Monday, May 18

Author: News Desk

অল্প বয়সেই চুল পাকা

অল্প বয়সেই চুল পাকা

লাইফস্টাইল
অল্প বয়সেই চুল পাকতে শুরু করলে মন তো একটু খারাপ হবেই। বেশির ভাগ ক্ষেত্রেই চুল পাকার পেছনে কোনো নির্দিষ্ট কারণ নেই। এটা বয়স বাড়ার একটা স্বাভাবিক প্রক্রিয়া। আপনার জেনেটিকস একে খানিকটা নিয়ন্ত্রণ করে। মানে পরিবারে অন্যদেরও কম বয়সে চুল পাকার ইতিহাস থাকলে সেটাই হয়তো কারণ। চুল আসলে সাদা হয়ে যায় না, বয়সের সঙ্গে সঙ্গে চুলের গোড়া বা ফলিকল রং বা মেলানিন প্রস্তুত করার ক্ষমতা হারাতে থাকে। ফলে নতুন যে চুল গজায়, তা বর্ণহীন। সাধারণত ৩৫ বছরের পর থেকে অনেকেরই চুল একটু একটু করে রং হারাতে শুরু করে। তবে কিছু কিছু রোগের কারণে অপেক্ষাকৃত কম বয়সে চুল সাদা হতে পারে। জেনে নিন সেগুলো কী? *কিছু জিনগত রোগ, যেমন: নিউরোফাইব্রোমেটোসিস বা টিউবেরাস স্ক্লেরোসিস। *থাইরয়েডের সমস্যা। *ভিটামিন বি ১২-এর অভাব। *ভিটিলিগো বা শ্বেতী রোগ। চুল পাকা সম্পর্কে আমাদের কিছু ভুল ধারণা আছে। যেমন স্ট্রেস বা মানসিক চাপ বেশি হ...
চাঞ্চল্যকর স্বাধীন হত্যা মামলার রহস্য উদঘাটন

চাঞ্চল্যকর স্বাধীন হত্যা মামলার রহস্য উদঘাটন

জাতীয়, বাংলাদেশ
নীলফামারীর ডোমারে চাঞ্চল্যকর বিদ্যুৎ অফিসের গাড়িচালক স্বাধীন হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে ডোমার থানা পুলিশ। চুরির অপবাদ সইতে না পেরে তাকে খুন করেছে অর্পন। গত ২৪ সেপ্টেম্বর নীলফামারী সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক সামিউল ইসলামের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তীমূলক জবানবন্দি প্রদান করেন অর্পন। টাকা চুরির অপবাদ সইতে না পেরে ক্ষোভে ঘুমের ঘোরে সবজি কাটার কাটারি (চাকু) দিয়ে গলা কেটে বন্ধু স্বাধীনকে হত্যা করেছে ডাঙ্গাপাড়া এলাকার রফিকুল ইসলাম ওরফে লীগবাবুর ছেলে অর্পন ইসলাম (২৪)। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই গোলাম মোস্তফা জানান, নেসকো বিদ্যুৎ ও বিতরণ ডোমার কেন্দ্রে আবু সাঈদ স্বাধীন নির্বাহী প্রকৌশলীর গাড়ি চালক। অর্পন ইসলাম মিটার রিডার। তাদের মধ্যে গড়ে উঠে বন্ধুত্বের সম্পর্ক। এ সুবাদে তারা দুইজন আড্ডা, খাওয়া-দাওয়াসহ একসঙ্গে সময় কাটাতো। ঘটনার কয়েক দিন আগে স্বাধীনের চার হাজার টাকা তার শয়ন ক...
ফ্ল্যাট কিনতে ৭৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাচ্ছেন সরকারি কর্মচারীরা

ফ্ল্যাট কিনতে ৭৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাচ্ছেন সরকারি কর্মচারীরা

জাতীয়, বাংলাদেশ
বাড়ি তৈরি বা ফ্ল্যাট কিনতে ৭৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাচ্ছেন সরকারি কর্মচারীরা। ১০ শতাংশ হারে এই ঋণ পাওয়া যাবে। তবে এর ৫ শতাংশ বহন করবে সরকার। সচিবালয়ে আজ মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি) ওই এমওইউতে সই করে। এসময় জানানো হয়, ঋণের বিপরীতে সরকারি কর্মচারীদের সুদ দিতে হবে ৫ শতাংশ। প্রচলিত বাজার দরে সুদের হার যা-ই হোক না, ৫ শতাংশের বাইরের অংশটুকু রাষ্ট্রীয় কোষাগার থেকে বহন করা হবে। আগামী ১ অক্টোবর থেকেই এই ঋণের জন্য আবেদন করা যাবে। তবে সরকারের যেসব মন্ত্রণালয় ও বিভাগ বেতন-ভাতা তোলার দিক থেকে স্বয়ংক্রিয় ব্যবস্থার মধ্যে রয়েছে, তারাই ঋণের আবেদন আগে করতে পারবে। অর্থসচিব আবদুর রউফ ত...
বনানীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বনানীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বাংলাদেশ
রাজধানীর বনানীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত(৫৫) এক নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে বনানীর সৈনিক ক্লাব এলাকায় বিমানবন্দরগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রবিউল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।...
দোয়া কবুল হওয়ার শর্তগুলো কি কি; যাতে দোয়াটি আল্লাহ্‌র কাছে কবুল হয়

