Monday, May 18

Author: News Desk

চীনের বুলেট ট্রেন যাবে বাংলাদেশের ওপর দিয়ে!

চীনের বুলেট ট্রেন যাবে বাংলাদেশের ওপর দিয়ে!

আন্তর্জাতিক, জাতীয়
নতুন একটি বুলেট ট্রেন সার্ভিসের পরিকল্পনা হাতে নিয়েছে চীন।এ পরিকল্পনার আওতায় দেশটির কুনমিং প্রদেশ থেকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় বুলেট ট্রেন সার্ভিস চালু করা হবে।বাংলাদেশ ও মিয়ানমার হয়ে এই বুলেট ট্রেন চলাচল করবে বলে কলকাতায় নিযুক্ত চীনের কনস্যুল জেনারেল মা ঝানউ জানিয়েছেন।বুধবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। ঝানউ জানিয়েছেন, চীন এবং ভারতের যৌথ প্রচেষ্টায় দ্রুত গতির এই ট্রেন সার্ভিস চালু করতে চায় তার দেশ। তিনি বলেছেন, এই ট্রেন সার্ভিস চালু করা হলে মাত্র কয়েক ঘণ্টায় চীনের কুনমিং প্রদেশ থেকে কলকাতায় পৌঁছানো সম্ভব হবে। মা ঝানউ বলেন, এই প্রকল্পটি হবে দুই হাজার আটশ’ কিলোমিটারব্যাপী। এর আওতায় মিয়ানমার এবং বাংলাদেশও সুফল পাবে। ফলে, দেশগুলোর মধ্যে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা আরো বৃদ্ধি পাবে। ঝানউ বলেন, এই রেল সার্ভিস চালু হলে বাংলাদেশ, চীন, ভারত এবং মিয়ানমারের (বিসিআইএম) মধ্য...
দেশের ফুটবল অঙ্গনে ‘ওস্তাদ’ ওয়াজেদ গাজী আর নেই

দেশের ফুটবল অঙ্গনে ‘ওস্তাদ’ ওয়াজেদ গাজী আর নেই

খেলা
দেশের ফুটবল অঙ্গনে ‘ওস্তাদ’ নামে খ্যাত জাতীয় ফুটবল দলের সাবেক কোচ ওয়াজেদ গাজী আর নেই। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় যশোর শহরের ওয়াপদা এলাকায় মেয়ের বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। দেশবরেণ্য এই ফুটবল কোচের মৃত্যুর খবর পেয়ে সকাল থেকে যশোরের ক্রীড়াঙ্গন সংশ্লিষ্ট ব্যক্তিরা তার বাড়িতে ভিড় জমান। যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শফিকুজ্জামান বলেন, বৃহস্পতিবার বাদ জোহর যশোর ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে বিভিন্ন ক্রীড়া সংগঠন ও ক্রীড়া ব্যক্তিত্বদের পক্ষ থেকে মরহুমের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। ১৯৫৮ সালে স্পোর্টিং ইউনিয়নের হয়ে কলকাতা লিগে অভিষেক হয় কিশোর ওয়াজেদ গাজীর। সেসময় কলকাতা স্পোর্টিং ইউনিয়নের হয়ে জুনিয়র ফুটবলারদের প্রশিক্ষণ দিতেন রমণী সরকার। ১৯৬৩...
পরিস্থিতি যেমনই হোক, সেটিকে সঙ্গী করেই ইতিবাচক থাকতে হবে: মাহমুদ উল্লাহ

