Monday, May 18

Author: News Desk

জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন ও মোরশেদ খানকে দুদকে তলব

জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন ও মোরশেদ খানকে দুদকে তলব

বাংলাদেশ, রাজনীতি
জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার এবং বিএনপি নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন- দুদক। আজ (বৃহস্পতিবার) দুদক থেকে পাঠানো এক নোটিশে আগামী ১৮ সেপ্টম্বর তাদেরকে দুদক কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য জানিয়েছেন। প্রণব কুমার জানান, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে রুহুল আমিন হাওলাদারকে তলব করা হয়েছে। একইদিন বিএনপি নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান ও তার স্ত্রী নাছরিন খানকেও তলব করা হয়েছে। উপপরিচালক শামসুল আলম স্বাক্ষরিত চিঠিতে মোরশেদ খান ও তার স্ত্রীকে তলব করা হয়েছে। প্রণব কুমার জানান, সিটিসেলের নামে ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রায় সাড়ে তিনশ কোটি টাকা আত্মসাতের মামলায় মোরশেদ খান ও তার স্ত্রী নাছরিন খানকে তলব করা হয়েছে। ২০১৭ সালের ২৮ জুন এবি ব্যাংকের ৩৮৩...
প্রদীপ সাহা এর কথায় সুমনের’দু:খ তালা’মিউজিক ভিডিও

প্রদীপ সাহা এর কথায় সুমনের’দু:খ তালা’মিউজিক ভিডিও

বিনোদন
মিডিয়া ভূব২৪-জনপ্রিয় গীতিকার প্রদীপ সাহা এর কথায় মোস্তফা সুমনের টাইটেল গান দু:খ তালা” মিউজিক ভিডিওটি আজ ১৩ সেপ্টেম্বর দুপুর ১২টায় জিসান মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে । ‘দু:খ তালা” গানটির সুর করেছেন অভি আকাশ ও মিউজিক করেছেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক মুশফিক লিটু । মিউজিক ভিডিওটিতে ক্যামেরায় ছিলেন লাকু । ভিডিওটি নির্মান ও সম্পাদনা করেছেন খান মাহি । বিশ্ব ভালোবাসা দিবসে শিল্পী মোস্তফা সুমনের অ্যালবামটি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ডিজিটালি প্রকাশ পায় জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে.। এর পর অ্যালবামের মন সাগর ও জলের ঘাটের ললনা ২টি গানের মিউজিক ভিডিও প্রকাশ হয়। এছাড়া বাকি গান গুলোর লিরিকাল ভিডিও প্রকাশ করে জিসান মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। অ্যালবামে গান লিখেছেন প্রদিপ শাহ, নোমান শিবলু ও সাইফল ইসলাম শ্রাবন। সুর করেছেন জিয়াউদ্দিন আলম ও অভি আকাশ। সংগীত আয়োজন করেছেন মুশফ...
র‍্যাম্প মডেল ধরা পড়েছেন ২০০ পিস ইয়াবাসহ

র‍্যাম্প মডেল ধরা পড়েছেন ২০০ পিস ইয়াবাসহ

ক্রাইম, বাংলাদেশ
কক্সবাজার বিমানবন্দরে ইয়াবা নিয়ে গতকাল একজন মডেল তারকাকাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মীরা। কান্তা আক্তার স্বপ্না (২৪) নামের শর্টফিল্ম নির্মাতা ও র‍্যাম্প মডেল ধরা পড়েছেন ২০০ পিস ইয়াবাসহ। গতকাল বুধবার বিকাল ৪টার দিকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে নিজের নামে করা পাসপোর্টের ফটোকপিসহ বেশ কিছু কাগজপত্র জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার অফিসের পরিদর্শক আবদুল মালেক তালুকদার জানান, কান্তা আক্তার স্বপ্না নামের এ যুবতী একটি বেসরকারি বিমানের যাত্রী। বোর্ডিং পাস চেক করার সময় তার কাছে ২০০ ইয়াবা পাওয়া যায়। বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। ইয়াবা বহনের বিষয়টি তিনি নিজেও স্বীকার করেন। মডেল তারকা স্বপ্নার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের নয়াপাড়া। তিনি ওই এলাকার মুহাম্মদ হাসানের কন্যা এবং ঢাকা মোহাম্মদপুর গার্লস কলেজের দ্বাদশ বাণিজ্য শাখার ছাত...
বয়স মানুষের অনেক বড় শত্রু- সাইমন সাদিক

