আদালতে ‘পাউরুটি’ হাতে মেনন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আনোয়ার হত্যার ঘটনায় মিরপুর মডেল থানার মামলায় রিমান্ড শুনানির জন্য সকালে আদালতে নিয়ে আসা হয় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে। এ সময় সকালের নাস্তা হিসেবে দেওয়া ‘পাউরুটি’ হাতে নিয়ে প্রিজন ভ্যান থেকে নামেন মেনন।
এ মামলায় তাদের তিন দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
সোমবার সকাল ১০টা ৫৫ মিনিটে কাশিমপুর কারাগার থেকে প্রিজন ভ্যান এসে থামে সিএমএম আদালতের হাজতখানার সামনে। প্রিজন ভ্যান থেকে প্রথমে নামেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তার পরনে ছিল পায়জামা, পাঞ্জাবি ও সোয়েটার, গলায় মাফলার, আর বাঁ হাতে ধরা একটি পাউরুটি।
মেননের পর প্রিজন ভ্যান থেকে নামেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। এরপর নামের যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত ক...









