অতিরিক্ত পুলিশ সুপার নাজমুলের বিরুদ্ধে অভিযোগ গঠন
দ্বিতীয় স্ত্রীর করা যৌতুকের মামলায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হাসান রাজিবের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের আদেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। বৃহস্পতিবার বিচারক সারাহ ফারজানা হক এ আদেশ দেন।
বাদীর আইনজীবী ও আদালতের বেঞ্চ সহকারী সূত্রে এ তথ্য জানা গেছে।
বাদীর আইনজীবী জুলফিকার আলী জানান, বৃহস্পতিবার যৌতুকের মামলাটির অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। এদিন মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। অপর পক্ষ অব্যাহতির বিরোধিতা করেন। দুপক্ষের শুনানি শেষে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত-১৫ এর বিচারক সারাহ ফারজানা হক রাজিবের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৬ অক্টোবর ইসলামি শরিয়াহ মোতাবেক বাদীকে বিয়ে করেন নাজমুল হাসান রাজিব। পরের বছর ২০২৪ সালের ২৭ ফেব্রুয়ারি তাদের কাবিন রেজিস্ট্রি হয়। প্রথম বিয়ে গোপন...









