল্লা ছড়াতে শুরু করবে। হলুদে রয়েছে কারকিউমিন, যা শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট ও প্রদাহনাশক বলে পরিচিত। এটি ত্বকে ফ্রি রেডিক্যালসের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচায়। তাছাড়া হলুদ ত্বকের কোলাজেন উৎপাদনশীলতা বৃদ্ধি করে ও উজ্জ্ব...
ফাইভজির গতি হবে কত?

ফাইভজির গতি হবে কত?

এক্সক্লুসিভ
সারা পৃথিবীতে ফাইভ জি নেটওয়ার্ক চালুর তোড়জোড় চলবে। বিশেষজ্ঞরা বলছেন, ফাইভ জি এলে নেট দুনিয়ায় বিপ্লব ঘটে যাবে। ফোর জির থেকে একশো গুণ স্পিড বেশি হবে ফাইভ জির। এই কানেক্টিভিটির দৌলতে ‘বাফারিং’ শব্দটাই হয়তো মুছে যাবে! চোখের পলকে এইচডি মুভি ডাউনলোড করা যাবে। দূষণহীন নেটওয়ার্ক হবে ফাইভ জি। ফোর জির তুলনায় এই নেটওয়ার্ক কম পাওয়ার কনজিউম করে। ফলে ফোনের ব্যাটারির আয়ু বাড়বে। চিকিৎসা ক্ষেত্রেও আমূল পরিবর্তন আসবে। ফাইভ জি নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে যেকোনো জায়গায় যেকোনো সময় চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া যাবে। দূর থেকে নিয়ন্ত্রণ করা যাবে অস্ত্রোপচারের মতো বিষয়। ফাইভ জি নেটওয়ার্ক ব্যবহার করে নিমেষেই ড্রোনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া যাবে। শহরে দূষণের হালহকিকত স্মার্টফোনে এক ক্লিকেই পাওয়া সম্ভব হবে। দুর্গম জায়গা, প্রত্যন্ত অঞ্চল এমনকি খনির নিচেও কর্মীরা নির্ঝঞ্ঝা...
‘উই আর মিডিয়া ওয়ার্কারস’ এর মুক্ত আলোচনা অনুষ্ঠিত

‘উই আর মিডিয়া ওয়ার্কারস’ এর মুক্ত আলোচনা অনুষ্ঠিত

বিনোদন
অনলাইন ডেস্ক || দেশের প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে ‘উই আর মিডিয়া ওয়ার্কারস’ এর উদ্যেগে আয়োজিত ‘মুক্ত আলোচনা’ সভা আজ শুক্রবার রাজধানীর ফার্মগেট স্টার কাবাব রেস্টুরেন্টের ২য় তলায় অনুষ্ঠিত হয়েছে। দৈনিক ভোরের পাতার সহ-সম্পাদক এস এম শামীমের সঞ্চালনায় ও দৈনিক ইত্তেফাকের মফস্বল সম্পাদক আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতীথি হিসেবে উপস্থিত ছিলেন কালান্তর নিউজের প্রধান সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশনের উপস্থাপক শরীফ তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক বাংলাদেশের খবরের নির্বাহী সম্পাদক মাহমুদ আল ফয়সাল, দৈনিক ইত্তেফাকের সাবেক যুগ্ম বার্তা সম্পাদক মো. আবদুল বারী, ডিবিসি টেলিভিশনের নিউজরুম এডিটর অমিতাভ রহমান, দৈনিক ডেসটিনির সিনিয়র সাব এডিটর জুয়েল হালদার, দৈনিক জনকণ্ঠের সাব এডিটর বিপ্লব রেজা, দৈনিক একুশে আলোর সম্পাদক সেলিম পারভেজসহ প্রায় শতাধিক গণমাধ...
“দজ্জাল শাশুড়ি” নাটকে “আফফান মিতুল”

“দজ্জাল শাশুড়ি” নাটকে “আফফান মিতুল”

