আগামীকাল ডায়মন্ড ওয়ার্ল্ড মিস ওয়ার্ল্ড বাংলাদেশের গ্র্যান্ড ফাইনাল
কে হচ্ছেন সেরা সুন্দরী?
কে যাচ্ছেন চীনে?
৩০ সেপ্টেম্বর ২০১৮ বসুন্ধরা কনভেনশন সিটির রাজদর্শন হলে বসতে যাচ্ছে সুন্দরীদের হাট। এখানেই ডায়মন্ড ওয়ার্ল্ড মিস ওয়ার্ল্ড বাংলাদেশের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে। সেরা ১০ সুন্দরীদের মাঝখান থেকে নির্বাচিত করা হবে এবারের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ। এবার চূড়ান্ত পর্যায়ে উত্তীর্ণ ১০ প্রতিযোগী হচ্ছেন নিশাত নাওয়ার সালওয়া, মনজিরা বাশার, ইশরাত জাহান সাবরিন, স্মিতা টুম্পা বাড়ৈ, আফরিন সুলতানা লাবণী, সুমনা নাথ অনন্যা, নাজিবা বুশরা, জান্নাতুল মাওয়া, শিরীন শিলা এবং জান্নাতুল ফেরদৌস ঐশী। এবারের আসরে মূল বিচারকের দায়িত্ব পালন করছেন জনপ্রিয় কন্ঠশিল্পী শুভ্রদেব, মডেল ও অভিনেত্রী তারিন, মডেল ও অভিনেতা খালেদ সুজন, মডেল ইমি, ব্যরিস্টার ফারাবী। ফাইনালের আইকন বিচারক হিসেবে থাকছেন মাইলস ব্যান্ডের শাফিন আহমেদ, হামিন আহমেদস এবং আনিসুল ইসলাম হিরু।
এবারের মিস ওয়ার্ল্ড বাংলাদ...









