Sunday, May 10

Author: Saimur Rahman

রাজনীতি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা মহানগর দক্ষিণের ডেমরা থানা বিএনপির তৃণমূল নেতাকর্মীদের কথা শুনবেন।এ লক্ষ্যে আগামী ২২ ফেব্রুয়ারি সারুলিয়া ঐতিহ্যবাহী সরকারি গরুর হাট সংলগ্ন মাঠে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জাতির সামনে তুলে ধরতে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে। ওই দিন সমাবেশে তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে তৃণমূল নেতাকর্মীদের কথা শুনবেন এবং রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মশালা বাস্তবায়নের লক্ষ্যে নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন। এ কর্মী সমাবেশে তারেক রহমানের উপস্থিতির আশ্বাস ডেমরা থানা বিএনপির নেতাকর্মীদের উজ্জীবিত করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কর্মী সমাবেশকে ঘিরে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। প্রতিদিনই বিভিন্ন প্রচারণা, পথসভা, প্রস্তুতি সভা করে যাচ্ছেন মহানগর ও ডেমরা থানা নেতারা। স্টেজ, প্যান্ডেলের কাজ চলছে পুরো...
আগামীর বাংলাদেশ কোন দিকে যাবে তরুণদের ওপর নির্ভর করবে

আগামীর বাংলাদেশ কোন দিকে যাবে তরুণদের ওপর নির্ভর করবে

জাতীয়
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, তারুণ্যের শক্তিকে ইতিবাচকভাবে কাজে লাগাতে হবে। যে তরুণরা জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে সেই তরুণদের প্রতিনিধিত্ব প্রয়োজন। বুধবার প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে (পিআইবি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে দুই দিনব্যাপী তারুণ্যের উৎসবের সমাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানে তরুণ সমাজের ভূমিকা উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিতর্ক প্রতিযোগিতাসহ বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে তারুণ্যের উৎসব আয়োজন করা হয়েছে। এই উৎসবের আদলে তরুণদের জন্য ভবিষ্যতে আরও বিভিন্ন ধরনের উৎসবের আয়োজন করতে হবে। উপদেষ্টা প্রত্যাশা ব্যক্ত করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে তরুণ প্রজ...
‘জুনিয়র হিসেবে একটু কথা বইলেন স্যার’, পিপির উদ্দেশে পলক

‘জুনিয়র হিসেবে একটু কথা বইলেন স্যার’, পিপির উদ্দেশে পলক

Uncategorized
ধানমন্ডি থানাধীন এলাকায় মো. রিয়াজ হত্যা মামলার শুনানিতে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। এদিন কাঠগড়ায় থাকা অবস্থায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকীকে সালাম দেন পলক। শুরুতে পলককে এড়িয়ে নিজের কাজেই মনোযোগী ছিলেন ফারুকী। পরে তৃতীয় বার সালাম দেওয়ার পর জবাব দেন পিপি ওমর ফারুক। এসময় পলক বলেন, ‘স্যার তিনবারের সময় সালামের জবাব দিয়েছেন। জুনিয়র হিসেবে কথা বইলেন স্যার।’ প্রসঙ্গত, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও একজন আইনজীবী। রাজনীতির সঙ্গে জড়ানোর পর আইনপেশায় আর সক্রিয় নন। বুধবার সকাল ১১টার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এম এ আজহারুল ইসলামের আদালতে মাথায় হেলমেট ও গায়ে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে জুনাইদ আহমেদ পলকসহ কয়েকজনকে আদালতে হাজির করে পুলিশ। এসময় সাবেক প্রতিমন্ত্রী পলক পুলিশের কয়েকজ...
দেশের মানুষ আগামী ১০০ বছরেও আ.লীগের নাম নিতে লজ্জা পাবে