পরিস্থিতি যেমনই হোক, সেটিকে সঙ্গী করেই ইতিবাচক থাকতে হবে: মাহমুদ উল্লাহ

খেলা
এশিয়া কাপে বাংলাদেশকে শুরুতেই মুখোমুখি হতে হবে শ্রীলঙ্কার। যে দলের কোচ আবার চন্দিকা হাথুরুসিংহে। ঘরের মাঠে এই শ্রীলঙ্কার কাছেই টানা তিন সিরিজ হেরেছিল বাংলাদেশ। অবশ্য এরপর শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত নিদাহাস ট্রফিতে স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচেই জয় পেয়েছিল। এশিয়া কাপে ভালো করতে সেই সুখস্মৃতি আর নিজেদের উজার করে দেওয়ার কথা বললেন মাহমুদ উল্লাহ রিয়াদ। জাতীয় দলের নির্ভরযোগ্য এই ব্যাটসম্যান কাম পার্টটাইম বোলার বললেন, 'কয়েক মাস আগে শ্রীলঙ্কার বিপক্ষে ভালো কিছু স্মৃতি আছে আমাদের। তবে শ্রীলঙ্কা খুব ভালো দল। বেশ ভালো ক্রিকেট খেলছে ওরা। ওদেরকে হারাতে আমাদের নিজেদের সেরাটা উজার করে দিতে হবে। দেশে আমাদের প্রস্তুতি খুব ভালো হয়েছে। আশা করি আমরা পারব।' 'এশিয়ার বিশ্বকাপ' নামে পরিচিত টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হলেও দর্শক সমর্থনের আশা করছেন মাহমুদ উল্লাহ। কারণ অনেক বাংলাদেশি ওখানে থা...
অবশ্যই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি -আল-ইনশিরাহ

অবশ্যই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি -আল-ইনশিরাহ

ইসলাম
আমি কি তোমার অন্তর প্রশস্ত-প্রশান্ত করে দেইনি? তোমার উপর থেকে ভীষণ বোঝা নামিয়ে দিয়েছি, যা তোমার পিঠ ভেঙ্গে দিচ্ছিল? তোমার মান-সম্মান উঁচু করেছি? তাহলে অবশ্যই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। অবশ্যই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। তাই যখনি কোনো কাজ থেকে অবসর পাও, তখনি নিবেদিত হও, তোমার প্রভুকে পাওয়ার জন্য তাঁর দিকে ফিরে যাও। —আল-ইনশিরাহ আমি কি তোমার অন্তর প্রশস্ত-প্রশান্ত করে দেইনি? ধরুন, আপনি সিদ্ধান্ত নিলেন যে, আপনি কাজের পাশাপাশি সন্ধ্যায় ইউনিভারসিটি গিয়ে পার্টটাইম মাস্টার্স বা পিএইচডি করবেন। আপনার পরিবার আপনার এই সিদ্ধান্ত শুনে বড়ই খুশি হবে। বংশে একজন মাস্টার্স/পিএইচডি করা ছেলে/মেয়ে থাকবে, কী সৌভাগ্যের ব্যাপার! ক্লাসে যাওয়ার আগে আপনার জন্য নাস্তা টেবিলে রাখা থাকবে। ক্লাস করে এসে আপনি যেন শান্তিতে ঘুমোতে পারেন, সেজন্য বাচ্চাদেরকে আগেই ঘুম পাড়িয়ে রাখা হবে। মেহমানরা বেড়াতে এসে যেন আপনার পড়াশুনায় ক...
গুজবের রহস্য উদঘাটনের জন্য তথ্য সেল গঠন করা হবে- তারানা হালিম

গুজবের রহস্য উদঘাটনের জন্য তথ্য সেল গঠন করা হবে- তারানা হালিম

বাংলাদেশ
তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের রহস্য উদঘাটনের জন্য তথ্য সেল গঠন করবে মন্ত্রণালয়। এই সেলের মাধ্যমে যে কোনো ধরনের গুজবের রহস্য তিন ঘণ্টার মধ্যে উদঘাটন করা সম্ভব হবে। আজ বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তারানা হালিম বলেন, ফেসবুকে মিথ্যা কোনো পোস্ট দিলে ৩ ঘণ্টার মধ্যেই জানানো হবে এটি গুজব। এ জন্য চলতি মাসের শেষ দিকে তথ্য অধিদফতরের অধীনে ‘গুজব শনাক্তকরণ ও নিরসন কেন্দ্র স্থাপন করা হবে। তিনি বলেন, এই তথ্য সেল ২৪ ঘণ্টা খোলা থাকবে। ৮ ঘণ্টা করে তিন শিফটে সংশ্লিষ্টরা দায়িত্ব পালন করবেন। এছাড়া আমরা একটি নম্বর দেয়ারও চেষ্টা করছি। এই নম্বরটি সব সাংবাদিকদের কাছে থাকবে। আমরা স্বপ্রণোদিত হয়েই আপনাদের কাছে গুজব সংক্রান্ত সংবাদ পৌঁছে দিতে চাই। তারানা হালিম বলেন, নির্বাচনের আগে সামাজিক যোগাযোগ মাধ্যম...
লোকাল বাসে  তারানা হালিম

