Sunday, May 31

Author: Saimur Rahman

রিজওয়ানের মতে হারের কারণ দুটি

রিজওয়ানের মতে হারের কারণ দুটি

Uncategorized
পাকিস্তানের দুর্ভাগ্যই বটে। ২৯ বছর পর আইসিসির টুর্নামেন্ট ফেরার দিনটিও রাঙাতে পারেনি। উল্টো ব্যাটিং-বোলিংয়ে নিউজিল্যান্ডের কাছে নাকানিচুবানি খেয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোহাম্মদ রিজওয়ানদের হারটাও এসেছে বড়। হতশ্রী পারফর্মের দায় দুটি দিকে চাপিয়েছেন পাকিস্তানের অধিনায়ক। রিজওয়ান নিজেও এদিন ব্যর্থ হয়েছিল। জোড়া সেঞ্চুরিতে করাচিতে উদ্বোধনী ম্যাচ মাতিয়ে ছিল কিউইরা। উইল ইয়াংয়ের পর টম ল্যাথাম গড়ে দেন তিনশ ছাড়ানো পুঁজি। ৩২১ রানের লক্ষ্য তাড়ায় পাকিস্তান থামে ৬০ রান পেছনে, সব উইকেট হারিয়ে আনে ২৬০ রান। তাতেই বাজে হারে শুরু হয় বর্তমান চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন্স ট্রফি। এমন হারের পর পাকিস্তানের অধিনায়ক দায় চাপিয়েছেন ডেথওভারের বোলিং এবং পাওয়ার প্লের ব্যাটিংয়ের দিকে। রিজওয়ান বলেছেন, ‘ইয়াং-ল্যাথামের পার্টনারশিপ গুরুত্বপূর্ণ ছিল। চেষ্টা করেছি আমরা, কিন্তু তারা দারুণভাবে সেটার জবাব দিয়েছে। সে কারণেই বড় স...
আমরা এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী: প্রধান উপদেষ্টা

আমরা এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী: প্রধান উপদেষ্টা

জাতীয়
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবী সৃষ্টি করতে চায়। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘একুশে পদক-২০২৫’ অনুষ্ঠানের তিনি এ কথা বলেন। ড. ইউনূস বলেন, আমাদের তরুণ প্রজন্ম নতুন পৃথিবী সৃষ্টিতে নেতৃত্ব দিতে চায়। সে নেতৃত্ব দেওয়ার জন্য তারা প্রস্তুত। ছেলেরাও প্রস্তুত, মেয়েরাও প্রস্তুত। তারা ঘুণে ধরা, আত্মবিনাশী সভ্যতার বন্ধনমুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা গড়তে চায়। যে সভ্যতার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সকল সম্পদের উপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা। প্রতিটি মানুষের স্বপ্ন দেখার এবং সে স্বপ্ন বাস্তব...
একুশে পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

একুশে পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

জাতীয়
বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সাফজয়ী নারী ফুটবল দলসহ ১৮ জন বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক তুলে দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক বিশেষ অনুষ্ঠানে এই পদক তুলে দেন তিনি। এবারের একুশে পদকপ্রাপ্তরা হলেন- চলচ্চিত্রে আজিজুর রহমান (মরণোত্তর), সঙ্গীতে ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) ও ফেরদৌস আরা, আলোকচিত্রে নাসির আলী মামুন ও চিত্রকলায় রোকেয়া সুলতানা। সাংবাদিকতায় মাহফুজ উল্লাহ (মরণোত্তর), গবেষণায় মঈদুল হাসান, শিক্ষায় ড. নিয়াজ জামান। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহদী হাসান খান (দলনেতা), রিফাত নবী (দলগত), মো. তানবিন ইসলাম সিয়াম (দলগত) ও শাবাব মুস্তাফা (দলগত)। সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর), ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ (মরণোত্তর) ও শহীদুল জহির (মো. শহিদুল হক) (মর...
২৭তম বিসিএসে বঞ্চিত ১১৩৭ জনের চাকরি ফেরত দিতে নির্দেশ