দোয়া কবুল হওয়ার শর্তগুলো কি কি; যাতে দোয়াটি আল্লাহ্‌র কাছে কবুল হয়

ইসলাম
প্রশ্ন: বৃষ্টি নামলে, বিজলি ও বজ্রপাত দেখে কি দুআ পড়তে হয়? দুই: বৃষ্টিপাতকালে পঠিত দুআ মাকবুল- এ সংক্রান্ত হাদিসটি কি? উত্তর-এক: আয়েশা (রাঃ) থেকে বর্ণিত আছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন বৃষ্টি দেখতেন তখন বলতেন: “আল্লাহুম্মা, সায়্যিবান নাফিআ (হে আল্লাহ, এ যেন হয় কল্যাণকর বৃষ্টি)।[1] আবু দাউদের বর্ণনায় (নং ৫০৯৯) হাদিসটির ভাষা হচ্ছে- “আল্লাহুম্মা, সায়্যিবান হানিআ (হে আল্লাহ, এ যেন হয় তৃপ্তিদায়ক বৃষ্টি)।[2] الصيب (আল-সায়্যিব) শব্দের অর্থ হচ্ছে- প্রবহমান ও চলমান বারিধারা। শব্দটি صاب يصوب থেকে উদ্ভূত; যার অর্থ হচ্ছে- নামা। যেমন আল্লাহ তাআলা বলেন: أَوْ كَصَيِّبٍ مِنَ السَّمَاءِ (অর্থ- আকাশ থেকে অবতীর্ণ বারিধারার মত)[সূরা বাকারা, আয়াত: ১৯] এ শব্দটি فيعل এর ওজনে الصوب শব্দ থেকে গঠিত হয়েছে। [3] বৃষ্টিতে বের হওয়া, শরীরের কিছু অংশ বৃষ্টিতে ভেজানো সুন্নত। আনাস (রাঃ) কর্তৃক বর...
জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতৃত্ব দেবে কে? সেতুমন্ত্রীর প্রশ্ন

জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতৃত্ব দেবে কে? সেতুমন্ত্রীর প্রশ্ন

জাতীয়, রাজনীতি
জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতৃত্ব দেবে কে? নেতা ছাড়া কি কোনো আন্দোলন হবে? এই যে ১০ দল, ২০ দল, তাদের নেতা কে? পাঁচমিশালী নেতৃত্বে জনগণের আস্থা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার দুপুর ১২টায় নিজের নির্বাচনী এলাকা নোয়াখালীর কবিরহাট উপজেলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর বাসভবনে আয়োজিত নির্বাচনী প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী আরো বলেন, বিএনপি এখন ঘরে ডুকে গেছে। তারা এখনও তাদের নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে কোনো আন্দোলন করতে পারেনি। তারা নির্বাচন নিয়ে কী আন্দোলন করবে? বিএনপি এক সময় হাওয়া ভবন সৃষ্টি করে লুটপাট করেছিল। এখন আবার চক্রান্তের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে। তাদের এবারের উদ্দেশ্য হলো, খাওয়া ভবন সৃষ্টি করা। বাংলার জনগণ তাদের এই অপতৎপরতা সফল হতে দেবে না। ...
বাংলাদেশ আকাশপথের নিরাপত্তায় ভারতের চেয়ে এগিয়ে

বাংলাদেশ আকাশপথের নিরাপত্তায় ভারতের চেয়ে এগিয়ে

বাংলাদেশ
আকাশপথের নিরাপত্তায় প্রতিবেশী দেশ ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ। বিশ্বব্যাপী ইউনিভার্সেল ওভারসাইট সেফটি অডিট প্রোগ্রাম ২০১৭ এর প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন (আইসিএও)। আইসএও-এর ওই প্রতিবেদনে বলা হয়েছে, আটটি পরিমিতির পাঁচটিতেই কার্যকর পদক্ষেপ বাস্তবায়নে বৈশ্বিক গড় স্কোর পেতে ব্যর্থ হয়েছে ভারত। যে আটটি বিষয়ের ওপর বিমান নিরাপত্তার বিষয়টি বিবেচনা করা হয় তা হলো- লাইসেন্স, অপারেশন, ব্যবস্থাপনা, প্রতিষ্ঠান, বিমান পরিচালনার যোগ্যতা, বিমান পরিভ্রমণ সেবা, বিমানবন্দর ও দুর্ঘটনার তদন্ত। এ বিষয়গুলো কতটা নিরাপদ এবং বিমান পরিচালনার ক্ষেত্রে এই বিষয়গুলো কার্যকর কিনা সে বিষয়ের ওপর ভিত্তি করেই ওই নিরীক্ষা পরিচালনা করা হয়। আইসিএওর মানদণ্ডে ওই আটটি গুরুত্বপূর্ণ মাপকাঠির কার্যকর বাস্তবায়নে ভারতের থেকে এগিয়ে রয়েছে বাংলাদেশ। এছাড়া আরেক প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া সবগুলো ক্ষে...
মাফ চাইলেন  সারিকা

