খেলাধূলা, স্বদেশ কণ্ঠ ডটকম : ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির মতে নিজ মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ জিতবে স্বাগতিকরা। তবে ভারতের পক্ষে সফরকারী অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করা সম্ভব হবেনা বলে মনে করছেন তিনি। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া শক্তিশালী দল। তাদের বিপক্ষে সব ম্যাচ জেতা সম্ভব নয়। তবে সিরিজে ভালো করবে ভারত। তাই সিরিজ ভারতই জিতবে।’
গেল ফেব্রুয়ারি-মার্চে নিজ মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিলো ভারত। ঐ সিরিজ শুরুর আগে গাঙ্গুলী বলেছিলেন, ‘৪-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতবে ভারত।’ কিন্তু শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে সিরিজ জয় করতে সক্ষম হয়েছিল ইন্ডিয়া।
এবার ভারত-অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজ নিয়ে কথা বললেন গাঙ্গুলী। তবে এবার ওয়ানডে সিরিজের আগে ৫-০ বলতে পারলেন না তিনি। বলতে পারলেন না ভারতই সবগুলো ওয়ানডে জিতবে। গাঙ্গুলী বলেন, ‘নিজ মাটিতে ভারতকে হারানো কঠিন। শ্রীলঙ্...
আন্তর্জাতিক, স্বদেশ কণ্ঠ ডটকম : জাপানের ওপর দিয়ে আবারো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া।
শুক্রবার জাপানের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রটি প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়ে। উত্তর কোরিয়ার ওপর নতুন করে জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপের জবাব দিতেই এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো পিয়ংইয়ং।
একের পর এক পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোয় দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ। খবর এএফপি’র।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মিসাইল ও ব্ল্যাস্টিক অস্ত্র ব্যবহারের কারণে উত্তর কোরিয়ার ওপর আট ধরনের নিষেধাজ্ঞা জারি করার পর পরই দেশটি নতুন করে মিসাইল নিক্ষেপ করলো।
উত্তর কোরিয়ার এখন পর্যন্ত যে ৬টি মিসাইল নিক্ষেপ করেছে তার মধ্যে এটাই সবচেয়ে শক্তিশালী ও হাইড্রোজন বোমা বহনে সক্ষম বলে দাবি করা হচ্ছে।
মিসাইল নিক্ষেপের ঘটনার পর শুক্রবারই জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরী বৈঠকে ডেকেছে।...
আন্তর্জাতিক, স্বদেশ কণ্ঠ ডটকম : দক্ষিণ পশ্চিম লন্ডনে ট্রেনে একটি বিস্ফোরণকে পুলিশ সন্ত্রাসী হামলা বলে চিহ্ণিত করেছে । লন্ডনের পাতাল রেল নেটওয়র্কের একটি ট্রেনের কামরার ভেতরে আজ সকালে এই বিস্ফোরণ ঘটে।
ট্রেনটি যখন মাটির ওপরের স্টেশন পার্সনস গ্রিনে ছিল তখন যাত্রীরা সামনের দিকের একটি কামরা থেকে বিস্ফোরণের শব্দ শুনতে পায়।এর পরপরই সেখান থেকে আগুন উঠতে দেখা যায়।
যাত্রীরা জানিয়েছেন, কামরার দরজা খোলার সঙ্গে সঙ্গে ত্রাস শুরু হয়ে যায়, সিঁড়ি বেয়ে ওপরে ওঠার জন্য হুড়োহুড়িতে পদদলিত হয়ে বেশ কিছু মানুষ আহত হয়েছেন। ঘটনাস্থলে উপস্থিত বিবিসির একজন সংবাদদাতা বলছেন একজন মহিলাকে মুখ ও পায়ে অগ্নিদগ্ধ অবস্থায় অ্যাম্বুলেন্সে তোলা হয়। তবে তিনি অজ্ঞান ছিলেন না।
টুইটারে পোস্ট করা একটি ছবিতে বাজার করার প্লাস্টিক ব্যাগের ভেতর থেকে একটি কালো হয়ে যাওয়া রংয়ের টিন দেখা যাচ্ছে, যার মধ্যে থেকে তারের মত জিনিস বেরিয়ে আছে।...
আন্তর্জাতিক, স্বদেশ কণ্ঠ ডটকম : চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে একটি রেলওয়ে টানেল ধসে আটকা পড়া নয়জন নির্মাণ শ্রমিকের সবাই জীবিত রয়েছে বলে শুক্রবার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। খবর সিনহুয়া’র।
স্বায়ত্বশাসিত সিশুয়াংবান্না দাই জেলায় শ্রমিকরা কাজ করার সময় বৃহস্পতিবার টানেলটি ধসে পড়ে। উদ্ধারকর্মীরা একটি মোবাইল ফোন সিগনাল এমপ্লিফায়ার স্থাপনের মাধ্যমে শ্রমিকদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জেলা কার্যালয় জানিয়েছে।...
স্বদেশ কণ্ঠ ডটকম : বিশিষ্ট প্রকৃতিবিদ ও সাহিত্যিক দ্বিজেন শর্মার মৃত্যুতে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় তিনি বলেন, প্রকৃতিবিদ ও লেখক দ্বিজেন শর্মা পরিবেশ ও বাংলা সাহিত্যে যে অসামান্য অবদান রেখেছেন, তা জাতি চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। তিনি পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য,প্রকৃতি প্রেমিক লেখক দ্বিজেন শর্মা আজ শুক্রবার ভোররাত ৩টা ৫০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বিশিষ্ট এই ‘নিসর্গসখা’র বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি বেশ কিছুদিন ধরে নানা জটিলতায় ভুগছিলেন।
লেখক দ্বিজেন শর্মা স্ত্রী, এক পুত্র, ১ কন্য, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। বিশিষ্ট প্রকৃতিবিদ ও সাহিত্যিক দ্বিজেন শর্মার মৃত্যুতে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শো...