বয়স মানুষের অনেক বড় শত্রু- সাইমন সাদিক

বিনোদন
জনপ্রিয় চিত্রনায়ক সাইমন সাদিক তার ফেসবুক স্টাটাসে খুবি মুল্যবান কথা লিখেছেন। তিনি আজ তার ফেসবুক প্রফাইলে লিখেছেন- বয়স মানুষের অনেক বড় শত্রু। যতই আপন করতে চাও,ধরে রাখতে চাও থাকবে না।এই বয়সই মানুষ কে সব কিছু দেয়,আর এই বয়সই এক সময় সব কিছু কেড়ে নেয়। এটা মানাটাই সুস্থ মানুষের কাজ।
কাল ৫২ হলে মুক্তি পাচ্ছে ‘ফিফটি ফিফটি লাভ’

কাল ৫২ হলে মুক্তি পাচ্ছে ‘ফিফটি ফিফটি লাভ’

বিনোদন
আগামী কাল শুক্রবার সারাদেশে মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘ফিফটি ফিফটি লাভ’। ছবির মূল ভূমিকায় অভিনয় করছেন শাহরিয়াজ। তাঁর বিপরীতে অভিনয় করেছেন নায়িকা অরিন। ছবিতে আরো অভিনয় করেছেন নায়ক আশিক চৌধুরী ও অঞ্জলী সাথী। ছবিটি পরিচালনা করেছেন মুকুল নেত্রবাদী। পরিচালক মুকুল বলেন, ‘আগামী কাল আমরা সারাদেশে ছবিটি মুক্তি দিচ্ছি। এরই মধ্যে ৫২ টি সিনেমা হলে আমরা বুকিং পেয়েছি। আরো কয়েকটি সিনেমা হলে সাথে কথা হচ্ছে। এরই মধ্যে সারাদেশে আমরা সিনেমার পোষ্টার পাঠিয়ে দিয়েছি। যে সব সিনেমা হলে ছবিটি মুক্তি পাচ্ছে সেসব সিনেম হলে স্থানিয় ভাবে ছবিটির প্রচারনা চালানো হচ্ছে। আশাকরি সবাই সিনেমা হলে এসে ছবিটি দেখবেন। শাহরিয়াজ বলেন, ‘আমাদের দেশের চলচ্চিত্র এখন অনেকটাই হুমিকির মূখে। কারন দর্শক সিনেমা হলে তোলনা মূলক ভাবে কম আসছেন। আমি মনে করি দেশে অনেক ভালো সিনেমা নির্মান করা সম্ভব যদি দর্শক হলে এসে ছবি দেখেন। আমি সবাইকে বলবো আ...
ফাইনালের মুখোমুখি ভারত-মালদ্বীপ

ফাইনালের মুখোমুখি ভারত-মালদ্বীপ

খেলা
মালদ্বীপের সৌভাগ্য নিয়ে আর নতুন করে কিছুই বলার নেই। স্রেফ ভাগ্যের জোরে এবং সেমিফাইনালে নেপালকে ৩-০ ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। তবে ফাইনালে তাদের জন্য অপেক্ষা করছে কঠিন প্রতিপক্ষ। গতকাল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করেছে শক্তিশালী ভারত। শিরোপা নির্ধারণী এই লড়াই অনুষ্ঠিত হবে আগামী ১৫ সেপ্টেম্বর। মালদ্বীপের তো এবার গ্রুপ পর্ব পার হওয়ার কথাই ছিল না। একটি ম্যাচও জয় পায়নি। করতে পারেনি কোনো গোল। সবচেয়ে বড় কথা হল এবারের আসরে গ্রুপ পর্বের কোন ম্যাচেই জয় পায়নি মালদ্বীপ। শুধু মাত্র শ্রীলঙ্কার সঙ্গে ড্র করেই লটারি ভাগ্যের সহায়তা নিয়ে সেমিফাইনালের টিকিট পেয়েছিল। সেই মালদ্বীপ অবশ্য সাফে কখনোই নেপালের কাছে হারেনি। এর আগে ৬ বারের লড়াইয়ে ৪টি জয় এবং ২টি ম্যাচ হয়েছে ড্র। সেই ধারা অক্ষুন্ণ রেখে পঞ্চমবারের মতো সাফ সুজুকি কাপ ফুটবল আসরে নেপালকে হারিয়ে ফাইনালে জ...
নদীবন্দরে আবহাওয়ার ১ নম্বর সতর্ক সংকেত