মাফ চাইলেন সারিকা

বিনোদন
অশিল্পী সুলভ আচরণের জন্য মডেল অভিনেত্রী সারিকাকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। গত ২৮ জুলাই সংগঠনটির কার্যনির্বাহী সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সারিকাকে নিষিদ্ধ কার্যকর শুরু হয় গত ১ আগস্ট থেকে। রবিবার রাতে নিজের ফেসবুকে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন সারিকা। সারিকা বলেন, গত কয়েক মাস আমার জীবনে কঠিন সময় গেছে। সামলে নিতে সময় লেগেছে। আমার মেয়েকে স্কুলে দেওয়ার জন্য প্রস্তুত করছিলাম। আগামী সপ্তাহ থেকে সে স্কুলে যাবে। এরপর আবার হয়তো নাটক কিংবা বিজ্ঞাপনচিত্রের শুটিং শুরু করতে পারব।’ সারিকা ফেসবুক পোস্টে লিখেছেন, সরি, পাঁচ অক্ষরের একটা শব্দ। সবার কাছে আজ সত্যি মনের গভীর থেকে মাফ চাইছি—পরিবার, বন্ধু, সহকর্মী, আমার শুভাকাঙ্ক্ষীদের কাছে। কখনো যদি জেনে বা না জেনে এতটুকু আঘাত করে থাকি, অনুগ্রহ করে ক্ষমা করবেন। আমার চারপাশের কঠিন পরিস...
তীব্র তুষারে হিমাচল প্রদেশে জনজীবন বিপর্যস্ত :  নিখোঁজ ৪৫

তীব্র তুষারে হিমাচল প্রদেশে জনজীবন বিপর্যস্ত : নিখোঁজ ৪৫

আন্তর্জাতিক
ভারতের হিমাচল রাজ্য সোমবার ভয়াবহ তুষারপাত ও বৃষ্টিপাতের কবলে পড়ে। তুষারপাতের কারণে লাহাউল এবং স্পিতি জেলায় নিখোঁজ হয়েছে পয়তাল্লিশ জন। এদের মধ্যে ৩৫ জন রুরকি আইআইটির ছাত্র বলে জানা গেছে। সংবাদসংস্থা এএনআই-এর বরাতে এ তথ্য জানা গেছে। জানা গেছে, আইআইটির ৩৫ জন ছাত্রের একটি দল হিমাচলে ট্র্যাক করতে গিয়েছিল। এই দলটির খোঁজ এখনো পাওয়া যায়নি। গত কয়েকদিন ধরেই হিমাচল প্রদেশের বেশ কিছু অংশে ভারী বৃষ্টি এবং তুষারপাত হচ্ছে। এখন পর্যন্ত অন্তত পাঁচজন ব্যক্তি প্রাণ হারিয়েছে। সোমবার ভয়াবহ বৃষ্টিতে কুল্লু, কাংরা ও ছাম্বা জেলায় আহত হয়েছে বহু মানুষ।...
বেরোবির ভর্তি জালিয়াতি তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদন জমা

বেরোবির ভর্তি জালিয়াতি তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদন জমা

জাতীয়, পড়ালেখা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ সেশনের ভর্তি পরীক্ষায় জালিয়াতির ঘটনার প্রায় ৯ মাস পর এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিয়েছে তথ্যানুসন্ধান কমিটি। গত বৃহস্পতিবার বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইব্রাহীম কবীরের কাছে এই প্রতিবেদন জমা দেন তথ্যানুসন্ধান কমিটির আহ্বায়ক ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আজিজুর রহমান। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ২৬-২৯শে নভেম্বর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাতকার ও ভর্তির জন্য ১৭ই ডিসেম্বর নির্ধারিত দিন ছিল। ওই দিন মৌখিক পরীক্ষার বোর্ডে ছয় শিক্ষার্থীর সন্দেহজনক আচরণে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন দায়িত্বরত শিক্ষকগণ। একপর্যায়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতির কথা স্বীকার করে শিক্ষার্থীরা। এরপর তাদের পুলিশে সোপর্দ করা হয়। এই ছয় শিক্ষার্থী হলেন ‘বি’ ইউনিটের শামস বিন শাহরিয়ার, রিফাত সরকার ও...