Thursday, May 28

Author: Saimur Rahman

অপারেশন ডেভিল হান্টে খাগড়াছড়িতে গ্রেফতার ৭

অপারেশন ডেভিল হান্টে খাগড়াছড়িতে গ্রেফতার ৭

রাজনীতি
খাগড়াছড়ির বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে পানছড়িতে তিনজন, দীঘিনালায় দুজন, মাটিরাঙায় ও মহালছড়ি থেকে একজন করে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল। অপারেশন ডেভিল হান্টের আওতায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয় গ্রেফতারকৃতরা হলেন, পানছড়ি উপজেলার আওয়ামী লীগের সদস্য মো.বেলাল হোসেন, উল্টাছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক মো.আক্তার হোসেন, একই ইউনিয়নের ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আশ্রাফুল ইসলাম, মাটিরাঙা উপজেরার বরনাল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জাফর আহম্মদ, হালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়ন কৃষকলীগের সহসভাপতি মোহাম্মদ আব্দুল মালেক, দীঘিনালার মেরুং ইউনিয়নের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো.সুমন গাজী ও ছাত্রলীগকর্মী আস...
এবার বেরিয়ে আসছে এসপি মান্নানের থলের বিড়াল

এবার বেরিয়ে আসছে এসপি মান্নানের থলের বিড়াল

জাতীয়
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছেন সিলেটের সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নান। গ্রেফতারের পর তার নানা অপকীর্তি একের পর এক বেরিয়ে আসছে। সে পতিত আওয়ামী লীগ সরকারের জন্য অন্ধভাবে কাজ করে গেছেন। বিনিময়ে নিয়েছেন দামি পোস্টিংসহ নানা সুযোগ-সুবিধা। বদলি বাণিজ্য, জমিদখলসহ ক্ষমতার অপব্যবহার করে হয়েছেন কোটি কোটি টাকার মালিক। তার সম্পর্কে জানা গেছে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য। এসপি আব্দুল মান্নান ওসি পোস্টিংয়ে নিতেন ২০-৩০ লাখ টাকা। পুলিশ ফাঁড়িতে ইনচার্জ বদলিতে নিতেন ১০ লাখ টাকা। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্রলীগকে নিজ কার্যালয়ে অস্ত্র রাখার সুযোগ দেন তিনি। জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সিলেটের পুলিশ সুপার ছিলেন সদ্য গ্রেফতার হওয়া আব্দুল মান্নান। ৪ আগস্ট সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হন ৬ জন। ৫ আগস্ট সরকার পতনের পর গোপনে সিলেট ছাড়েন এ...
তাহসান খানের সঞ্চালনায় ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ শুরু হচ্ছে ২৭ জানুয়ারি

তাহসান খানের সঞ্চালনায় ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ শুরু হচ্ছে ২৭ জানুয়ারি

বিনোদন
বিনোদন প্রতিবেদক, স্বদেশকন্ঠ.কম, সম্পাদনায়-আরজে সাইমুর: বিশ্বব্যাপী জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড’ অবশেষে বাংলাদেশে আসছে। অনুষ্ঠানটির বাংলাদেশি সংস্করণ ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ আগামী ২৭ জানুয়ারি থেকে এনটিভিতে সম্প্রচার শুরু হবে। প্রতিযোগিতায় ভরপুর এই গেম শোটি সঞ্চালনা করবেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। পরিচালনায় ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচার সময়সূচি: ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ প্রতি সোমবার রাত ৯:৩০ টায় এনটিভিতে সম্প্রচারিত হবে এবং বঙ্গ'র ওয়েবসাইট ও অ্যাপে যেকোনো সময় দেখা যাবে। যারা প্রথমবার এপিসোড মিস করবেন, তারা মঙ্গলবার বেলা ১:০০ টায় এনটিভিতে পুনঃপ্রচার দেখতে পারবেন। অনুষ্ঠানের বৈশিষ্ট্য: প্রতিটি পর্বে দুইটি পরিবার মুখোমুখি হবে। তিনটি রাউন্ডের সেরা উত্তরের মাধ্যমে পয়েন্ট অর্জনের সুযোগ থাকবে। বিজয়ী দল অংশ নেবে ‘ফাস্ট মানি’ রাউন্ডে। থাকবে নগদ পুরস্কার ও ...
এখন থেকে বিদ্যুৎ ও গ্যাসের দাম সরকার নির্ধারণ করবে না

