“মানবতার জন্য ঢাকা কমার্স কলেজ সমাজকল্যাণ ক্লাবের সহয়তার হাত”
মারুফ সরকার:
মানবতার জন্য সহায়তার হাত’ (ঐবষঢ়রহম ঐধহফং ভড়ৎ ঐঁসধহরঃু) এই প্রত্যয় নিয়ে শুরু হয়েছে সামাজিক সংগঠন ঢাকা কমার্স কলেজ সমাজকল্যাণ ক্লাবের শুভযাত্রা। ১৫ আগস্ট ২০১৮ কলেজ হলরুমে সমাজকল্যাণ ক্লাব আয়োজিত রক্তদান ও ব্লাড গ্রুপিং নির্ণয় কর্মসূচি উদ্বোধন করেন ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডা. এমএ রশীদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেণ্য সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব আবেদ খান, কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক, কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবু সাইদ, উপাধ্যক্ষ (প্রশাসন) প্রফেসর মো. শফিকুল ইসলাম, উপদেষ্টা (অ্যাকাডেমিক) প্রফেসর মো. মোজাহার জামিল প্রমুখ। রক্তদান কর্মসূচির পূর্বে চিকিৎসা সহায়তা প্রদান ও ক্লাব কার্যনির্বাহী পরিষদ পরিচিতি অনুষ্ঠিত হয়। এ সময় ক্লাব সদস্যদের উদ্যোগে কলেজ শিক্ষার্থীদের সহযো...









