Monday, May 18

Author: News Desk

প্রতি ভরিতে স্বর্ণের দাম কমলো ১১৬৬ টাকা

প্রতি ভরিতে স্বর্ণের দাম কমলো ১১৬৬ টাকা

জাতীয়
প্রতি ভরিতে স্বর্ণের দাম সর্বোচ্চ এক হাজার ১৬৬ টাকা পর্যন্ত কমিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি(বাজুস)। আগামীকাল শুক্রবার থেকে এই নতুন দাম কার্যকর হবে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাজুস। এতে বলা হয়েছে, নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমিয়ে ৪৮ হাজার ৬৩৮ টাকা এবং ২১ ও ১৮ ক্যারেটের প্রতি ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমিয়ে যথাক্রমে ৪৬ হাজার ৩৬৪ টাকা ও ৪১ হাজার ২৯০ টাকা করা হয়েছে। আরও বলা হয়েছে, প্রতি ভরি সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২৭ হাজার ৫৮৫ টাকা। প্রতি ভরি ২১ ক্যারেট রুপার(ক্যাডমিয়াম) দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫০ টাকা। উল্লেখ্য, বৃহস্পতিবার সারাদেশে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হয়েছে ৪৯ হাজার ৮০৫ টাকা, ২১ ক্যারেট ৪৭ হাজার ৫৩০ টাকা এবং ১৮ ক্যারেট ৪২ হাজার ৪৫৬ টাকায়। সনাতন...
কোটা পর্যালোচনা কমিটির সময় বাড়ানো হলো তিন মাস

কোটা পর্যালোচনা কমিটির সময় বাড়ানো হলো তিন মাস

বাংলাদেশ
কোটা সংস্কার পর্যালোচনা কমিটি গঠিত হয়েছিল। মন্ত্রিপরিষদ বিভাগ সচিবকে প্রধান করে গত ২ জুলাই গঠিত ওই কমিটির মেয়াদ আরো ৯০ কার্যদিবস বৃদ্ধি করে বৃহস্পতিবার (১৯ জুলাই) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজাতন্ত্রের কর্মে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি পর্যালোচনা/সংস্কার/বাতিলের লক্ষ্যে সাত সদস্যের ওই কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে সরকারের কাছে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়। বৃহস্পতিবারই কমিটির ১৫ কার্যদিবসের মেয়াদ শেষ হয়েছে। সময় বাড়িয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, গঠিত কমিটির মেয়াদ ১৫ কার্যদিবসের অতিরিক্ত ৯০ কার্যদিবস বর্ধিত করা হলো। মন্ত্রিপরিষদ বিভাগ সচিব ছাড়াও কমিটিতে জনপ্রশাসন, অর্থ, সরকারি কর্ম কমিশন সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিবকে নিয়ে কমিটি ...
কাশ্মীরে শিশু গণধর্ষণ মামলায় আসামিপক্ষের আইনজীবী সরকারি পদে

কাশ্মীরে শিশু গণধর্ষণ মামলায় আসামিপক্ষের আইনজীবী সরকারি পদে

আন্তর্জাতিক
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের কঠুয়াতে ৮ বছরের এক মুসলিম শিশুকে গণধর্ষণ ও হত্যা মামলায় প্রধান অভিযুক্তপক্ষের আইনজীবী অসীম সাহানিকে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল পদে বসিয়েছে সরকার। জম্মু-কাশ্মীর সরকারের এক আদেশে ওই তথ্য জানানো হয়েছে। সরকারি এই সিদ্ধান্তের কারণে বিতর্ক দেখা দিয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া। অসীম সাহানির বলেন, এখন সরকারের বিরুদ্ধে কোনও মামলা লড়ছেন না তিনি। কঠুয়া গণধর্ষণ মামলায় নিজের ওকালাতনামাও প্রত্যাহার করে নিয়েছেন। ওই ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করে অল ইন্ডিয়া মজলিশ-ই ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, ‘কঠুয়াতে মুসলিম বকরওয়াল সম্প্রদায়ের আট বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার প্রধান অভিযুক্তের আইনজীবী অসীম সাহানিকে জম্মু-কাশ্মির সরকার অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল হিসেবে নিয়োগ করেছে। প্রধানমন্ত্রীর ‘বেটি বাঁচাও’ (কন্যা শিশু রক্ষা), ট্রিপল তালাক ...
জামালপুরে ট্রাক উল্টে নিহত ৩

জামালপুরে ট্রাক উল্টে নিহত ৩

বাংলাদেশ
জামালপুরে ট্রাক খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ(শুক্রবার) ভোরে এই দুর্ঘটনা ঘটে। আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম। রেজাউল করিম জানান, জামালপুরের সরিষাবাড়ির তারাকান্দিতে পণ্যবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে ৩ শ্রমিক নিহত হয়েছেন। তিনি জানান, লোহাবোঝাই একটি ট্রাক ঢাকা থেকে জামালপুরের সরিষাবাড়ি যাচ্ছিল। আওনা ইউনিয়নের স্থল নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায় ট্রাকটি। এ সময় ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে। নিহতরা হলেন, পোঘলদিঘা ইনিয়নের পুটিয়ারপাড় গ্রামের নাসির উদ্দিন, একই ইউনিয়নের সাঞ্চারপাড় গ্রামের রিয়াজ উদ্দিন এবং আব্দুল বারিক।...
বগুড়ায় ক্লিনিক নামের মরণ ফাঁদ, গেলেই অপারেশন