দেশের মানুষ আগামী ১০০ বছরেও আ.লীগের নাম নিতে লজ্জা পাবে

রাজনীতি
বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধ ও বিভাজনের। শেখ হাসিনা তার বাবার হত্যার প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের কাছ থেকে। প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের মানুষের কাছ থেকে। সর্বশেষ প্রতিশোধ নিয়েছেন তার দল আওয়ামী লীগের কাছ থেকে। বিবেকবান মানুষ চিন্তা করলে দেখবেন জুলাই-আগস্ট বিপ্লবের পর শেখ হাসিনা আওয়ামী লীগকে এমন একটি জায়গায় নিয়ে দাঁড় করিয়েছেন আগামী ১০০ বছরের পরও মানুষ আওয়ামী লীগের নাম নিতে লজ্জা পাবে। বুধবার বিকালে কুমিল্লা টাউন হল মাঠে খেলাফত মজলিস কুমিল্লা জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মসনদ টিকবে না জেনে শেখ হাসিনা পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে নিয়েছেন উল্লেখ করে মামুনুল হক আরও বলেন, শেখ হাসিনা তাদের দলের নেতাকর্মীদের কথা চিন্তা করে নাই।...
কাঠগড়ায় অস্থির ছিলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল

কাঠগড়ায় অস্থির ছিলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল

Uncategorized
চিকিৎসার জন্য হাসপাতালে না নেওয়ায় আদালতে পুরোটা সময় আদালতের কাঠগড়ায় অস্থির ছিলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। বুধবার সকাল ১০টার দিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, পার্বত্য চট্টগ্রামবিষয়ক সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার, সাবেক পুলিশ সুপার (এসপি) তানভীর সালেহীন ইমন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি, ছাত্রলীগ নেতা কাউসার ও রমজানকে আদালতে তুলে কাঠগড়ায় রাখা হয়। এসময় কামাল আহমেদ মজুমদারের কাছে যান তার আইনজীবী। এসময় আইনজীবীকে তিনি বলেন, ‘আমাকে হাসপাতালে নেওয়ার কথা নিচ্ছে না কেন?’ তখন তার আইনজীবী বলেন, ‘হ্যাঁ নিচ্ছেনা তো, আমরা দেখছি বিষয়টি। এরপর আবার আইনজীবীকে ডেকে একই কথা বলতে থাকেন এবং এ বিষয়ে জানতে চান। তখন...
মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

জাতীয়
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে একটি স্মারক ডাকটিকিট, একটি উদ্বোধনী খাম ও একটি সিলমোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বুধবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন তিনি। এ সময় তথ্য, ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম, ডাক ও টেলিযোগাযোগ সচিব ড. মুহাম্মদ মুশফিকুর রহমান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এস এম সাহাবুদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়া একই সময়ে সপ্তম জাতীয় কমডেকা ২০২৫ উদযাপন উপলক্ষ্যে একটি স্মারক ডাকটিকিট, একটি উদ্বোধনী খাম ও একটি সিলমোহর অবমুক্ত করেন প্রধান উপদেষ্টা। কমডেকা উপদেষ্টা, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মুহাম্মদ এহছানুল হক, কমডেকা চিফ মীর মাহবুবুর রহমান স্নিগ্ধসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।...
জামায়াত নেতা আজহারের রিভিউ আবেদন কার্যতালিকায়

জামায়াত নেতা আজহারের রিভিউ আবেদন কার্যতালিকায়

জাতীয়
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন বৃহস্পতিবার শুনানির জন্য কার্যতালিকায় এসেছে। বুধবার বিকালে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত আপিল বিভাগের বৃহস্পতিবারের কার্যতালিকায় রিভিউ আবেদনটি শুনানির জন্য ৯ নম্বর ক্রমিকে রাখা হয়েছে। ওইদিন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। আদালতে জামায়াত নেতা আজহারের পক্ষে শুনানি করবেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক। তাকে সহযোগিতা করবেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার নাজিব মোমেন। এর আগে গত ২৩ জানুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি পিছিয়ে ২০ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি...
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি টাকার চেক হস্তান্তর উপদেষ্টা নাহিদের