২৭তম বিসিএসে বঞ্চিত ১১৩৭ জনের চাকরি ফেরত দিতে নির্দেশ

জাতীয়
১৭ বছর আগে ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত এক হাজার ১৩৭ জনের চাকরি ফেরত নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এ বিষয়ে আপিল শুনানি শেষে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন। এর আগে ২৭তম বিসিএসে প্রথমবারের মৌখিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখে ২০১০ সালের ১১ জুলাই আপিল বিভাগ রায় দেন। এ রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে ১ হাজার ১৩৭ জনের পক্ষে ১৪০ জন গত বছর পৃথক আবেদন করেন। শুনানি নিয়ে গত বছরের ৭ নভেম্বর আপিল বিভাগ লিভ টু আপিল (আপিলের অনুমতি) মঞ্জুর করে আদেশ দেন। এর ধারাবাহিকতায় পৃথক তিনটি আপিলের ওপর শুনানি হয়। আদালতে আপিলকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সালাহ উদ্দিন দোলন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। পিএসসির পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ খালেকু...
কোহলির জন্য প্রস্তুত তাসকিন, বাকিদের টেক্কা দেবেন কারা

কোহলির জন্য প্রস্তুত তাসকিন, বাকিদের টেক্কা দেবেন কারা

খেলা
দুবাইয়ে আজ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান। ভারত ফেভারিট হলেও দলটির বিপক্ষে শেষ পাঁচ ওয়ানডের তিনটিই জিতেছে বাংলাদেশ। মরুর বুকে জমজমাট লড়াইয়ের আশা তাই করাই যায়। ম্যাচের ভাগ্য নির্ধারক হতে পারে পাঁচটি খণ্ড লড়াই। মোস্তাফিজ বনাম রোহিত ইংল্যান্ডের বিপক্ষে সম্প্রতি সেঞ্চুরি করেছেন ভারত অধিনয়ক রোহিত শর্মা। আজ বাংলাদেশের হয়ে নতুন বল হাতে আক্রমণ শুরু করতে পারেন মোস্তাফিজুর রহমান। বাঁ-হাতি পেসারদের বিরুদ্ধে রোহিত খুব স্বচ্ছন্দ নন। বাংলাদেশ সেই অস্ত্রই প্রয়োগ করতে পারে। ওয়ানডেতে ১০ বার মুখোমুখি হয়েছেন রোহিত ও মোস্তাফিজ। এর মধ্যে তিনবার রোহিতকে আউট করেছেন বাংলাদেশের বাঁ-হাতি পেসার। অন্যদিকে মোস্তাফিজের বিপক্ষে ১০ ইনিংসে ১২৩ বলে ১৩০ রান করেছেন রোহিত। ফলে শুরুতেই রোহিত বনাম মোস্তাফিজ লড়াই জমে যেতে পারে। তাসকিন বনাম কোহলি ভারতের ব্যাটিং স্তম্ভ বির...
বিরোধ ও সহিংসতা এড়িয়ে চলবে বিএনপি

বিরোধ ও সহিংসতা এড়িয়ে চলবে বিএনপি

রাজনীতি
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যে কোনো ধরনের বিরোধ ও সহিংসতা এড়িয়ে চলবে বিএনপি। পাশাপাশি সাধারণ মানুষের কাছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন নিয়ে যেন কোনো ভুল বার্তা না যায়, সে ব্যাপারে সতর্ক থাকবে দলটি। আবার কোনো তৃতীয় পক্ষ যেন সুযোগ নিতে না পারে, সে ব্যাপারেও নেতাকর্মীদের সজাগ থাকতে বলা হয়েছে। মঙ্গলবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ঘটনার পর কেন্দ্র থেকে তৃণমূলে এমন বার্তা দেওয়া হয়েছে। ওই ঘটনায় যুবদলের স্থানীয় এক নেতাকে বহিষ্কার করে ইতিবাচক রাজনীতির নজিরও স্থাপন করেছে। বিএনপির কেন্দ্রীয় একাধিক নেতা জানান, ফ্যাসিবাদবিরোধী সব দল ও সংগঠনের সঙ্গে সুসম্পর্ক রেখেই তারা পথ চলবে। তবে তাদের কাছে তথ্য আছে-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদলকে মুখোমুখি দাঁড় করাতে তৃতীয় একটি পক্ষ ষড়যন্ত্র করছে। ওই পক্ষ পরিস্থিতি ঘোলাটে করে একটা ফায়দা নিতে চায়। তৃতীয় পক্ষের ক...
বায়ুদূষণের শীর্ষে কলকাতা, ঢাকার পরিস্থিতি কী?

বায়ুদূষণের শীর্ষে কলকাতা, ঢাকার পরিস্থিতি কী?

