Monday, May 11

Author: Saimur Rahman

সাবেক মন্ত্রী জনপ্রিয় অভিনেতা আসাদুজ্জামান নূর গ্রেফতার

সাবেক মন্ত্রী জনপ্রিয় অভিনেতা আসাদুজ্জামান নূর গ্রেফতার

এক্সক্লুসিভ, বাংলাদেশ, রাজনীতি
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করেছে ঢাকা‌ মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টায় বেইলি রোডের নওরতন কলোনি থেকে তাকে গ্রেফতার করা হয়। আসাদুজ্জামান নূর মিরপুর থানার একটি মামলার এজাহার নামীয় আসামি। প্রসঙ্গত, ২০০১ সাল থেকে আওয়ামী লীগের হয়ে সংসদে প্রতিনিধিত্ব করছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০১৩ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করার পর ১২ জানুয়ারি গঠিত মন্ত্রিসভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। ...
সুগন্ধি ব্যবহারের ঝুঁকি বাড়ছে বন্ধ্যত্বের!

সুগন্ধি ব্যবহারের ঝুঁকি বাড়ছে বন্ধ্যত্বের!

লাইফস্টাইল
বলিউড নামিদামি অভিনেতা-অভিনেত্রীরা সুগন্ধি বা পারফিউমের নানান বিজ্ঞাপন দিয়ে থাকেন। সেই বিজ্ঞাপন দেখে প্রভাবিত হয়ে আমরাও নানা ধরনের সুগন্ধি ব্যবহার করে থাকি। বর্তমানে অফিস হোক কিংবা অনুষ্ঠান যেখানে যান সুগন্ধি ব্যবহার করতে ভুলেন না। আর এই সুগন্ধি ব্যবহারে আমাদের ব্যক্তিত্বে বিশেষ প্রভাব রাখে। শুধু তাই নয়, আত্মবিশ্বাসও বজায় থাকে। তবে আপনি কি জানেন, এই পারফিউম লাগানোর অভ্যাস আপনার জীবনে কতটা মারাত্মক ঝুঁকিতে ফেলতে পারে? বিশেষজ্ঞরা বলছেন, সুগন্ধি ব্যবহারে ক্ষতির মূল কারণ হচ্ছে— রাসায়নিক পদার্থ। এই রাসায়নিকগুলো শরীরে প্রবেশ করে অ্যালার্জির মতো সমস্যা তৈরি করে। বেশিরভাগ পারফিউম ইথানল ও আইসোপ্রোপাইল অ্যালকোহল দিয়ে তৈরি হয়, যা বিষাক্ত। কখনো কখনো এর ব্যবহারে ডার্মাটাইটিস সৃষ্টি করে। এর ফলে ত্বকে চুলকানি, লাল ফুসকুড়ি, ফুসকুড়ি বা চুলকানি হয়। কেউ কেউ পারফিউম লাগানোর সঙ্গে সঙ্গেই প্রচুর চুল...
শিক্ষাক্রমে ঘনঘন পরিবর্তন শিক্ষার্থীদের ওপর বাড়ছে চাপ

শিক্ষাক্রমে ঘনঘন পরিবর্তন শিক্ষার্থীদের ওপর বাড়ছে চাপ

পড়ালেখা
স্বাধীনতার পর থেকে দেশের শিক্ষাক্রম সাতবার পরিবর্তন হয়েছে। এ সময়ে মূল্যায়ন পদ্ধতির পরিবর্তন হয় একাধিকবার। সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে আওয়ামী সরকারের গত প্রায় ১৬ বছরের শাসনকালে। চার মন্ত্রীর সময়ে দুই রকমের শিক্ষা পদ্ধতি চাপিয়ে দেওয়া হয়। অথচ এখন পর্যন্ত কোনো পদ্ধতিই পূর্ণাঙ্গরূপে বাস্তবায়ন হয়নি। সর্বশেষ ২০২৩ সালে প্রাথমিক ও মাধ্যমিকের তিন শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয়। এতে মুখস্থ বিদ্যার পরিবর্তে বাস্তবমুখী শিক্ষাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। পালটে যায় পাঠ্যবই, শ্রেণিকক্ষের পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি। আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন শিক্ষা কারিকুলাম নিয়ে চলছে নানা সমালোচনা। অভিভাবক ও শিক্ষার্থীরা পতিত সরকারের বিতর্কিত শিক্ষাব্যবস্থায় আর ফিরতে চায় না। তারা মনে করেন, বিগত সরকারের খামখেয়ালির কারণে তাদের সন্তানরা পড়ালেখায় বারবার ধাক্কা খেয়েছে। যথাযথ পাইলটিং ও গবেষণা ছাড়াই এই কারিকুল...
কুরস্কে ইউক্রেনের ১১,২২০ সেনা নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি

কুরস্কে ইউক্রেনের ১১,২২০ সেনা নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি

আন্তর্জাতিক
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের কুরস্ক অঞ্চলে ইউক্রেন আক্রমণ শুরুর পর থেকে দেশটির সশস্ত্র বাহিনীর ১১ হাজার ২২০ জনেরও বেশি সেনা নিহত হয়েছে। এ সময়ে ইউক্রেন বাহিনী ৮৭টি ট্যাঙ্ক, ৭৪টি সেনা বাহক সাঁজোয়া যান এবং অন্যান্য সামরিক সরঞ্জাম হারিয়েছে। রোববার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব তথ্য নিশ্চিত করেছে। এতে বলা হয়, কুরস্ক অঞ্চলে যুদ্ধের সময় ইউক্রেনের সেনাবাহিনী উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনীয় বাহিনী ৪২টি পদাতিক যুদ্ধ যান, ৩৬১টি যানবাহন, ৮৪টি আর্টিলারি বন্দুক এবং ২৪টি রকেট লঞ্চার হারিয়েছে। এসব রকেট লঞ্চারের মধ্যে ৭টি হাইমারস এবং পাঁচটি এমএলআরএস অন্তর্ভুক্ত। এছাড়া ইউক্রেনীয় বাহিনী বেশ কয়েকটি ইলেকট্রনিক যুদ্ধ এবং প্রতিরক্ষা রাডার স্টেশনও হারিয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় রাশিয়ার বাহিনী কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাবাহিনীর পাঁচটি আক্রমণ প্...
‘বাংলাদেশের বিপক্ষে হারে ঘুম না ভাঙলে, নেপালের সঙ্গেও হেরে যেতে পারে’

‘বাংলাদেশের বিপক্ষে হারে ঘুম না ভাঙলে, নেপালের সঙ্গেও হেরে যেতে পারে’

খেলা
পাকিস্তানকে তাদের ঘরের মাঠেই দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। গত ২৪ বছরে এই প্রথম পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের পাশাপাশি সিরিজ জয়েরও ইতিহাস গড়েছে বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার পর পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার বাসিত আলি বলেছেন, বাংলাদেশের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়া পাকিস্তানের ক্রিকেটের জন্য ওয়েক আপ কল। এর থেকে খারাপ ফল আর হতে পারে না। তিনি আরও বলেন, বাংলাদেশের বিপক্ষে হারের পরেও যদি ঘুম না ভাঙে, তাহলে নেপাল, আফগানিস্তানের মত দলের বিপক্ষে টেস্ট খেলা উচিত। সেখানেও ভালো করবে বলে মনে হয় না। বাংলাদেশের সঙ্গে হেরে পাকিস্তানের জন্য ভালো হয়েছে, হয়তো এ থেকে ক্রিকেটাররা শিক্ষা নিতে পারবে। নিজের ইউটিউব চ্যানেলে বাসিত আলি বলেছেন, বাবর আজম বাবা-মায়ের সঙ্গে কথা বলে বিয়ে করে নাও। বিয়ে করলে ও পুরো বদলে যাবে। একজন প্লেয়ার যখন পারফর্ম করেন না, তার ম...
তাওহিদ হৃদয়ের সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন জাহারা মিতু

তাওহিদ হৃদয়ের সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন জাহারা মিতু

