Monday, May 18

Author: News Desk

‘প্লাস্টিক ছেড়ে পাটের ব্যাগ ব্যবহার করুন’

‘প্লাস্টিক ছেড়ে পাটের ব্যাগ ব্যবহার করুন’

জাতীয়
বিশ্বব্যাপী পরিবেশের জন্য বড় হুমকি হয়ে উঠেছে প্লাস্টিক। তাই পাটজাত পণ্য ব্যবহারের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৮ ‍জুলাই, বুধবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃক্ষ মেলা ও বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘প্লাস্টিক দূষণ বিশ্বের জন্য একটি বড় সমস্যা হয়ে উঠেছে। আমরা দেখেছি কখনও কখনও এটি ড্রেনেজ সিস্টেম ও খাল বন্ধ করে দেয়। যেখানেই প্লাস্টিক আছে, সেখানেই আপনি সমস্যা খুঁজে পাবেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্লাস্টিক পণ্য ব্যবহার নিষিদ্ধ করার পদক্ষেপ গ্রহণ করে এবং তার বিকল্প খুঁজে বের করে। পাট ও পাটজাত পণ্যের সুবর্ণ দিন ফিরিয়ে আনতে সরকার অনেক কর্মসূচি হাতে নিয়েছে।’ শেখ হাসিনা বলেন, ‘বিজ্ঞানীরা ইতোমধ্যে ‘‘সোনালি ব্যাগ’’ নামে পাটের তৈরি বায়োড্রেগ্রেবল পলি ব্যাগ আবিষ্কার করেছেন। যা জৈ...
‘৪০ বছর পর ফিইরা আইছে, ভাবছিলাম বোনডা মইরা গেছে’

‘৪০ বছর পর ফিইরা আইছে, ভাবছিলাম বোনডা মইরা গেছে’

বাংলাদেশ
১৯৭৮ সালের কথা। ময়মনসিংহের গফরগাঁওয়ের খারুয়া মুকুন্দ গ্রামের ইন্তাজ আলী-সমতা খাতুন দম্পতির অভাবের সংসার। সন্তানদের মুখে খাবার তুলে দিতে পাড়তেন না তারা। একদিন দুই মেয়ে সন্তান সাজেদা ও মল্লিকাকে গফরগাঁও রেলওয়ে স্টেশনে নিয়ে যায়। সেখান থেকে মেয়ে দুটিকে ঢাকাগামী একটি ট্রেনে তুলে দিয়ে ‘বিস্কুট ও চকলেট’ কিনতে যাওয়ার কথা বলে চলে যান বাবা ইন্তাজ। ট্রেনটি টঙ্গী স্টেশনে থামলে স্থানীয় এক ব্যক্তির চোখে পড়ে দুটি শিশু কান্না করছে। কিন্তু সঙ্গে তাদের অভিভাবক নেই। পরে ওই ব্যক্তি সাজেদা ও মল্লিকাকে ট্র্রেন থেকে নামিয়ে দত্তপাড়ায় একটি মাতৃসদনে নিয়ে যান। সেখানে তাদের ভর্তি করে দেন। এরপর ১৯৮০ সালের দিকে নেদারল্যান্ডস থকে এভার্ট বেকার ও মেরিয়ান্ট রেজল্যান্ড নামের এক নিঃসন্তান দম্পতি বাংলাদেশে আসেন। তারা টঙ্গীর ওই মাতৃসদন থেকে শিশু মল্লিকাকে দত্তক নেন। এর কিছুদিন পরে ওই দম্পতির মাধ্যমে নেদারল্যান্ডসের আরে...
‘ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের জন্য পরিচালক বার বার ক্ষমা চেয়েছিলেন’

‘ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের জন্য পরিচালক বার বার ক্ষমা চেয়েছিলেন’

