Monday, May 18

Author: News Desk

অনিশ্চিত মণিকর্ণিকা

অনিশ্চিত মণিকর্ণিকা

বিনোদন
প্রায় প্রতিদিনই মণিকর্ণিকা নিয়ে কিছু না কিছু বিতর্ক চলেই যাচ্ছে। কঙ্গনা রানাওয়াত অভিনীত এই সিনেমা একের পর এক সমস্যায় জড়িয়ে পড়ছে। এবার শোনা যাচ্ছে, ছবির প্রোডিউসারকে সরিয়ে দেওয়া হয়েছে। কয়েকদিন আগেই এই ছবির ডিরেক্টর কৃশ কোনও এক দক্ষিণী ছবির কাজে ব্যস্ত হয়ে পরিচালনা থেকে সরে দাঁড়িয়েছিলেন। সেই দায়িত্ব তুলে নিয়েছিলেন কঙ্গনা নিজেই। তারপর অভিনেতা সোনু সুদ ও স্বাতী সেমওয়াল ছেড়ে দিলেন ছবি। কৃশের চলে যাওয়াই তাঁদের এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে বলে জানান তাঁরা। এই নিয়ে কঙ্গনা বলেন যে, ক্ষমতাশালী মহিলারা সব সময় হেনস্থার শিকার হন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ছবির প্রোডিউসার সুজয় কুট্টিকে সরিয়ে দেওয়া হয়েছে। ছবির বাড়তে থাকা বাজেটই এর জন্য দায়ি। ছবিতে কিছু না কিছু পরিবর্তন হয়েই যাচ্ছে। বাড়ছে শুটিংয়ের সময়সীমা। তবে এই বিষয়ে কঙ্গনা জানান যে, সুজয় কুট্টি নাকি কয়েক মাস আগেই প্রোজেক্টটা ছে...
ধোনির রেকর্ড ভেঙে দিলেন ঋষভ

ধোনির রেকর্ড ভেঙে দিলেন ঋষভ

খেলা
টেস্ট ক্রিকেটে প্রথম রান এসেছিল ছক্কা দিয়ে। মঙ্গলবার জীবনের প্রথম সেঞ্চুরিও এল ছক্কা মেরেই! কাকতালীয় হলেও সত্য যে, ভারতের ২০ বছর বয়সী ঋষভের এই দুই স্মরণীয় মুহূর্তে বোলার ছিলেন আদিল রাশিদ! প্রথমটা ঘটেছিল ট্রেন্ট ব্রিজে আর দ্বিতীয়টা ঘটল ওভালে। এবারের ওভাল ভারতকে কিছু দেয়নি শেষ ইনিংসে দুটি সেঞ্চুরি ছাড়া। এই মাঠে অনুষ্ঠিত শেষ টেস্ট বড় ব্যবধানে জিতে অ্যালিস্টার কুককে বিদায়ী সংবর্ধনা দিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। পতৌদি সিরিজে দীনেশ কার্তিকের পরিবর্তেই দলে সুযোগ পেয়েছিলেন ঋষভ পন্থ। সেই সুযোগ কাজে লাগিয়ে ট্রেন্ট ব্রিজে ২৪ রানের ইনিংস আর উইকেটের পিছনে ৫টি ক্যাচ তালুবন্দি করে রেকর্ড বুকে নাম তুলেছিলেন এই নবাগত তরুণ। এবার ওভালের দ্বিতীয় ইনিংসে ১১৪ রানের ইনিংস খেলে ভারতের সাবেক অধিনায়ক এবং উইকেটকিপার ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনির রেকর্ডও ভেঙে দিলেন তিনি। এতদিন পর্যন্ত টেস্টের দ্বিতীয় ইনিংসে ধোনির...
‘দানবীয়’ হারিকেন আরো শক্তিশালী হচ্ছে!

‘দানবীয়’ হারিকেন আরো শক্তিশালী হচ্ছে!