লোকাল বাসে তারানা হালিম

জাতীয়, বাংলাদেশ
একজন সাধারণ যাত্রীর মতো অফিস শেষ করে লোকাল বাসে চেপে বাসায় ফিরেছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয় থেকে বের হয়ে ৬ নম্বর বাসে করে গুলশানের বাসায় গেছেন তিনি। তথ্য প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন সাংবাদিকদের এ বিষয়ে জানান, অফিস শেষে বুধবার দুপুরে জিপিও মোড় থেকে ৬ নম্বর বাসে করে গুলশানের বাসায় ফিরেছেন প্রতিমন্ত্রী তারানা হালিম। এ সময় প্রতিমন্ত্রী বাসে করে ফেরায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন ওই বাসে থাকা যাত্রী, চালক ও তার সহকারীরা। এ সময় যাত্রীরা প্রতিমন্ত্রীর সঙ্গে সেলফি তুলেছেন। এক প্রতিক্রিয়ায় তারানা হালিম বলেন, ১৫টাকা করে ভাড়া দিয়েছি, তারা ভাড়া নিতে চায়নি, আমি বলেছি সাধারণ মানুষের মতোই ভাড়া দেবো। তিনি আরো বলেন, সাধারণ মানুষ কীভাবে বাসে যাতায়াত করেন এবং গণপরিবহনের অবস্থা কেমন- তা জানতে পাবলিক ট্রান্সপোর্ট অফিস করার সিদ্ধান্ত নিয়েছ...
ঘাড় ব্যথা / স্পন্ডাইলোসিস

ঘাড় ব্যথা / স্পন্ডাইলোসিস

লাইফস্টাইল
প্রাপ্তবয়স্কদের মাঝে বোধকরি এমন লোক খুজে পাওয়া খুবই দুস্কর যাদের জীবনে কখনো ঘাড়ে ব্যথা হয়নি। এ যেনো ঘাড় আছে যার ব্যথা আছে তার। তবে মামুলি এই ব্যথা যখন ঘাড়ে সাড়াশির মতো চেপে বসে তখনই সবার দফা হয় রফা, আর কাজ কর্ম বন্ধ রেখে ছুটতে হয় চিকিৎসকের দোরগোড়ায়। সারভিকাল স্পন্ডাইলোসিস (cervical spondylosis) হলে ঘাড়ে যেমন ব্যথা হয় তেমনি মাথার নিম্নাংশেও ব্যথা হয়ে থাকে। মাঝে মাঝে এই ব্যথা দুই কাধ, বাহু, হাত এমন কি আঙ্গুলেও ছড়িয়ে পরতে পারে। কারো কারো আবার মাথা ব্যথা/ পিঠের পিছনে ব্যথা, হাত/বাহু দুর্বল বা অবশ হয়ে আসা বা চিনচিনে ব্যথা করা এসব উপসর্গ ও দেখা দিতে পারে। নিশ্চয়ই মনে প্রশ্ন আসে কেন এমন ব্যথা হয়? আপনার ঘাড়খানা কষ্টকরে যেই হাড়গুলো শক্ত করে রাখে তারা হলো কশেরুকা (cervical vertebra)এবং তাদের মাংশপেশী। আর এই কশেরুকাদের মাঝের স্বাভাবিক ফাক গুলো যখন কমে আসে তখন ই শুরু হয় ঘাড...
পুঁজিবাজারে দুটি ধসই আ.লীগ ভালোভাবে বুঝেছে: মুহিত