এখন থেকে বিদ্যুৎ ও গ্যাসের দাম সরকার নির্ধারণ করবে না

জাতীয়
বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, সরকার নয়, এখন থেকে গণশুনানির মাধ্যমে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ করবে। বিইআরসির মাধ্যমেই এই সিদ্ধান্ত আসবে। রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত জ্বালানি বিষয়ক সেমিনারে তিনি এ কথা জানান। ফাওজুল কবির বলেন, জ্বালানি নিয়ে বিগত সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। গ্যাস অনুসন্ধানে বিগত সরকারের তেমন আগ্রহ ছিল না। বরং তারা জরুরি কারণ ও বাড়তি চাহিদা দেখিয়ে বিদ্যুৎকেন্দ্র তৈরি করেছে। জ্বালানি উপদেষ্টা জানান, নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিতে চাইলে আপত্তি নেই। তবে সরকারের কাছে বিদ্যুৎ বিক্রি করতে চাইলে অবশ্যই দরপত্রের মাধ্যমে আসতে হবে। তিনি বলেন, নির্বাচিত সরকার ক্ষমতা নেই, কিন্তু আমরা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছি। মন্ত্রণালয়ে এখন আর কোনো নির্ধারিত বিডার নেই। অন...
জনপ্রিয় গায়ক আসিফ আকবরের গানের মডেল শিরিন শিলা ও অমিত

জনপ্রিয় গায়ক আসিফ আকবরের গানের মডেল শিরিন শিলা ও অমিত

বিনোদন
নিউজ ডেস্ক, সম্পাদনায়- আরজে সাইমুর রহমান: দেশের সংগীতাঙ্গনে তুমুল জনপ্রিয় গায়ক আসিফ আকবর। ক্যাসেট-সিডির আমলে অডিওতে রাজত্ব করা এই শিল্পী এখনও বেশ দাপুটে। অন্যদিকে বর্তমান প্রজন্মের নায়িকা শিরিন শিলা। আসিফ আকবরের ‘ও কন্যা তোমারে’ শিরোনামের গানের একটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছিলেন শিলা । ওই গানের মডেল হিসেবেও ছিলেন আসিফ। নতুন খবর হলো ফের এই শিল্পীর গানের মডেল হলেন শিরিন শিলা। এবার অবশ্য গান গাইলেও মডেল হিসেবে থাকছেন না আসিফ। নায়িকার বিপরীতে রয়েছেন নবাগত মডেল অমিত হাসান। নতুন গানের শিরোনাম ‘আমার হবি তুই’। কথা ও সুরে বাহাউদ্দীন রিমন এবং সংগীত আয়োজন করেছেন জাবেদ আহমেদ কিসলু। সিনেমাটোগ্রাফিতে ইয়াসিন বিন আরিয়ান এবং কোরিওগ্রাফার রোহান বেলাল। ভিডিও পরিচালনা করেছেন সামছুল হুদা। নতুন এই মিউজিক ভিডিও নিয়ে শিরিন শিলা বলেন, সদ্যই আমার বিয়ে হয়েছে। তাই কিছুটা সময় ছুটির মেজাজে কাটাতে চেয়েছিলা...
প্রবাসীর জমি দখলের অভিযোগ ইষ্টার্ন হাউজিং এর বিরুদ্ধে!

প্রবাসীর জমি দখলের অভিযোগ ইষ্টার্ন হাউজিং এর বিরুদ্ধে!

এক্সক্লুসিভ, ক্রাইম
নিউজ ডেস্ক, স্বদেশ কন্ঠ: একজন প্রবাসী নিজের পরিবার-পরিজন ও জন্মভূমি ছেড়ে প্রবাসে যায় নিজের স্বপ্ন পূরনের জন্য। পরিবারের সদস্যদের সুন্দর জীবন ও সম্পদ তৈরী করার জন্য প্রবাসী জীবন যাপন করে। প্রবাসীরা বাংলাদেশের অমূল্য সম্পদ। তাদের শ্রম, দেশের উন্নয়ন ও অগ্রগতির পথ প্রদর্শক। রেমিট্যান্স এ দেশের আর্থসামাজিক বিকাশে অনুঘটক। পৃথিবীর উন্নত-অনুন্নত রাষ্ট্রের প্রধান অর্থনৈতিক চালিকাশক্তি প্রবাসীদের উপার্জিত আয় রেমিট্যান্স। রাজধানীর দক্ষিণ বনশ্রীতে অবৈধভাবে প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে ইষ্টার্ন হাউজিং লিমিটেড এর বিরুদ্ধে। ইষ্টার্ন হাউজিং লিমিটেড স্বৈরাচার বাহিনীর দলীয় নেতা ও বর্তমানে উপস্থিত দলীয় অপশক্তি দিয়ে ১৪ শতাংশ জমি দখলের চেষ্টার অভিযোগ করেছেন আমেরিকান প্রবাসী সারোয়র গোলাম চৌধুরী। তিনি সিলেট স্ট্রাইকার বিপিএল এর সাবেক চেয়ারম্যান হওয়া সত্যেও তাকে স্বৈরাচার শাসনের কাছে পরাজিত হতে হ...
নায়ক সালমান শাহর সঙ্গে শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন সামিরা

নায়ক সালমান শাহর সঙ্গে শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন সামিরা

