ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হয়েছেন যেসব বাংলাদেশি ক্রিকেটার
সতীর্থকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়ায় পাঁচ বছরের জন্য নারী ক্রিকেটার সোহেলি আক্তারকে নিষিদ্ধ করেছে আইসিসি। বাংলাদেশের ক্রিকেটারদের অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে নিষিদ্ধ হওয়ার ঘটনা অবশ্য নতুন নয়। এর আগে সাকিব আল হাসান, মোহাম্মদ আশরাফুলদের মতো ক্রিকেটাররাও ফিক্সিং সংক্রান্ত অপরাধের দায়ে নিষিদ্ধ হয়েছেন।
মোহাম্মদ আশরাফুল
২০১৩ সালে দেশের ক্রিকেটে সে সময়ের জ্বলজ্বলে নাম মোহাম্মদ আশরাফুলের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) ম্যাচ পাতানোর সে অভিযোগ পরে স্বীকার করে নিয়ে জাতির কাছে ক্ষমা চান তিনি। তাতে অবশ্য পার পাননি। তাকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়।
নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৮ সালে ক্রিকেটে নিজের হারানো সাম্রাজ্য আর ফিরে পাননি আশরাফুল। এখন ক্রিকেট খেলা ছেড়ে বরং বিশ্লেষক এবং কোচ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছেন তিনি।
সাকিব আল হাসান
তর্কসাপেক্ষে দেশ...







