স্থানীয় নির্বাচন আগে হতে দেওয়া হবে না: ফারুকের হুঁশিয়ারি
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন বাংলার বুকে হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
তিনি বলেছেন, অনেকে টালবাহানা শুরু করেছেন, বিএনপিকে টপকিয়ে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে দেওয়া হবে না। বিএনপির ধৈর্যের বাঁধ এখনো ভাঙেনি। আপনি (অন্তর্বর্তীকালীন সরকার) এমন একটি নির্বাচন দেন, যে নির্বাচন দেখে হাসিনাও যেন বলে- এটাই বাংলাদেশ।
সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের উদ্যোগে স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের দাবিতে এক নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।
ফারুক বলেন, বিএনপি অতীতে জনগণের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করেনি, ভবিষ্যতেও করবে না। তার প্রমাণ ’৭১ সালের মুক্তিযুদ্ধে যখন স্বাধীনতার ঘোষণা করার জন্য কোনো মানুষ ছিল না, তখন তৎকালীন মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন। আর বর্তমানে তারেক রহমানে...