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি টাকার চেক হস্তান্তর উপদেষ্টা নাহিদের

জাতীয়
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে ১ কোটি ৬ লাখ ১৭ হাজার ২১৪ টাকার চেক হস্তান্তর করেছেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। বুধবার সচিবালয়ের নৌপরিবহণ মন্ত্রণালয়ের সভাকক্ষে উপদেষ্টা নাহিদ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের কাছে আর্থিক সহায়তার চেক ‍তুলে দেন। বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির ২০২৩-২০২৪ অর্থবছরের মুনাফা থেকে এই অর্থ দেওয়া হয়। চেক হস্তান্তর অনুষ্ঠানে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, এই অর্থ শ্রমিকদের ন্যায্য পাওনাসহ অন্যান্য নাগরিক সুবিধা প্রদানে ব্যয় করা হবে। শ্রমিকদের সার্বিক কল্যাণের ক্ষেত্রে এই আর্থিক সহায়তা কার্যকর ভূমিকা পালন করবে। তিনি অর্থ ব্যয়ের ক্ষেত্রে নীতিমালা অনুসরণ ও তদারকির ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে ডাক ও ট...
কুয়েট দিয়ে তিস্তা আড়াল

কুয়েট দিয়ে তিস্তা আড়াল

জাতীয়
হাসিনা রেজিমের পতনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দেশ-জাতির স্বার্থে সেরা কর্মসূচিটি নিয়েছিল তিস্তায়। এটা আমার নিজের মতামত। এখনকার পরিস্থিতিতে মোটামুটি একটা ভালো ভোট হলে বিএনপি অনেক বেশি আসন পেয়ে সরকার গড়বে বলেই আমার বদ্ধমূল ধারণা। এই অবস্থায় বিএনপি রোজই 'জলদি নির্বাচন চাই' বলে যে বক্তব্য দিচ্ছিল তাতে খানিকটা অস্থিরতা ও স্বার্থপরতার আভাস মেলে। এই দাবি যখন কিছুটা ক্লিশে ও বিরক্তিকর হয়ে উঠেছে তখন বিএনপির তিস্তা কর্মসূচি খুবই 'প্র্যাগমেটিক' হয়েছে। জাতীয় স্বার্থের এই কর্মসূচি খুব জননন্দিত হয়েছে। এ উপলক্ষে তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সব নেতার বক্তৃতাও খুব প্রশংসিত হয়েছে। সব দেখে শুনে আমারও মনে হচ্ছিল বিএনপি আবার সত্যিকারের বিএনপিতে ফিরে এসেছে। এই কর্মসূচির সুফল বিএনপি ঘরে তোলার আগেই এবং কর্মসূচি চলাকালেই খুলনার কুয়েট-এ বিএনপির তরুণ-তুর্কিরা মানে ছাত্র ও যুবদল মিলে যে কাণ্ড...
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিএনপির কর্মসূচি ঘোষণা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিএনপির কর্মসূচি ঘোষণা

রাজনীতি
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে ২০ ফেব্রুয়ারি দুপুরে রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভা করবে দলটি। আর ২১ ফেব্রুয়ারি ভোরে কালো ব্যাজ সহকারে প্রভাতফেরিতে আজিমপুরে ভাষা শহিদদের কবর জিয়ারত ও কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হবে। বুধবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও জেলা কার্যালয়ে ২১ ফেব্রুয়ারি ভাষা শহিদদের স্মরণে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। একইসঙ্গে উত্তোলন করা হবে কালো পতাকা। এদিন ভোর সাড়ে ৬টায় দলের নেতাকর্মীরা রাজধানীর বলাকা সিনেমা হলের সামনে সমবেত হয়ে কালো ব্যাজ বুকে লাগিয়ে প্রভাতফেরি করে প্রথমে শহিদদের কবর জিয়ারত এবং পরে কেন্দ্রীয় শ...