Monday, May 18

Author: News Desk

মিরপুরের সেই বাসায় গুপ্তধনের সন্ধান কার্যক্রম স্থগিত

মিরপুরের সেই বাসায় গুপ্তধনের সন্ধান কার্যক্রম স্থগিত

বাংলাদেশ
রাজধানীর মিরপুরে একতলা একটি বাড়িতে গুপ্তধনের সন্ধানে মাটি খোঁড়াখুঁড়ি আপাতত স্থগিত করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার উজ জামান জানান, সাড়ে চার ফুট খননের পর বাড়ি দেবে যাওয়ার আশঙ্কায় বাড়িটিতে গুপ্তধনের সন্ধানে খোঁড়াখুঁড়ি অভিযান আপাতত স্থগিত করা হয়েছে। সেখানে এখনও কিছু পাওয়া যায়নি। তবে বিশেষজ্ঞ দল নিয়ে রবিবার সকালে আবারো অভিযান শুরু হবে বলে জানিয়েছেন তিনি। তিনি আরও বলেন, আমরা এ সংশ্লিষ্ট বিশেষজ্ঞ খুঁজে তাদের পরামর্শ নিয়ে আবার কার্যক্রম শুরু করতে চাই। যদি বিশেষজ্ঞ আগামী কালকের মধ্যে পাওয়া যায় তবে কালই কর্যক্রম শুরু করবো। ততক্ষণ পর্যন্ত বাড়িটি পুলিশ হেফাজতে থাকবে। এর আগে শনিবার সকাল ১০টার দিকে মিরপুর-১০ নম্বর সেকশনের সি ব্লকের ১৬ নম্বর সড়কের একটি বাড়ির নিচে ২ মণের মত স্বর্ণালঙ্কারের সত্যতা নিশ্চিতে একজন নির্বাহী ম্যা‌জিস্ট্রেটের তত্বাবধা‌নে খনন কাজ শুরু করে। দু‌‘দিন আগে গুপ্তধন...
চবিতে ‘নববাক’র তিন যুগ পূর্তি উৎসব

চবিতে ‘নববাক’র তিন যুগ পূর্তি উৎসব

বাংলাদেশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হাটহাজারী, ফটিকছড়ি ও ভূজপুর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন নববাক এর তিন যুগ পূর্ণ হয়েছে। এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল দশটায় বর্ণাঢ়্য র‌্যালির মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। নববাকের সভাপতি নুরে তামজিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার । এছাড়াও অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সফিউল আলম। প্রধান অতিথির বক্তব্যের পর কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক সূচনা করা হয়। মধ্যাহ্নভোজের পর সাংস্কৃতিক সন্ধ্যা ও ব্যান্ড সংগীতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নববাকের বর্তমান ও সাবেক সদস্যরা উপস্থিত ছিলেন। ...
গণসংবর্ধনা মঞ্চে প্রধানমন্ত্রী

গণসংবর্ধনা মঞ্চে প্রধানমন্ত্রী

জাতীয়
দেশের উন্নয়নে অনন্য অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দিচ্ছে আওয়ামী লীগ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এই অনুষ্ঠানে এরইমধ্যে যোগ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর সংবর্ধনা ঘিরে দুপুর থেকেই সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে ঢল নামে নেতাকর্মীদের। বেলা ১২টা থেকে নেতাকর্মীদের প্রবেশের জন্য মূল সমাবেশস্থলের গেট খুলে দেয়া হয়। সংবর্ধনায় যোগ দিতে সকাল থেকেই রাজধানীসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে জড়ো হয়েছেন বিপুল সংখ্যক নেতাকর্মী। ব্যানার, ফেস্টুন নিয়ে খন্ড খন্ড মিছিলে সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন ফটকের সামনে অবস্থান নেন তারা। সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় সংবর্ধনার আনুষ্ঠানিকতা। বঙ্গবন্ধু স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ, পদ্মা সেতুসহ দেশের উন্নয়নে অনন্য ভূমিকার জন্যই এই আয়োজন ক্ষমতাসীন দলের। কর্মসূচি ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।...
অপপ্রচারকারীদের সমুচিত জবাব দেবে মানুষ: কামরান