পুঁজিবাজারে দুটি ধসই আ.লীগ ভালোভাবে বুঝেছে: মুহিত

জাতীয়, বাংলাদেশ
পুঁজিবাজারের দুটি ধসই আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে জানিয়ে এ থেকে শিক্ষা নেয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বলেছেন, সারা বিশ্বে পুঁজিবাজারের যে ভালো আইনকানুনগুলো আছে, সেগুলো গ্রহণ করায় বাজার এখন স্বচ্ছ ও জবাবহিদিমূলক হয়েছে। আগামী দুই বছরের মধ্যেই একটি শক্তিশালী পুঁজিবাজার তৈরি হবে বলেও আশার কথা বলেন অর্থমন্ত্রী। ঘোষণা দেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের শেয়ার বিক্রির অর্থ বাজারে বিনিযোগ করলে কর ছাড় ধেয়ার। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির ২৫ বছর পূর্তিতে বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্তাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মুহিত। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেখানে উপস্থিত ছিলেন। ১৯৯৬ এবং ২০১০ সালে পুঁজিবাজারে ধসের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের সিকিউরিটি মার্কেটে দুইবার ধস হয়েছে। বয়স ২৫ বছর, কিন্তু দুইবার বড় ধরনের ধস ঘটে গেছে। এবং এই ধস আমরা ভ...
বিশ্বের ৬৯টি দেশে সমকামিতা নিষিদ্ধ এ তালিকায় রয়েছে বাংলাদেশও

বিশ্বের ৬৯টি দেশে সমকামিতা নিষিদ্ধ এ তালিকায় রয়েছে বাংলাদেশও

আন্তর্জাতিক, বাংলাদেশ
বিশ্বের ৬৯টি দেশে সমকামিতা নিষিদ্ধ। এ তালিকায় রয়েছে বাংলাদেশও। সম্প্রতি ভারতে সমকামিতা নিষিদ্ধ করা ঐতিহাসিক আইনটি সর্বোচ্চ আদালতের নির্দেশে বাতিল করা হয়েছে। ফলে ভারতে এখন সমকামিতা অপরাধ হিসেবে গণ্য হবে না। পাপুয়া নিউ গিনি, সংযুক্ত আরব আমিরাতের মতো দেশে সমকামিতার বিরুদ্ধে কঠোর আইন রয়েছে। এমনকি ইরান, সুদান ও ইয়েমেনে সমকামিতার অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। মূলত ব্রিটিশ শাসনামলে সারা বিশ্বের বিভিন্ন স্থানে ব্রিটিশ কলোনিগুলোতে নিষিদ্ধ ঘোষণা করা হয় সমকামিতা। ব্রিটিশ শাসিত ভারতে ১৮৬১ সালের জারি করা আইনটিতেই সমকামিতা নিষিদ্ধ করা হয়। ব্রিটিশ আমলের এই বিতর্কিত আইনটির সুবাদে 'অপ্রাকৃতিক যৌনতা'র অপরাধে ভারতে কোনও ব্যক্তির ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান ছিল। এশিয়ার যেসব দেশে সমকামিতা নিষিদ্ধ সেগুলো হলো- আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ব্রুনেই দারুসসালাম, ইরান, ইরাক, কুয়েত, লেবানন, মালয়েশিয়া, ম...
ফোনের চার্জার চেনার সহজ উপায়

ফোনের চার্জার চেনার সহজ উপায়

এক্সক্লুসিভ
ফোনের চার্জার একটা গুরুত্বপূর্ণ ডিভাইস। এটার উপরই নির্ভর করে ফোনের ব্যাটারির আয়ু। ফোনের ব্যাটারি কত দ্রুত চার্জ নেবে সেটাও নির্ভর করে চার্জারের উপর। তাই ফোনের আয়ু বাড়াতে চাইলে চিনে নিন আসল চার্জার। স্যামসাং স্যামসাংয়ের আসল ও ভুয়া চার্জারের মধ্যে পার্থক্য করা বেশ কঠিন। চার্জারের উপর একটি লেখা প্রিন্ট করা থাকে। ভাল করে লক্ষ্য করুন, A+ এবং Made in China লেখার সঙ্গে চার্জারের বৈশিষ্ট্য লেখা আছে কি না। যদি তেমনটা হয় তবে বেশিরভাগ ক্ষেত্রে এটি ভুয়াই হয়ে থাকে। আইফোন আইফোনের একগুচ্ছ ভুয়া চার্জার খোলা বাজারে বিক্রি হয়। তাহলে কীভাবে বুঝবেন কোনটি ভুয়া? আসল চার্জারে ‘Designed by Apple in California’ কথাটি লেখা থাকে। ভুয়া চার্জারে অ্যাপেলের যে লোগোটি থাকে সেটির রং অপেক্ষাকৃত কালো হয়। তাই কেনার আগে ভালভাবে দেখে নিন। শাওমি চার্জারটি হাতে নিয়েই কেবলটি কত বড় মেপে নিন। যদি তা ১২০ সেন্টিমিটারের...