নদীবন্দরে আবহাওয়ার ১ নম্বর সতর্ক সংকেত

বাংলাদেশ
মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় থাকায় আজ বিকেল ৪টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। আবহাওয়াবিদ নিঝুম রোকেয়া আহমেদ আজ এই তথ্য জানান। তিনি বলেন, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা,বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হাল...
নৌকা ভেসে ভেসে বিজয়ের পতাকা নিয়ে বিজয়ের মাসে তীরে ভিড়বে- কাদের

নৌকা ভেসে ভেসে বিজয়ের পতাকা নিয়ে বিজয়ের মাসে তীরে ভিড়বে- কাদের

বাংলাদেশ, রাজনীতি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় প্রতীক নৌকা ভেসে ভেসে বিজয়ের পতাকা নিয়ে বিজয়ের মাসে তীরে ভিড়বে। ওবায়দুল কাদের আজ রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় সড়ক ভবন নির্মানের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে বিএনপির আগামী মাস থেকে সরকার পতনের আন্দোলনের ঘোষনা সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। এ সময় সড়ক ও জনপথ ( সওজ) বিভাগের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসানসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জাতিসংঘে যাওয়ার বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি তো এখন পুরোপুরি একটি নালিশ পার্টিতে পরিনিত হয়েছে। তারা যে একটি নালিশ পার্টি তারা তা বারবার প্রমাণ করেছে। জাতিসংঘে গিয়েও তারা তারই পুনরাবৃত্তি করবে। তিনি বলেন, কোন দেশে সংকট থ...
কুমিল্লার চান্দিনায় মহাসড়কের পাশে ব্যবসায়ীর লাশ উদ্ধার

কুমিল্লার চান্দিনায় মহাসড়কের পাশে ব্যবসায়ীর লাশ উদ্ধার

বাংলাদেশ
কুমিল্লার চান্দিনায় ছোটন ভূঁইয়া (২৮) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে চান্দিনা উপজেলাধীন মাধাইয়া-মীরগঞ্জ এলাকার কুমিল্লা সিএনজি পাম্পসংলগ্ন স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ছোটন ভূঁইয়া চান্দিনার মাধাইয়া ইউনিয়নের মীরগঞ্জ গ্রামের মৃত আয়েত আলী ভূঁইয়ার ছেলে। তিনি রাজধানীর কুড়িল-ভাটারা এলাকায় স্টেশনারি পণ্যের ব্যবসা করতেন। নিহতের স্ত্রী আসমা আক্তার বলেন, ছোটন ঢাকায় ব্যবসা করলেও প্রতিসপ্তাহে বাড়িতে আসতেন। বুধবার রাত ১০টায় আমাকে ফোন করে জানান তিনি বাড়িতে আসার জন্য সায়দাবাদ থেকে বাসে উঠেছেন। রাত ১টার দিকে আমি তাঁর মোবাইলে ফোন করলে ফোনটি রিসিভ করা হয় ঠিকই কিন্তু তিনি কোনও কথা বলেননি। তখন অনেক মানুষের গোলযোগ শোনা গেছে। তারপর থেকে মোবাইল ফোনটিও বন্ধ পাই। ভোরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পাই মহাসড়কের পাশে তার লাশ পড়...
‘লাভরাত্রি’ নাম নিয়ে বিতর্ক সালমান

‘লাভরাত্রি’ নাম নিয়ে বিতর্ক সালমান

বিনোদন
ক’দিন পরই মুক্তি পাওয়ার কথা রয়েছে বলিউড ভাইজান সালমান খানের বোন-জামাই আয়ুশ শর্মার ছবি ‘লাভরাত্রি’র। সালমানের হোম প্রডাকশনের এই ছবিটি নিয়ে আবার শুরু হলো বিতর্ক। আর সে বিতর্কে অস্বস্তিতে পড়েছেন স্বয়ং সালমান খান। বিতর্ক ছবিটির নাম নিয়ে। নবরাত্রির সঙ্গে ছবির নামের মিল নিয়েই যত ঝামেলা। ছবির এমন নামকরণে হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করা হয়েছে- এই অভিযোগ করা হয় ছবিটির নির্মাতাগোষ্ঠীর বিরুদ্ধে। যার ফলস্বরূপ সালমান খানসহ আটজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছেন বিহারের মুজফফরপুর আদালত। ‘লাভরাত্রি’ নাম হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করেছে- এমন অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন এক আইনজীবী। তাঁর সেই মামলার প্রেক্ষিতেই বিহারের মুজফফরপুরের আদালত সালমান খান ও আরো সাতজন অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছেন বলে সংবাদ সংস্থা এএনআই জানায়। প্রসঙ্গত, দুর্গাপূজার সময় ৯ দিন ধরে নবরাত্রি...