আন্তর্জাতিক
আরো শক্তিশালী হয়ে 'দানবীয়' রূপ নিচ্ছে হারিকেন ফ্লোরেন্স।আগামী ৪৮ ঘণ্টায় প্রাণনাশী প্লাবনের আশঙ্কা রয়েছে যুক্তরাষ্ট্রে।মার্কিন আবহাওয়াবিদরা এই সতর্কবার্তা দিয়েছেন। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ক্যাটাগরি চারের হারিকেন ফ্লোরেন্স ঘণ্টায় ২২৫ কিলোমিটার গতিতে আঘাত হানতে পারে। ধারণা করা হচ্ছে, আগামীকাল বৃহস্পতিবার উত্তর ক্যারোলাইনার উইলমিংটনের কাছে হারিকেনটি আঘাত হানতে পারে। ইতিমধ্যে ভার্জিনিয়া, মেরিল্যান্ড, ওয়াশিংটন ডিসি, উত্তর এবং দক্ষিণ ক্যারোলাইনায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। উত্তর ক্যারোলাইনার গভর্নর রয় কুপার এক সংবাদ সম্মেলনে বলেন, এই ঘূর্ণিঝড় একটি দানব। এটা খুবই বড়, ভয়াবহ, প্রাণনাশী ও ঐতিহাসিক হারিকেন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের সর্বশেষ তথ্য বলছে, হারিকেন ফ্লোরেন্স উত্তর ক্যারোলাইনার কেপ ফিয়ারের এক হাজার ৭৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে।মঙ্গলবার রা...
আমার মেয়ে আত্মহত্যা করার চেষ্টা করছিল- মহেশ ভাট

আমার মেয়ে আত্মহত্যা করার চেষ্টা করছিল- মহেশ ভাট

বিনোদন
কয়েকদিন আগে নিজেকে "জারজ সন্তান" বলে জানিয়েছিলেন তিনি। এবার নিজের মেয়ের আত্মহত্যা করার চেষ্টার কথাও অকপটে স্বীকার করলেন প্রযোজক-পরিচালক মহেশ ভাট। ডার্ক সাইড অফ লাইফ-মুম্বাই সিটিতে এবার অভিনয় করছেন মহেশ ভাট। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই মহেশ তাঁর মেয়ে শাহীনের আত্মহত্যার চেষ্টার কথাও জানান। তিনি বলেন, এটা মানসিক এক অসুস্থতা। চিকিৎসা করালে সেরেও উঠে। যেমন ডায়াবেটিস হলে তাঁর ওষুধ আছে। ঠিক তেমনই অবসাদ হলে তারও চিকিৎসাও আছে। আমার মনে হয়, আমাদের দেশে মানসিক অসুস্থতা নিয়ে প্রত্যেক প্রজন্মের মধ্যে সচেতনতার অভাব আছে। দেশের অধিকাংশ বাড়িতেই কেউ না কেউ অবসাদের স্বীকার হয়ে থাকে। মহেশ আরও বলেন, আলিয়ার বোন শাহীন যখন ১৬ বছর, ও মারাত্মক অবসাদে ভুগেছিল। ১২-১৩ বছর বয়সে এমন পরিস্থিতি হয়েছিল যে আত্মহত্যা করতে গেছিল। গতবছর অক্টোবর মাসে শাহীন নিজের অবসাদের কথা ভোগ ম্যাগাজিনের সাক্ষাৎকারে বলেছিলেন। ...
ভুলের কারণে জরুরি দরজা ভাঙল আকাশবীণার

ভুলের কারণে জরুরি দরজা ভাঙল আকাশবীণার

বাংলাদেশ
বাংলাদেশ বিমানের বহরে সদ্য যুক্ত হওয়া সর্বাধুনিক উড়োজাহাজ বোয়িং সেভেন এইট সেভেনের জরুরি অবস্থায় ব্যবহারের একটি দরজা (র‌্যাফট) ভেঙে পড়েছে। আকাশবীণা নামে পরিচিত নতুন এই বিমানে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এজন্য বিমানটির ঢাকা থেকে সিঙ্গাপুরগামী একটি ফ্লাইট দেড় ঘণ্টা দেরি করে ছাড়া হয়। বিমানের একটি সূত্র জানায়, নতুন বিমানটির বিশেষ দরজা ভেঙে পড়ার ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশলী মোস্তাফিজুর রহমানকে সঙ্গে সঙ্গে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে একটি কমিটিও গঠন করা হয়েছে। প্রকৌশলীর অদক্ষতার কারণেই এ ঘটনা ঘটে থাকতে পারে। জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ড্রিমলাইনার আকাশবীণার সিঙ্গাপুর ফ্লাইটের জন্য প্রস্তুতি চলছিল। এসময় বোর্ডিং ব্রিজে সংযুক্ত থাকা অবস্থায় বিএফসিসি থেকে যাত্রীদের জন্য খাবার তোলা হচ্ছিল। এসময় বিমানের প্রকৌশল বিভাগের স্টাফ মোস্তাফিজুর রহমান দরজা অন করতে ভুল...
ঘোষণা মতোই কারাগারের আদালত বর্জন খালেদার