অপপ্রচারকারীদের সমুচিত জবাব দেবে মানুষ: কামরান

রাজনীতি
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, সিলেট শান্তির জনপদ। এখানে বসবাসকারী লোকজন শান্তিপ্রিয়। নির্বাচন উপলক্ষে নগরীতে উৎসবের আমেজ বিরাজ করছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে না, বিরাজ করছে শান্তিপূর্ণ পরিবেশ। কিন্তু বিভিন্ন অপপ্রচার চালিয়ে কেউ কেউ পরিবেশ ঘোলাটে করতে চাইছেন। বিশেষ করে একজন মেয়র প্রার্থী ও তার পক্ষের কিছু লোক প্রতিনিয়ত মিথ্যাচার করছেন। তবে তাদের এসব ধোকাবাজিতে এ পুণ্যভূমির মানুষ বিভ্রান্ত হবেন না। তারা ৩০ জুলাইয়ের নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করে অপপ্রচারকারীদেরকে সমুচিত জবাব দেবেন। শনিবার সকালে সিলেট নগরীর করেরপাড়া ও পাঠানটুলা এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ শান্তি, সমৃদ্ধি ও অগ্রযাত্রায় বিশ্বাসী উল্লেখ করে মেয়র প্রার্থী কামরান বলেন, আওয়ামী লীগ তথা নৌকা প্রতীকের বিজয় মানে সর্বত্র উন্নয়নের জোয়ার। তা...
বিশ্বকাপের আগে ইংল্যান্ডে ওয়ানডে খেলবে পাকিস্তান

বিশ্বকাপের আগে ইংল্যান্ডে ওয়ানডে খেলবে পাকিস্তান

খেলা
১৯৯২ সালে ইমরান খানের নেতৃত্বে সবশেষ ওয়ানডে বিশ্বকাপ ঘরে তুলেছিল পাকিস্তান। এরপর আর এ শিরোপার মুখ দেখেনি ক্রিকেটের আনপ্রেডিক্টেবল দল পাকিস্তান। এরপর ১৯৯৯ সালে ফাইনালে উঠলেও যাচ্ছে তাই পারফরম্যান্সের কারণে অস্ট্রেলিয়ার কাছে শিরোপা হারায় ওয়াসিম আকরামের নেতৃত্বাধীন পাকিস্তান। এরই মধ্যে কেটে গেছে ২৭ বছর। ওয়ানডে শিরোপা আর ছুঁয়ে দেখা হয়নি। তাই এবার আর সুযোগ ছাড়তে চায় না পাকিস্তান। ওয়ানডে বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয় আইসিসি থেকে। সে শিরোপাও ছিল ধরা ছোঁয়ার বাইরে। গত বছর ইংল্যান্ডে সরফরাজ আহমদের নেতৃত্বে চিরপ্রতিদন্দ্বী ভারতকে হারিয়ে সেই শিরোপাতে চুমু আঁকে পাকিস্তান। তাই ওয়ানডে শিরোপা না পাওয়ার আক্ষেপটা এখান থেকেই গুছিয়ে নিতে চাচ্ছে পাকিস্তান। কারণ ২০১৯ এর বিশ্বকাপটিও যে ইংল্যান্ডেই হচ্ছে। এবার ওয়ানডে বিশ্বকাপ পুনরুদ্ধারের মিশনে নামার আগে ইংল্যান্ডের বিপক্ষে...
আসছে ‘বাতিওয়ালা’

আসছে ‘বাতিওয়ালা’