বিনোদন
যাত্রা শুরু হয়েছিল থিয়েটার নান্দীকারে অভিনয় দিয়ে। এরপর থেকেই বহু সংগ্রামের মুখোমুখি হয়ে আজ মুম্বাই নগরীতে নিজের জায়গা তৈরি করতে তৎপর। তিনি অভিনেত্রী ঈশিকা দে। সদ্য ভাইরাল হয়েছে তার একটি ঘনিষ্ঠ দৃশ্যের অভিনয়। নেটফ্লিক্সের অরিজিনাল সিরিজ সেক্রেড গেমসে অভিনয় করেছেন ঈশিকা। কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়ার টিমকে নিজেই ফোন করে এই চরিত্রটার জন্য অডিশন দিয়েছিলেন তিনি। কিন্তু পারিশ্রমিকজনিত সমস্যায় পিছিয়ে আসার কথা ভাবেন। তবে ভাগ্যিস ভেবেছিলেন। শেষ পর্যন্ত না করে দেননি। আর তাতেই বাজিমাৎ করলেন তিনি। নওয়াজ উদ্দিনের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় তাকে পরিচিত দিল। ধাঁধার মতো শোনালেও এই সাহস কিন্তু আমার আপনার মতো অনেকের নেই। একে পরিচালকের আসনে অনুরাগ কাশ্যপ তারওপর অভিনয় করতে হবে নওয়াজ উদ্দিন সিদ্দিকীর সঙ্গে- হাওড়ার মন্দিরতলার মেয়ে যেন এই সুযোগটার জন্যই অপেক্ষা করছিলেন। ইন্ডিয়ান এক্সপ্রেসকে ঈশিকা বললে...
গাইবান্ধা জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন

গাইবান্ধা জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন

বাংলাদেশ
(স্বদেশ নিউজ২৪.কম) গাইবান্ধা জেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল মঙ্গলবার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সভানেত্রী সাফিয়া খাতুন। দলের জেলা আহবায়ক অধ্যাপিকা ফিরোজা বেগমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক, কেন্দ্রীয় কমিটির সদস্য দিলরুবা পারভীন, জেলা যুগ্ম আহবায়ক মাহমুদা পারুল, সেলিনা আকতার বানু, মিনু রাণী মহন্ত, লুদলিনা পারভীন ছন্দা, রিজিয়া আকতার বিউটি, রিনা রাণী মুক্তি, সাবিনা ইয়াসমিন ঝুনু, রেহেনা পারভীন, শিরিন রুকসানা, শিখা চক্রবর্ত্তী প্রমুখ। এ রিপোর্ট লেখা পর্যন্ত সম্মেলন চলছিল। সম্মেলনে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে বলে জানানো হয়েছে। ছবি সংযুক্ত আরিফ উদ্দিন গাইবান্ধা ...
মুদ্রার উল্টো পিঠও দেখলো কোহলি

মুদ্রার উল্টো পিঠও দেখলো কোহলি

খেলা
অধিনায়ক হিসেবে বেশ সফল ভারতীয় ক্রিকেট সেনসেশন বিরাট কোহলি। ধোনির কাছ থেকে তার নেতৃত্ব নেওয়ার পর এতদিন কোনো ওয়ানডে সিরিজ হারেনি ভারত। টানা ৯ সিরিজ রাজত্ব অক্ষত রাখার পর এবার মুদ্রার উল্টো পিঠও দেখলো বিরাট কোহলি। উড়তে থাকা টিম ইন্ডিয়া মাটিতে নামালেন ইংলিশরা। লডসে ৮ উইকেটের জয়ে ভারতকে ২-১ ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। সিরিজ নির্ধারণী ম্যাচে ব্রিটিশদের জয়ের নায়ক স্পিনার আদিল রাশিদ। আর সিরিজ সেরা হলেন টানা দুই ম্যাচে শতরান করা ইংলিশ ব্যাটসম্যান জো রুট। বিশ্বের এক নম্বর (ইংল্যান্ড) ওয়ানডে দলের কাছে একদিনের সিরিজ হারের পর ভারত অধিনায়ক বলে গেলেন, এই হার থেকে শিক্ষা নেবে ভারত। উল্লেখ্য, ২০১২ সালে ভারতীয় দলের সহ-অধিনায়ক হন বিরাট কোহলি। তার ঠিক ২ বছরের মাথায় ধোনি লাল বলের ক্রিকেটে অবসর ঘোষণা করার পরই টেস্ট ক্রিকেটে ভারতের নেতৃত্বে আসেন বিরাট। তারপর ধোনি একদিনের এবং টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়কে...
মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ মেনে নিলেন ট্রাম্প

মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ মেনে নিলেন ট্রাম্প

আন্তর্জাতিক
২০১৬ সালের মার্কিন নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছিল বলে গোয়েন্দা সংস্থার বক্তব্য মেনে নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প- যদিও মাত্র একদিন আগেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অভিযোগটি নাকচ করে দিয়েছিলেন। তিনি বলছেন, সোমবারের বক্তব্যে তিনি ভুল বলেছিলেন। আসলে তিনি বলতে চেয়েছিলেন, রাশিয়া ওই নির্বাচনে ভূমিকা রেখেছে, সেটা মনে না করার কোন কারণ নেই। সর্বশেষ বক্তব্যে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর ওপর তার পূর্ব বিশ্বাস ও সমর্থন রয়েছে। যদিও তিনি ভ্লাদিমির পুতিনের নিন্দা জানাবেন কিনা, সেই প্রশ্নের কোন জবাব দেননি ট্রাম্প। তখন তিনি কি বলেছিলেন? ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর একজন সাংবাদিক জানতে চান, ২০১৬ সালের মার্কিন নির্বাচনে কোন ধরনের ভূমিকা থাকার অভিযোগ অস্বীকার করেছেন প্রেসিডেন্ট পুতিন। যদিও সব মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো জ...
মালয়েশিয়ায় গ্রেফতার কে এই বাংলাদেশি পং পং

মালয়েশিয়ায় গ্রেফতার কে এই বাংলাদেশি পং পং

বাংলাদেশ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমানকে নিয়ে বাজে মন্তব্য করায় মালয়েশিয়া পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন আসাদুজ্জামান আসাদ ওরফে পং পং। মালয়েশিয়া প্রবাসী পং পং দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ইস্যু নিয়ে কুরুচিপূর্ণ ভাষায় বাংলাদেশের বহু রাজনৈতিক নেতকর্মীকে নিয়ে লাইভ করে আসছেন। এবং সম্প্রতি ফেসবুক লাইভে সিলেটের মেয়েদের নিয়ে কুরুচিপূর্ণ কথা বলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। সর্বশেষ খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ ভাষায় লাইভে মন্তব্য করেন। তার বাড়ি বরিশাল জেলায় বলে জানা গেছে। তিনি দীর্ঘদিন মালয়েশিয়ায় প্রবাসী। জানা গেছে, ওই ব্যক্তি কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। যা নিয়ে মালয়েশিয়া প্রবাসীদের মাঝে ও সা...
বলিউডের প্রথম সুপারস্টার রাজেশ খান্নার মৃত্যুবার্ষিকী আজ