স্বদেশ কণ্ঠ ডটকম : ইউরোপীয় পার্লামেন্ট মিয়ানমার থেকে পালিয়ে আসা বিশাল রোহিঙ্গা জনস্রোত সামলানোর ক্ষেত্রে বাংলাদেশের মানবিক পদক্ষপের প্রশংসা করে বৃহস্পতিবার একটি প্রস্তাব গ্রহণ করেছে এবং ইইউভুক্ত দেশগুলোর প্রতি মিয়ানমারের ওপর অবরোধ আরোপের বিষয় বিবেচনার আহ্বান জানিয়েছে।
ব্রাসেলসে অনুষ্ঠিত ইইউ পার্লামেন্ট অধিবেশনের প্রস্তাবে বলা হয়, ইউরোপীয় পার্লামেন্ট এই মানবিক বিপর্যয়ের মুখে কয়েক লাখ রোহিঙ্গা শরণার্থীর সুরক্ষা সুগমে বাংলাদেশের প্রচেষ্টার স্বীকৃতি দিচ্ছে।
ইউরোপীয় পার্লামেন্ট প্রতিবেশী অন্যান্য দেশের প্রতি রাখাইন রাজ্যে সহিংসতার কারণে পালিয়ে আসা সকল রোহিঙ্গা শরণার্থীকে ঢুকতে দেয়ার আহ্বান জানিয়েছে। তারা এসব শরণার্থীর জন্য আর্থিক ও বস্তুগত সহযোগিতা বৃদ্ধি করতে (ইউরোপীয়) কমিশন ও ইইউভুক্ত দেশগুলোর প্রতিও আহ্বান জানিয়েছে।
একই সাথে প্রস্তাবে এটাও বলা হয় যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকে এট...
স্বদেশ কণ্ঠ ডটকম : কক্সবাজার জেলার উখিয়ায় আশ্রয় নেয়া মায়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের স্বাস্থ্যসেবা প্রদানে আওয়ামী লীগ আজ একটি চিকিৎসক প্রতিনিধি দল পাঠিয়েছে।
দলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানার নেতৃত্বে পাঠানো চিকিৎসক প্রতিনিধি দলটি রোহিঙ্গা শরণার্থীদের চিকিৎসা সেবা প্রদান করবে।
প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে রয়েছেন ডা. আজিজুর রহমান, ডা. আব্দুস সালাম ও ডা. ফুচুনু। এছাড়াও কক্সবাজার জেলার বি. এম. এ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের প্রতিনিধিগণ চিকিৎসাসেবা প্রদান কর্মসূচীতে অংশ গ্রহণ করবেন।...
স্বদেশ কণ্ঠ ডটকম : দোহাজারী-রামু-কক্সবাজার ১২৮ কিলোমিটার নতুন ডুয়েলগেজ রেললাইন নির্মাণের চুক্তি আগামিকাল শনিবার ঢাকায় স্বাক্ষরিত হবে। এদিন বিকাল ৩টায় রেলভবনের সম্মেলন কক্ষে রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি’র উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হবে।
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও বাংলাদেশ সরকারের অর্থায়নে এ প্রকল্পে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ১৮ হাজার ৩৪ কোটি টাকা। ২০২২ সালের ৩০জুন এই প্রকল্প শেষ হওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজারের রামু ও মিয়ানমার সীমান্ত সংলগ্ন ঘুনধুম হয়ে কক্সবাজার শহর পর্যন্ত ১২৮ কিলোমিটার দীর্গ এই সিঙ্গেল ডুয়েলগেজ রেললাইন নির্মাণ করা হবে। এই রেললাইন নির্মাণ সম্পন্ন হলে বাংলাদেশ ‘ট্রান্স এশিয়ান রেলপথ’ (টিএআর)-এর সাথে সংযুক্ত হওয়া এবং পর্যটন কেন্দ্র কক্সবাজারের সাথে সারাদেশের যোগাযোগ আরও সহজ হবে।
বাংলাদেশ ২০০৭ সালের ৯ নভেম্বর ...
স্বদেশ কণ্ঠ ডটকম : বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে প্রবেশ করায় যে মানবিক সমস্যার সৃষ্টি হয়েছে তা মোকাবিলায় ভারত সরকার বাংলাদেশকে সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রয়োজনের মুহূর্তে ভারত সরকার বাংলাদেশকে যেকোন সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে।
রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় ভারত ক্রমান্বয়ে একাধিক চালানে ত্রাণসামগ্রী পাঠাবে। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, লবন, রান্না করার তেল এবং বিস্কুটসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত এবং বাংলাদেশ-এর জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখতে বাংলাদেশের যেকোনও সংকটে দ্রুত সহায়তা করতে ভারত সবসময় তৈরী আছে।
উল্লেখ্য, রোহিঙ্গাদের জন্য প্রেরিত ত্রাণ সাহায্যের প্রথম চালান আজ চট্টগ্রাম বন্দরে ভারতীয় বিমান বাহিনীর একটি বিমানে যোগে পাঠানো...