জাতীয়
জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। বেশ কিছু দিন ধরে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথমদিকেই রয়েছে রাজধানী ঢাকা। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালেও শহরটির বাতাস জনস্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। সকাল ৯টা ১৫ মিনিটের দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৯৯ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। একই সময়ে ১৯৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। এ ছাড়া ১৮৪ স্কোর নিয়ে ভিয়েতনামের হ্যানয় তৃতীয় অবস্থানে রয়েছে। চতুর্থ অবস্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু, যার স্কোর ১৭৫ এবং পঞ্চম অবস্থানে থাকা ভারতের মুম্বাই, যার স্কোর ১৭০। একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০...
ক্যাম্পাসে বিনা কারণে হামলার দায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে নিতে হবে

ক্যাম্পাসে বিনা কারণে হামলার দায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে নিতে হবে

Uncategorized
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল, ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্রদের মধ্যে বিরোধের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। বাড়ছে উত্তেজনা। এক পক্ষ আরেক পক্ষকে দায়ী করে প্রকশ্যে বক্তব্যও দিচ্ছে। হামলার জন্য ছাত্রদলকে দোষারোপ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বিপরীতে ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়, তাদের সংগঠনের সদস্য সংগ্রহ কর্মসূচি বাস্তবায়নে ছাত্রদের একাংশ বাধা দিলে এমন ঘটনার সূত্রপাত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ক্যাম্পাসগুলোয় প্রাধান্য বিস্তারের চষ্টো করছে বলেও মন্তব্য করা হয়। বিশ্লেকরা বলছেন, জুলাই-আগস্টের গণ-অভু্যত্থান চলাকালে ফ্যাসিস্টবিরোধী এসব ছাত্রশক্তি ঐক্যবদ্ধভাবে রাজপথে জীবনবাজি রেখে লড়াই করেছে। অনেককে জীবন দিতে হয়েছে। দেড় হাজারের বেশি ছাত্র-জনতা শহিদ হয়েছেন। গুরুতর আহত হয়েছেন কমবেশি ৩০ হাজার। অথচ ফ্যাস...
‘গণহত্যার আসামিদের কারাগারে জামাই আদরে রাখা হয়েছে’

‘গণহত্যার আসামিদের কারাগারে জামাই আদরে রাখা হয়েছে’

রাজনীতি
জুলাই গণহত্যার বিচার ও গণহত্যায় জড়িতদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা। বুধবার দুপুরে শহরের পুরান থানা এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের বিভিন্ন এলাকা ঘুরে পুরানথানায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, ‘আপনারা দেখেছেন গতকাল জুলাই গণহত্যায় জড়িত কয়েকজন আসামিকে ট্রাইবুনালে তোলা হয়েছিল। তাদের চেহারা দেখে মনে হয়েছে কারাগারে তাদেরকে জামাই আদরে রাখা হয়েছে। অথচ আওয়ামী লীগের আমলে দেখেছি বিরোধী রাজনৈতিক দলের নেতাদের আদালতে তোলার সময় কাউকে হুইলচেয়ার, কাউকে পুলিশের কাঁধে ভর করে আদালতে আনা হতো। অথচ আওয়ামী লীগের নেতাদের জামাই আদরে আদালতে তোলা হয়। বাংলাদেশের প্রখ্যাত আলেম দেলওয়ার হোসেন সাঈদীকে কারাগারে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এই সরকারের কাছে...
রাজনৈতিক-অর্থনৈতিক সংস্কারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত ইতালির

রাজনৈতিক-অর্থনৈতিক সংস্কারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত ইতালির

জাতীয়
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের চলমান সংস্কার উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টায় ইতালি সরকারের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন দেশটির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মারিয়া ত্রিপোদি। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ সমর্থন ঘোষণা করেন। তিনি বলেন, আমরা আশা করি আপনি সংস্কারে সফল হবেন। আমাদের প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি যেমন জাতিসংঘের সাধারণ পরিষদে আপনাকে উল্লেখ করেছেন, আপনি সর্বদা আমাদের উপর নির্ভর করতে পারেন। অবৈধ অভিবাসন বন্ধে বাংলাদেশকে হাতে হাত মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইতালি এবং বাংলাদেশ খুব ঘনিষ্ঠ। অনেক বাংলাদেশি নাগরিক ইতালিতে বাস করেন। তারা আমাদের দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৈধ অভিবাসন সম্প্রসারণের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিয়ে প্রধান উপদেষ্টা বল...