বলিউডের প্রথম সুপারস্টার রাজেশ খান্নার মৃত্যুবার্ষিকী আজ

বিনোদন
বলিউডে এখন সুপারস্টারের ছড়াছড়ি। কিন্তু এই শব্দটি যার জন্য প্রথম সর্বজনীনভাবে ব্যবহৃত হতে শুরু করে তিনি রাজেশ খান্না। ২০১২ সালের এই দিনে লাখো ভক্ত-অনুরাগীকে ছেড়ে পরপারে পাড়ি জমান তিনি। আজ বলিউডের প্রথম সুপারস্টার রাজেশ খান্নার ষষ্ঠতম মৃত্যুবার্ষিকী। বর্ণাঢ্য চলচ্চিত্র ক্যারিয়ারে 'আরাধনা', 'খামোশি', 'দো রাস্তে', 'সফর', 'কাটি পতং', 'সাচ্চা ঝুটা', 'আনন্দ', 'অমর প্রেম', 'দাগ', 'অবতার' এর মতো ছবি উপহার দিয়েছেন তিনি। ১৯৬৯ থেকে ১৯৭১ মাত্র তিন বছরে টানা ১৫টি হিট ছবি উপহার দিয়ে রেকর্ড গড়েছিলেন বলিউডের সত্যিকারের এ সুপারস্টার যে রেকর্ড এখনো কেউ ভাঙতে পারেনি। ১৯৬৬ সালে 'আখিরি খত' ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেকের পর মোট ১৯৮ ছবিতে অভিনয় করেছেন ষাট ও সত্তরের দশকে তুমুল জনপ্রিয় এ অভিনেতা। জাদুকরী অভিনয়ের জন্য তিনবার পেয়েছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। নায়ক হিসেবে সবচেয়ে বেশি ছবিতে অভিনয়ের জন্য ১৯৯১ সালে ব...
খালেদার মুক্তি দাবিতে জাতিসংঘের সামনে বিক্ষোভ ২৭ জুলাই

খালেদার মুক্তি দাবিতে জাতিসংঘের সামনে বিক্ষোভ ২৭ জুলাই

রাজনীতি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করা হবে। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের যুক্তরাষ্ট্র শাখা ২৭ জুলাই জাতিসংঘ সদর দফতরের সামনে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে। গতকাল মঙ্গলবার মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবরউদ্দিন এবং সেক্রেটারি মোহাম্মদ সুরুজ্জামান জানিয়েছেন, এ কর্মসূচির জন্যে প্রয়োজনীয় অনুমতি পাওয়া গেছে। বিক্ষোভের পর মহাসচিব বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হবে। এ কর্মসূচিতে বিএনপি, জাসাস, যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেবেন বলে নেতৃবৃন্দ উল্লেখ করেন। এদিকে, এ কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার জন্যে যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দের পক্ষে মাঠে নেমেছেন আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ, এম এ বাতিন, জাহাঙ্গির সোহরাওয়ার্দি, যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আলহাজ্ব আবু তাহে...
দুর্বৃত্তের গুলিতে ফ্লোরিডায় যুবলীগ নেতা খুন

দুর্বৃত্তের গুলিতে ফ্লোরিডায় যুবলীগ নেতা খুন

ক্রাইম
বন্দুকধারীর গুলিতে খুন হয়েছেন ফ্লোরিডা স্টেট যুবলীগের সহ-সভাপতি আইয়ুব আলী (৬১)। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় ফ্লোরিডা অঙ্গরাজ্যের নর্থ লডারডেল সিটিতে ১৬৯১ সাউথ স্টেট রোডে অবস্থিত আন্ট মলি’জ ফুড স্টোরে এক দুর্বৃত্ত তার মাথায় গুলি করে। পুলিশ জানিয়েছে, ডাকাতদের হাতে আইয়ুব আলী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তবে ফ্লোরিডার এসোসিয়েশন অব বাই ন্যাশনাল চেম্বার অব কমার্সের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট আতিকুর রহমান বলেছেন, স্টোর থেকে কিছুই লুট হয়নি। তাই এটা ডাকাতির ঘটনা হতে পারে না। জাতিগত বিদ্বেষের শিকার হয়ে খুন হয়েছে আইয়ুব আলী। আশপাশের সিসিটিভি পরীক্ষার পর ব্রাউয়ার্ড শেরিফ অফিস এলাকাবাসীর সহায়তা চেয়েছে দুর্বৃত্তকে গ্রেফতারের জন্যে। মঙ্গলবার সকাল থেকে আইয়ুব আলী একাই কাজ করছিলেন এই স্টোরে। গুলির সময় সেখানে আর কেউ ছিলেন কি না তা এখনও প্রকাশ করেনি তদন্ত কর্মকর্তারা। পুলিশের ডিটেকটিভ জেমস হাইয়েস জানি...