বিনোদন
রওনক ভালোবাসে গয়নাকে। কিন্তু গয়নাকে একসময় সিএনজি চালক হারু বিয়ে করে। রওনক তারা বাবার বাতির ব্যবসাকেই পেশা হিসেবে নিয়ে জীবনধারণ শুরু করে। কারণ সে মনে করে বাতি বাংলাদেশের ঐতিহ্য। একসময় সড়ক দুর্ঘটনায় পা হারায় সিএনজি চালক হারু। বাতিওয়ালা’র কাছে বাতি বানানো শিখে জীবন ধারণ শুরু করে হারু। এগিয়ে যায় ‘বাতিওয়ালা’র গর্বিত জীবনের নতুন আরেক অধ্যায়। এ গল্প নিয়ে নাট্যনির্মাতা এস.এম. কামরুজ্জামান সাগর নির্মাণ করেছেন টেলিভিশন কাহিনীচিত্র ‘বাতিওয়ালা’। শুক্রবার রাত ৯টায় গাজী টিভিতে প্রচার হবে ‘বাতিওয়ালা’। ফেরারী ফরহাদ রচিত এই কাহিনীচিত্রে নাম ভূমিকায় অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়। তার ছেলের চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান। গয়না চরিত্রে অপর্ণা ঘোষ এবং হারু চরিত্রে শতাব্দী ওয়াদুদ অভিনয় করেছেন। কাহিনীচিত্রটি প্রযোজনা করেছে ‘নেট মাল্টিমিডিয়া’। জয়ন্ত চট্টোপাধ্যায় বলেন, নির্মাতা এস.এম. কামরুজ্জামান ...
‘এমডিজির অভিজ্ঞতা নিয়ে এসডিজি বাস্তবায়ন করছে বাংলাদেশ’

‘এমডিজির অভিজ্ঞতা নিয়ে এসডিজি বাস্তবায়ন করছে বাংলাদেশ’

আন্তর্জাতিক
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের ফলে এমডিজি (সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য) বাস্তবায়নের সফল অভিজ্ঞতা নিয়েই এসডিজি (টেকসই উন্নয়ন লক্ষ্য) বাস্তবায়ন করছে বাংলাদেশ। আমরা এসডিজি’র লক্ষ্যসমূহকে দেশের জাতীয় উন্নয়ন পরিকল্পনার সাথে একীভূত করেছি। সর্বোচ্চ রাজনৈতিক পর্যায় থেকে এসডিজি’র বাস্তবায়ন সমন্বয় করা হচ্ছে, আর এতে স্পষ্ট হয়ে উঠেছে যে এসডিজি’র প্রতি আমাদের রাজনৈতিক অঙ্গীকার কতটা দৃঢ়। গত বছর ভলান্টারি ন্যাশনাল রিভিউতে অংশ নিয়ে এসডিজি বাস্তবায়নে আমাদের প্রচেষ্টা আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরেছি। জাতিসংঘের উচ্চ পর্যায়ের রাজনৈতিক ফোরাম (এইচএলপিএফ)-এ কান্ট্রি স্টেটমেন্ট প্রদানকালে মাসুদ বিন মোমেন এসব কথা বলেন। রাষ্ট্রদূত মাসুদ আরও বলেন, এসডিজি বাস্তবায়নে প্রথম আনুষ্ঠানিক দলিল হিসেবে বাংলাদেশে মন্ত্র...
রেকর্ড গড়ে লিভারপুলে অ্যালিসন

রেকর্ড গড়ে লিভারপুলে অ্যালিসন

খেলা
বিশ্বকাপের পর থেকেই গুঞ্জন ছিল। অবশেষে গুঞ্জনটা বাস্তবে রূপ নিল। গোলরক্ষকের দলবদলের রেকর্ড গড়ে রোমা থেকে লিভারপুলে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান অ্যালিসন। এই ব্রাজিলিয়ানই এখন বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক। ৭২.৫ মিলিয়ন ইউরোতে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলে নাম লিখিয়েছেন তিনি। বৃহস্পতিবার দুই পক্ষের মধ্যে চুক্তি পাকাপাকি হয়। তবে আপাতত ৬২.৫ মিলিয়ন ইউরো পাবেন রোমা। পারফরম্যান্সের ওপর ভিত্তি করে পরবর্তী একবছরে মিলবে বাকি ১০ মিলিয়ন ইউরো। দুই বছর ইতালিয়ান ক্লাবটিতে ছিলেন ২৫ বছর বয়সী অ্যালিসন। গত মৌসুমে সিরিআতে ৩৭টি ম্যাচ খেলেন তিনি। ২০০১ সালে পারমা থেকে জিয়ানলুইজি বুফনকে কিনতে জুভেন্টাস খরচ করেছিল ৫৩ মিলিয়ন ইউরো। সেটিই ছিল এতদিন পর্যন্ত সবচেয়ে বেশি দামে কোনো গোলরক্ষককে কেনার রেকর্ড। অ্যালিসন ভাঙলেন বুফনের রেকর্ড। গোলরক্ষকের জন্য প্রিমিয়ার লিগের রেকর্ড ৪০ মিলিয়ন ইউরো। ২০১৭ সালের জুনে বেনফিকা ...
আলিয়াকে ভীষণ পছন্দ করেন রণবীরের মা

