কোনো বৈষম্য বরদাশত করব না: জামায়াত আমির
দেশের মাটিতে আর কোনো বৈষম্য বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
দলীয় নিবন্ধনের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেন, কেন আমাদের নিবন্ধন আটকে রেখেছেন? আমাদের নিবন্ধন তো জালিম সরকার কেড়ে নিয়েছিল। সেই জুলুম কি আপনারাও আমাদের ওপরে করবেন? এজন্যই কি হাজার-হাজার ছাত্র-জনতা জীবন দিয়েছে? হাজার-হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে? বাংলাদেশের মাটিতে আর কোনো বৈষম্য বরদাশত করব না। সব বৈষম্যের কবর রচনা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
রাজধানীর পল্টন মোড়ে মঙ্গলবার বিকালে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কারাবন্দি নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে এদিন বিক্ষোভ করেন দলটির নেতাকর্মীরা।
দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এই কর্মসূচি আয়োজন করে। ...