বিনোদন
১১ লাখ টাকা ব্রিফকেসে নিয়ে দজ্জাল শাশুড়ির কাছে হাজির হয়েছেন আফফান মিতুল। দজ্জাল শাশুড়ির মেয়ের জামাই আব্বাস চৌকিদার লটারীতে এই টাকা জিতেছে। কিন্তু এই বাড়িতে ব্রিফকেস ভর্তি টাকা দিতে এসে আফফান মিতুল আবিষ্কার করলো নতুন ঘটনা। এভাবে এগিয়ে যায় নাটকটির গল্প। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিরাক্কেল খ্যাত জামিল, হিমি, নয়ন বাবু, আফফান মিতুল, শফিক খান দিলু এবং শিরিন আলম। আজ ২৮ সেপ্টেম্বর বছিলার কলমাচর গ্রামে চলছে নাটকটির শ্যুটিং। রুহুল আমিন পথিকের রচনায় নাটকটি পরিচালনা করছেন নয়ন মিল্টন। চলতি মাসেই আফফান মিতুল একই নাট্যকার ও পরিচালক দ্বয়ের "চোর সংঘ" নাটকে অভিনয় করেছেন। এই দুইটি নাটকই "সৃষ্টি মাল্টিমিডিয়া" ইউটিউব চ্যানেলে খুব শিগগিরই মুক্তি পাবে।...
“ইচ্ছেডানা” তে অভিনয় করছেন পলাশ লোহ

“ইচ্ছেডানা” তে অভিনয় করছেন পলাশ লোহ

বিনোদন
মারুফ সরকার, বিনোদন প্রতিবেদক: সমাজ সচেতনতামূলক ধারাবাহিক নাটক "ইচ্ছেডানা" তে অভিনয় করছেন পলাশ লোহ । নাটকটি দুইটি চ্যানেলে প্রচার হবে। ২৯ সেপ্টেম্বর থেকে প্রতি শনিবার বিটিভি তে প্রচার হবে রাত ৭:১০ মিনিটে এবং এটিএন বাংলায় ২ অক্টোবর থেকে প্রতি মঙ্গলবার প্রচার হবে রাত ৮:০০ টায়। পলাশ লোহ এই নাটকে অভিনয় করেছেন সমাজের নির্ভিক ও সত্যবাদী রুপ পুলিশ ইন্সপেক্টর এর চরিত্রে। নাটকটি পরিচালনা করেছেন আতিক জামান। পাবনার বিভিন্ন লোকেশনে নাটকটির শ্যুটিং চলছে। এ নাটকে আরও অভিনয় করেছেন- ফারুক আহমেদ, বড়দা মিঠু, ম ম মোর্শেদ, আরশ খান, প্রিয়ম আর্চি, মনোজ কুমার, নুরুল আলম নয়ন, রাশেদা রাখি প্রমুখ। এটিএন বাংলায় ‬ ২ অক্টোবর থেকে প্রতি মঙ্গলবার, রাত ৮ টায়‬ বিটিভি-তে ‬ প্রতি শনিবার, রাত ৭:১০ মিনিটে ।...
একজন ইন্টারনেশনাল মানের আর্টিস্ট হতে চাই সাক্ষাৎকারে দিহান হাজারী

একজন ইন্টারনেশনাল মানের আর্টিস্ট হতে চাই সাক্ষাৎকারে দিহান হাজারী

বিনোদন
মারুফ সরকার, বিনোদন প্রতিবেদকঃ আপনাদের কাছে তুলে ধরবো অভিনেতা দিহান হাজারীর কথা। কথা হয় এই অভিনেতার সাথে তার বর্তমান অবস্থান নিয়ে । কেমন যাচ্ছে তার বর্তমান সময় শুনুন আপনারা তার নিজ মুখে।। বিস্তারিত শুনুন নিজের মুখে। ●কবে থেকে মিডিয়ায় কাজ করছেন? প্রথম কাজ কোনটা? >> ২০০৩ সালে সাহিত্য একাডেমি নামক থিয়েটারে অভিনয়ে যোগদান করি।এবং ২০০৬ সালে ধারাবাহিক নাটক “ লাকডুম “পরিচালনা: কামরুল হাসান সুজন। এ ২য় হিরো হিসাবে বাংলাদেশ মিডিয়া যোগদান করি । পর পর অনেক গুলো কাজ করি । তারপর আমি দেশের বাহিরে ২০০৯ চলে যায়। তারপর ২০১৫ থেকে আবার মিডিয়া যোগদান করি এবং ক্রাইম পেট্রল, লেডি গোয়েদা, ভিবিন্ন চ্যানেল এর নাটক করি । ●কি কি কাজ করেছেন? >> নাটক ভালবাসার বিষ বৃক্ষ, ক্রাইম পেট্রল, লেডি গোয়েদা, গ্রামের নায়ক, টিবিচি: প্রান ম্যাগো জুস, যুব উন্নয়ন অধিদ্তর, এস এম সি ব্লু ষ্টার সেবা কেন্দ্র, মেজিক অ্যাইলে...