ঘোষণা মতোই কারাগারের আদালত বর্জন খালেদার

বাংলাদেশ, রাজনীতি
ঘোষণা অনুযায়ী কারাগারে বসানো আদালতে আসলেনই না বেগম খালেদা জিয়া। আর বিএনপি চেয়ারপারসনের অনুপস্থিতিতেই বিচার চলবে কি না, সে বিষয়ে তার আইনজীবীদের কাছে ব্যাখ্যা চেয়েছেন বিচারক। বুধবার নাজিমউদ্দিন রোডে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে ঢাকার ৫ নং বিশেষ জজ আখতারুজ্জামান আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় যুক্তি উপস্থাপনের দিন ধার্য ছিল। তবে খালেদা জিয়া আদালতে উপস্থিত না হওয়ায় কাস্টডি প্রতিবেদন পাঠায় কারা কর্তৃপক্ষ। গত ১ ফেব্রুয়ারি এই মামলায় আসামি জিয়াউল হক মুন্নার পক্ষে যুক্তি উপস্থাপন শেষে ২৫ ও ২৬ ফেব্রুয়ারি শুনানির পরবর্তী দিন নির্ধারণ করা হয়। কিন্তু ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় দণ্ডের পর বিএনপি নেত্রী কারাগারে যাওয়ার সেই শুনানি আর হয়নি। এরপর শুনানির জন্য নির্দিষ্ট একাধিকদিন দিন বিএনপি নেত্রী হাজিরা দেননি অসুস্থতার কারণ দেখিয়ে। এই মামলায় তার পক্ষে যুক্তি উপস্থ...
কক্সবাজারের চকরিয়ায় আজও ঝরল চারজনের প্রাণ

কক্সবাজারের চকরিয়ায় আজও ঝরল চারজনের প্রাণ

বাংলাদেশ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কক্সবাজারের চকরিয়ায় আজও দুর্ঘটনা ঘটেছে। মাত্র একদিনের ব্যবধানে কাভার্ড ভ্যানের ধাক্কায় যাত্রীবাহী ইজিবাইক দুমড়েমুচড়ে গিয়ে দুর্ঘটনায় ঝরে গেছে এক নারীসহ চারজনের প্রাণ। এতে আহত হয়েছে শিশুসহ পাঁচ যাত্রী। আজ বুধবার সকাল পৌনে ১১টার দিকে মহাসড়কের চকরিয়ার হারবাং ইনানী রিসোর্টের সামনে ঝুঁকিপূর্ণ বাঁকে এই দুর্ঘটনা ঘটে। নিহত চারজনের মধ্যে তিনজনের নাম জানা গেছে। এরা হলেন কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের দশের ঘোনার আবদুল খালেকের ছেলে মো. ইউনুস মিয়া (৩৫), চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের মুসলিমপাড়ার আবদুস সাত্তারের ছেলে তাজ উদ্দিন (২৫), একই ইউনিয়নের জমিদারপাড়ার ছৈয়দ আহমদের ছেলে ইজিবাইকচালক আবু তাহের (৩৮)। এ ছাড়া ৩৫ বছর বয়সী এক নারী নিহত হলেও এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তাঁর পরিচয় জানাতে পারেনি পুলিশ। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে প্...
অর্জুন কাপুর ‘যৌন হেনস্থাকারী’ মন্তব্য এক ভক্তের

