হলি আর্টিজান হামলা: ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
গুলশানে হলি আর্টিজান হামলার ঘটনায় ২১ জনকে অভিযুক্ত এবং তাদের মধ্যে নিহত ১৩ জনকে অব্যাহতি দিয়ে আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
মামলার তদন্ত সংস্থা পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম সোমবার সকালে মিন্টু রোডে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
ব্রিফিংয়ে তিনি জানান, অভিযুক্ত ২১ জনের মধ্যে ১৩ জন বিভিন্ন জঙ্গিবিরোধী অভিযানে নিহত হয়েছেন। তাদের ভূমিকা উল্লেখ করে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বাকি আট জনের মধ্যে ছয় জন কারাগারে আছে, বাকি দু’জন পলাতক।
কারাগারে থাকা ছয় আসামি হলেন- জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, রাকিবুল হাসান রিগান, রাশেদুল ইসলাম ওরফে র্যাশ, সোহেল মাহফুজ, মিজানুর রহমান ওরফে বড় মিজান এবং হাদিসুর রহমান সাগর।
পলাতক দুই আসামি শহীদ...