বগুড়ায় ক্লিনিক নামের মরণ ফাঁদ, গেলেই অপারেশন

বাংলাদেশ
ব্যাঙের ছাতারমত গড়ে উঠেছে শতশত অনুমোদনহীন ক্লিনিক। গ্রামের প্রবাদ আছে, ধর মুরগী-জবাই কর। পেটের ব্যথা উঠলেই ক্লিনিকগুলোতে চিকিৎসার নামে প্রায় প্রতিদিনই অপারেশনে প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ। গ্রামের মানুষগুলো একটু অসুস্থ হলেই ক্লিনিকে ছুটে যান। কারণ ঘরে কাছেই চিকিৎসা। কিন্তু রোগীরা জানেন না, ঘরে পাশেই গড়ে উঠেছে ক্লিনিক নামের মরণ ফাঁদ। ৭-৮ মাসের অন্ত:সত্ত্বা নারী অসুস্থ হয়ে ক্লিনিকে গেলেই নানা অজুহাতে অপারেশন করতে রাজী করা হচ্ছে। ক্লিনিকগুলোতে নেই অভিজ্ঞ চিকিৎসক। নেই প্রশিক্ষনধারী নার্স। তারপরেও চলছে অপারেশন বাণিজ্য। বগুড়া সদর এবং নন্দীগ্রাম উপজেলায় ক্লিনিকে অপারেশনে মৃত্যুর অভিযোগ দীর্ঘদিনের। বগুড়া শহরের শেরপুর রোড ডলফিন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক হাসপাতালে গত বুধবার (১৮ জুলাই) রাতে অ্যাপেনডিসআইটিস অপারেশন করাতে গিয়ে সাকিব হাসান (১৪) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এনিয়ে তোলপাড়ের একপর...
দেশের সব অগ্রযাত্রায় ভারতের বড় অবদান: জাপা

দেশের সব অগ্রযাত্রায় ভারতের বড় অবদান: জাপা

রাজনীতি
দেশের সব অগ্রযাত্রায় ভারতের বড় অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। ১৮ জুলাই, বুধবার দুপুর ১২টার দিকে নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন জাপা মহাসচিব। এর আগে বেলা ১১টা ২০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার সঙ্গে বৈঠকে বসে জাতীয় পার্টির দুই সদস্যের প্রতিনিধি দল। ওই দুজনের মধ্যে অপরজন জাপার সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। সাক্ষাতের পর রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের বলেন, ‘গতকাল (১৭ জুলাই) পার্টির চেয়ারম্যানের (এইচ এম এরশাদ) বাসায় ভারতীয় হাইকমিশনার এসেছিলেন। সেখানে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। আমরা বন্ধুপ্রতিম দেশ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তাদের অবদান অনন্য। দেশের উন্নয়নের ক্ষেত্রে, দেশের সকল অগ্রযাত্রায় ভারতের বড় অবদান। তাদেরকে আমরা সবসময়ই পেয়ে থাকি। আমাদের পক্ষও, আমাদের সরকারের পক্ষ থেকেও সবসম...
বিশ্বের প্রথম ব্লকচেইন স্মার্টফোন

বিশ্বের প্রথম ব্লকচেইন স্মার্টফোন

বাংলাদেশ
বিশ্বের প্রথম ব্লকচেইন প্রযুক্তির স্মার্টফোন নিয়ে আসছে সুইজারল্যান্ডের কনজ্যুমার ইলেকট্রনিকস পণ্য নির্মাতা সিরিন ল্যাবস। ‘ফিনি’ নামে ডুয়াল স্ক্রিন ডিজাইনের স্মার্টফোনটি তৈরি করবে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ফক্সকন। নভেম্বর মাসে এই ফোন বাজারে আসতে পারে। আর দাম হবে এক হাজার মার্কিন ডলার। বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠছে ব্লকচেইন প্রযুক্তি। তথ্য সংরক্ষণ করার একটি নিরাপদ এবং উন্মুক্ত পদ্ধতি হলো ব্লকচেইন। এ পদ্ধতিতে তথ্য বিভিন্ন ব্লকে একটির পর একটি চেইন আকারে সংরক্ষণ করা হয়। ২০০৯ সালে প্রথমবারের মতো বিটকয়েন সফটওয়্যার প্রকাশিত হওয়ার পর থেকে ব্লকচেইন প্রযুক্তির অনেক বিবর্তন ঘটে চলেছে। এই ফোনে নিরাপদ যোগাযোগ, একাধিক কাজের সক্ষমতা, ক্রিপটোওয়ালেট এবং গুগল প্লে স্টোরের পাশাপাশি ডিসেন্ট্রালাইজ অ্যাপ্লিকেশন (ডিঅ্যাপ) সুবিধা থাকবে। এর আগে ১৪ হাজার ৮০০ মার্কিন ডলার দামে ‘সোলারেন’ নামে চড়া দা...
প্রচারণায় ককটেল হামলা নির্বাচনি মডেলের প্রাথমিক পদক্ষেপ: রিজভী