অর্জুন কাপুর ‘যৌন হেনস্থাকারী’ মন্তব্য এক ভক্তের

বিনোদন
শিগগিরই মুক্তি পাবে অর্জুন কাপুর এবং পরিণীতি চোপড়ার ‘নমস্তে ইংল্যান্ড’। সিনেমার ট্রেলারও মুক্তি পেয়েছে। যা নিয়ে উচ্ছ্বসিত অর্জুন কাপুর। নিজের সোশ্যাল হ্যান্ডেলেও ‘নমস্তে ইংল্যান্ড’-এর ছবি শেয়ার করেছেন বনি কাপুর-পুত্র। কিন্তু, সিনেমার পোস্টারে অর্জুনকে ‘যৌন হেনস্থাকারী’-র মতো মনে হচ্ছে। এবার এমনই মন্তব্য করেন তার ভক্ত। সিনেমার পোস্টার দেখে তাঁকে ‘হেনস্থাকারী’ বলে আক্রমণকে মতেই ভাল চোখে নেননি অর্জুন কাপুর। তিনি বলেন, এইসব মন্তব্য থেকে স্পষ্ট যে সমাজে নারীর অবস্থান কোনও জায়গায় দাঁড়িয়ে রয়েছে। শুধু তাই নয়, এই সমাজে নারইদের সুরক্ষা এবং নিরাপত্তা এখন একটি বড়সড় প্রশ্ন চিহ্নের মুখে পড়ে গিয়েছে বলেও মন্তব্য করেন অর্জুন কাপুর। এদিকে শ্রীদেবীর মৃত্যুর পর থেকে বনি কাপুরের সঙ্গে অর্জুন কাপুরের সম্পর্ক আবার আগের জায়গায় ফিরে আসতে শুরু করেছে। শ্রীদেবীর মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই বনি কাপুর এবং জাহ্ন...
এক মাসের মধ্যে এই সরকারের নৌকা পানিতে ভেসে যাবে : মওদুদ

এক মাসের মধ্যে এই সরকারের নৌকা পানিতে ভেসে যাবে : মওদুদ

বাংলাদেশ
আগামী এক মাসের মধ্যে দেশে প্রবল আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, এই আন্দোলনে নৌকা (আওয়ামী লীগে নির্বাচনী প্রতীক) ভাসিয়ে দেওয়া হবে। কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আজ বুধবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে প্রতীকী অনশনে তিনি এ কথা বলেন। মওদুদ বলেন, 'আর বেশি সময় নেই' এই এক মাসের মধ্যে এমন আন্দোলনের ব্যবস্থা করতে হবে যার মাধ্যমে এই সরকারের নৌকা পানিতে ভেসে যাবে। সেই আন্দোলনের প্রস্তুতি নিন।' মওদুদ আহমদ মনে করেন, খালেদা জিয়াকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মুক্ত করা সম্ভব না। আর এ কারণে রাজপথে আন্দোলনের কথা বলেন তিনি। তিনি জানান, আর সে আন্দোলনের জন্যই আসছে নতুন কর্মসূচি। বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘সরকার চায় না আমাদের চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি পাক। তাই তারা আদালতকে ব্যবহার করে তা...
বাংলাদেশ ইউনিভার্সিটির নিজস্ব পরিববহন পুলের উদ্বোধন ॥

বাংলাদেশ ইউনিভার্সিটির নিজস্ব পরিববহন পুলের উদ্বোধন ॥

বাংলাদেশ
দেশের অন্যতম বেসরকারি বিশ^বিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটির নিজস্ব পরিবহন পুলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ জুলাই ২০১৮) দুপুরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ইউনিভার্সিটির পরিচালক (টেকনিক্যাল) কাজী তাইফ সাদাত ফিতা কেটে এ পুলের উদ্বোধন করেন। প্রথম পর্যায়ে ১টি বাস পুলে সংযুক্ত করা হয়েছে। ৩২ সিটের উক্ত বাসটি ক্রয় করতে মোট খরচ হয়েছে ২১ লাখ টাকা। যার সম্পূর্ণ ব্যয় বহন করা হয়েছে ইউনিভার্সিটির নিজস্ব অর্থায়ন থেকে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবহন পুলে এ গাড়ি যুক্ত হওয়ার ফলে ইউনিভার্সিটির ছাত্রছাত্রী, শিক্ষক-কর্মকর্তাসহ সকলের পরিবহন সেবার মান আরও বৃদ্ধি পাবে। তারা গাড়ি রক্ষণাবেক্ষনে সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকার পরামর্শ দেন। এসময় অন্যান্যের মধ্যে ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য কামরুল হাসান, বিভিন্ন অনুষদের ডীন ও বিভাগীয় সভাপতিগণ, রেজিস্ট্রার মেজর নিয়াজ মোহাম্মদ খান (অব:), পরিচালক...