বিনোদন
‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মধ্যদিয়ে চলচ্চিত্রে পা রাখেন চিত্রনায়ক সালমান শাহ। খুব অল্প সময়েই দর্শকদের হৃদয় ছুঁয়েছিলেন তিনি। হয়ে উঠেছিলেন সবার স্বপ্নের নায়ক। গত ১৯ সেপ্টেম্বর ছিল ক্ষণজন্মা এই নায়কের শুভ জন্মদিন। বেঁচে থাকলে আজ ৫৩ বছরে পা রাখতেন তিনি। সালমান শাহর পরিবার মনে করে, এই নায়কের মৃত্যু স্বাভাবিক ছিল না। পরিকল্পিতভাবে ‘হত্যা’ করা হয়েছে তাকে, এমন অভিযোগ এনে সালমানের মা নীলা চৌধুরী আইনের আশ্রয়ও নিয়েছেন। তার অভিযোগের আঙুল, সালমানের স্ত্রী সামিরার দিকে। শুধু তাই নয়, সামিরাকে করা হয়েছে মামলার এক নম্বর আসামিও। সালমানের মৃত্যুর বিষয়টি নিয়ে খুব বেশি গণমাধ্যমের মুখোমুখি হননি সামিরা। যা বলেছেন আদালতেই। সংবাদমাধ্যমে দু-একটি সাক্ষাৎকার দিলেও সবসময় চেয়েছেন নিজেকে আড়াল রাখতে। আপনারা কি সংসার জীবনে সুখী ছিলেন? জানতে চাইলে সামিরা বলেন, ‘কেন না! আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসতাম। আমি ...
শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা ১৫০ ছাড়িয়েছে

শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা ১৫০ ছাড়িয়েছে

বাংলাদেশ, রাজনীতি
ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে নতুন আরও ১০টি হত্যা মামলা করা হয়েছে। ছাত্র–জনতার আন্দোলনের সময় এক সাংবাকিদকসহ কয়েকজনকে গুলি করে হত্যার অভিযোগে তার বিরুদ্ধে এ মামলাগুলো করা হয়েছে। রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এবং গত বৃহস্পতিবার বিভিন্ন থানায় এসব মামলা হয়েছে। এতে তার বিরুদ্ধে হত্যা মামলা ১৫০ ছাড়িয়েছে। জানা যায়, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর পর থেকে রোববার পর্যন্ত তার বিরুদ্ধে ১৭৭টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ১৫৭টিই হত্যা মামলা।...
মোদিকেও ছাড়িয়ে গেছেন শেখ হাসিনা: মামুনুল হক

মোদিকেও ছাড়িয়ে গেছেন শেখ হাসিনা: মামুনুল হক

বাংলাদেশ
স্বৈরাচারী শেখ হাসিনার বর্বরতা ভারতের নরেন্দ্র মোদিকেও ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক। রোববার বিকালে দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও অভ্যুত্থানে শহিদদের রুহের মাগফেরাত, আহতদের সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনায়, দোয়া মাহফিল এবং নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন। মামুনুল হক বলেন, শেখ হাসিনার পতন বাংলাদেশের জন্য এক নতুন দুয়ার উন্মোচন করেছে। আজ বাংলাদেশ নতুনভাবে মুক্তি পেয়েছে। সমাবেশে খেলাফত মজলিসের মহাসচিব বলেন, একজন মানুষের শাসনামলে এতগুলো গণহত্যার নজির আর আছে কিনা মনে হয় না। শেখ হাসিনার বর্বরতা ইসরাইলের গণহত্যার সামঞ্জস্য। একদিকে যখন ইসরাইল ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে সেই সময়ে শেখ হাসিনা বাংলাদেশের শান্তিকামী মানুষের ওপর নির্বিচারে গুলি, দমনপীড়ন চালিয়েছে। অনেকেই ৫ আগস্ট বাংলাদেশের দ্বিতীয় স্...
সেন্সর বোর্ডের নতুন কমিটিতে আশফাক নিপুন-নওশাবা

সেন্সর বোর্ডের নতুন কমিটিতে আশফাক নিপুন-নওশাবা

বিনোদন
বহুল আলোচিত বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড পুনর্গঠন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। রোববার (১৫ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নতুন কমিটির বিষয়টি জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সেন্সর বোর্ড পুনর্গঠনের এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, তথ্য মন্ত্রণালয়ের সচিবকে চেয়ারম্যান এবং সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানকে সদস্য সচিব করে নতুন কমিটি যাত্রা করল। সেন্সর বোর্ডের নতুন কমিটির সদস্য সংখ্যা ১৫। নতুন এই কমিটিতে সদস্য হিসেবে আছেন নির্মাতা জাকির হোসেন রাজু, আশফাক নিপুন, অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ, পরিচালক সমিতির সভাপতি, তাসমিয়া আফরিন মৌ (পরিচালক), লেখক নাজিম উদ্দিন, রফিকুল আনোয়ার রাসেল (পরিচালক-প্রযোজক)। এই কমিটিতে আরও আছেন- এফডিসির ব্যবস্থাপনা পরিচালক, আইন ও বিচার বিভাগের সচিব, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চল...