খালেদা জিয়া রাষ্ট্রপতি, তারেক রহমান প্রধানমন্ত্রী—এটি বিএনপির অবস্থান নয়: রিজভী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জিতলে খালেদা জিয়া রাষ্ট্রপতি হবেন আর তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বলে ফেসবুকে যে প্রচার সেটি সঠিক নয় বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, আমাদেরকিছু কিছু নেতা বা কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখছেন যে, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, দেশনেত্রী খালেদা জিয়া রাষ্ট্রপতি হবেন-এটা তার ব্যক্তিগত অভিমত হতে পারে। এটা আমাদের দল বিএনপির অবস্থান নয়। এই কথাটা আপনাদের সুস্পষ্টভাবে জানিয়ে দিলাম।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সরকারের দায়িত্ব নির্বাচন দেওয়া মন্তব্য করে রুহুল কবির রিজভী বলেন, এখন একটি অন্তবর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে। এই সরকারের দায়িত্ব হচ্ছে একটি ...