আলিয়াকে ভীষণ পছন্দ করেন রণবীরের মা

বিনোদন
বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট এখন চুটিয়ে প্রেম করছেন। শিগগিরই এই জুটি বিয়ের পিঁড়িতে বসবেন, এমন ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। এদিকে রণবীর কাপুরের মা নিতু কাপুর ভীষণ পছন্দ করেন আলিয়াকে। রণবীর কাপুর এর আগে ক্যাটরিনা কাইফের সঙ্গে প্রেম করেছেন। কিন্তু রণবীরের মা নিতু কাপুর নাকি ক্যাটরিনাকে খুব একটা পছন্দ করতেন না। ক্যাটরিনার সঙ্গে রণবীরের প্রেম ভেঙে যাবার পর আলিয়ার প্রেমে মজেছেন রণবীর। নিতু কাপুরও ছেলের বউ হিসেবে আলিয়াকে পছন্দ করেন। সোশ্যাল মিডিয়ায় আলিয়া ভাটের ছবিতে নিতু কাপুর যেমন নিয়মিত লাইক-কমেন্ট করেন, তেমনি আলিয়াও পাল্টা জবাব দেন নিতুর স্টেটাসে। কিছুদিন আগেই নিতু কাপুরের জন্মদিনে আলিয়া-নিতুকে সোশ্যাল মিডিয়ায় কথা বলতে দেখা যায়। ভারতীয় সংবাদ মাধ্যম জিনিউজ জানায়, শুধু নিতু কাপুরই নন, আলিয়াকে বেশ পছন্দ করেন রণবীরের দিদি রিদ্ধিমা কাপুরও। সম্প্রতি আলিয়াকে একটি ব্রেসলেট পাঠিয়েছেন তিনি। রিদ্ধিম...
লেবুর এতো গুণ, জানতেন কী?

লেবুর এতো গুণ, জানতেন কী?

লাইফস্টাইল
গরমে যখন তীব্র দাবদাহে ক্লান্ত, ঠিক তখনই এক গ্লাস লেবুর শরবত হলে প্রাণটা জুরিয়ে যায়। লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও ফাইবার এবং এন্টিব্যাকটেরিয়া ও এন্টিভাইরাল উপাদান। ফলে মৌসুমি নানা সংক্রামক রোগে, যেমন ঠান্ডা, কাশি, সর্দি, ইনফ্লুয়েঞ্জার বিরুদ্ধে লড়তে পারে এই ফলটি। চলুন জেনে জেনে নিই লেবুর নানাবিধ স্বাস্থগুণের কথা। ক্ষত সারায় দ্রুত লেবুর মধ্যে থাকা ভিটামিন সি ক্ষতস্থান দ্রুত সারাতে সাহায্য করে। হাড়, তরুনাস্থি ও টিস্যুর স্বাস্থ্য ভাল রাখে। বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা লেবুর মধ্যে থাকা প্রচুর পরিমাণ ভিটামিন সি সর্দি-কাশির সমস্যা দূর করে। স্নায়ু ও মস্তিষ্কের ক্ষমতা বাড়ায়। ফুসফুস পরিষ্কার করে হাঁপানি সমস্যার উপশম করে। হজমে সাহায্য করে লেবুর রস শরীর থেকে টক্সিন দূর করে। বদহজম, বুক জ্বালার সমস্যাও সমাধান করে লেবু পানি। সেইসঙ্গে পরিপাক নালী থেকে বর্জ্য পদার্থ বের করে দেয়। এটি কোষ...