প্রচারণায় ককটেল হামলা নির্বাচনি মডেলের প্রাথমিক পদক্ষেপ: রিজভী

রাজনীতি
রাজশাহীতে ধানের শিষের প্রার্থীর নির্বাচনি প্রচারণায় ককটেল হামলা নির্বাচনি নতুন মডেলের আরেকটি প্রাথমিক পদক্ষেপ বলে অভিযোগ বিএনপির। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে সেখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসী তাণ্ডব চরম আকার ধারণ করেছে। আজ নগরীর সাগরপাড়ায় জেলা ছাত্রদলের গণসংযোগ কর্মসূচি বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু উদ্বোধন কালে আওয়ামী দুষ্কৃতকারীরা ককটেল বিস্ফোরণ ঘটায়।’ ১৭ জুলাই, মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এসব অভিযোগ করেন। রুহুল কবির বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন যে, তিনটি সিটি করপোরেশন নির্বাচন খুলনা ও গাজীপুরের মতো হবে। এখন তাঁর (ওবায়দুল কাদের) বক্তব্যের সেই আলামত ফুটে উঠতে শুরু করেছে। রাজশাহীত...

লন্ডনে প্রিয়াঙ্কার জন্মদিন উদযাপনে নিক

বিনোদন
বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আজ তিনি বয়সের ৩৫-এর ঘর পার করে ৩৬ ঘরে পা দিয়েছেন। জন্মদিনের দুদিন আগে নিউ ইয়র্কের রাস্তায় নাচতে দেখা গেছে এ অভিনেত্রীকে। প্রিয়াঙ্কা চোপড়া তার ইনস্টাগ্রামে জানান, ‘ইজ নট ইট রোমান্টিক’ নামের একটি কমেডি হলিউড ছবিতে অভিনয় করছেন তিনি, নাচটি ছিল ওই ছবির শুটিংয়ের। এর পরেই তিনি তার ‘প্রেমিক’ মার্কিন সংগীতশিল্পী নিক জোনাসের সঙ্গে জন্মদিন পালন করতে উড়াল দেন লন্ডনে। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে জানানো হয়, ১৬ জুলাই কোমরে বন্ধনী যুক্ত সাদা ও হালকা নীল রঙের স্ট্রাইপ প্রিন্টের জামা পরে নিকের হাত ধরে লন্ডনে হাঁটতে দেখা যায় প্রিয়াঙ্কাকে। সেদিন বাদামি রঙের প্যান্ট ও চকচকে শার্ট পরে প্রিয়াঙ্কাকে অভ্যর্থনা জানায় নিক। নিউ ইয়র্কের রাস্তায় প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘ইজ নট ইট রোমান্টিক’ হলিউড ছবিটির শুটিংয়ের নাচের ভিডিওটি দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন টাইমস অব ইন্ডি...
বাংলাদেশে এসে আম খেতে চেয়েছিলেন ম্যান্ডেলা, কিন্তু…

বাংলাদেশে এসে আম খেতে চেয়েছিলেন ম্যান্ডেলা, কিন্তু…

আন্তর্জাতিক
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার শততম জন্মবার্ষিকী পালিত হচ্ছে ১৮ জুলাই। দিনটি নেলসন ম্যান্ডেলা দিবস বলে ঘোষণা করেছে জাতিসংঘ। নোবেল পুরস্কার বিজয়ী ম্যান্ডেলা বাংলাদেশে এসেছিলেন ১৯৯৭ সালের ২৫ মার্চ। বাংলাদেশের স্বাধীনতার রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ম্যান্ডেলাসহ আমন্ত্রণ জানানো হয়েছিল ফিলিস্তিনি প্রয়াত প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত ও তুরস্কের প্রেসিডেন্ট সুলেমান ডেমিরেলকে। সেটাই ছিল বাংলাদেশে ম্যান্ডেলার প্রথম এবং শেষ সফর। ফিলিস্তিন ও তুরস্কের দুই নেতার সঙ্গে দক্ষিণ আফ্রিকার তৎকালীন প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা বাংলাদেশে আসেন ১৯৯৭ সালের ২৫ মার্চ সকালে। তিনদিনের সেই সংক্ষিপ্ত সফরে তিনি ছিলেন ঢাকায় তখনকার হোটেল শেরাটনে, যা এখন হোটেল ইন্টারকন্টিনেন্টাল হিসেবে পরিচিত। বণর্বাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ২৭ বছর কারাবাস করেছেন ম্যান্ডেলা। সাবেক রাষ্ট্রদূত মো...