বিনোদন
একের পর এক ‘গুজবে’ অতিষ্ঠ চিত্রনায়িকা জাহারা মিতু। কখনো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে তাকে জড়িয়ে খবর প্রকাশ হচ্ছে, আবার কখনো জাতীয় দলের ক্রিকেটার তাওহিদ হৃদয়ের সঙ্গে জড়াচ্ছে তার নাম। ওবায়দুল কাদেরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কিছু সংবাদমাধ্যমে ‘রগরগে’ শিরোনামে সংবাদ প্রকাশের পর থানায় সাধারণ ডায়েরীও (জিডি) করেছিলেন মিতু। এবার দুই ক্রিকেটার তাওহিদ হৃদয় এবং জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে তাকে জড়িয়ে খবর চাউর হয়েছে সামাজিক মাধ্যমে। এ বিষয়ে একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে জাহারা মিতু বলেছেন, ‘আমার ক্যারিয়ারের শুরুটা কিন্তু ক্রিকেট উপস্থাপনা দিয়ে। সে দিক থেকে অনেক ক্রিকেটারের সঙ্গেই পরিচয় রয়েছে। তাই বলে তাদের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকবে এমন কিছু নয়।’ তাওহিদ হৃদয় এবং নাজমুল হোসেন শান্তর সঙ্গে সম্পর্কের প্রশ্নে এই অভিনেত্রীর ভাষ্য, ‘তাওহিদ হৃদয় আমার ফেসবুক ফ্...
রোহিঙ্গাদের পুনর্বাসন প্রক্রিয়া ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার

রোহিঙ্গাদের পুনর্বাসন প্রক্রিয়া ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার

জাতীয়
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের দ্রুত তৃতীয় কোনো দেশে পুনর্বাসনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের দ্রুত পুনর্বাসনের ওপর জোর দেন প্রধান উপদেষ্টা। রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা পুনর্বাসন নিয়ে আলোচনা হয়। আইওএম বাংলাদেশের মিশন প্রধান আবদু সাত্তার ইসোয়েভ এ সময় যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশগুলোতে রোহিঙ্গাদের পুনর্বাসনের চিত্র তুলে ধরেন। যুক্তরাষ্ট্রে হাজার হাজার রোহিঙ্গাকে তাদের দেশে পুনর্বাসনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। তবে প্রক্রিয়াটি ত্বরান্বিত হয়নি বলেও বৈঠকে জানানো হয়। প্রধান উপদেষ্টা এ প্রক্রিয়া দ্রুত করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্...
‘শেখ হাসিনা মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একজন খুনি’

‘শেখ হাসিনা মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একজন খুনি’

এক্সক্লুসিভ, রাজনীতি
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ভারতের উদ্দেশ্যে বলেন, ফ্যাসিস্টকে আশ্রয় দিয়েছেন, এখন তাকে দেশে ফেরত পাঠান। তাকে রক্ষা করার মধ্য দিয়ে আপনি গণতন্ত্রের স্বপক্ষে কোনো কাজ করতে পারবেন না। শেখ হাসিনা মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একজন খুনি। তাকে বিচারের আওতায় আনা ছাড়া বাংলাদেশ শান্তিতে থাকবে না। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বাংলাদেশ ইয়ূথ ফোরাম’র উদ্যোগে আয়োজিত গণতন্ত্র হত্যাকারীদের বিচারের দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এ সময় ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ইউক্রেন ইসরাইলের সঙ্গে বাংলাদেশের তুলনা করে দেওয়া বক্তব্য ঠিক হয়নি বলেও মন্তব্য করেছেন দুদু। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে পাঠানোর জন্য ভারতের প্রতি অনুরোধ জানান। শামসুজ্জামান দুদু বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশকে আমরা বন্ধু হিসেবে জানি। কিন্তু সে...
ঘন ঘন ধূমপান কি সত্যিই মানসিক চাপ কমায়, বিশেষজ্ঞরা কী বলছেন

ঘন ঘন ধূমপান কি সত্যিই মানসিক চাপ কমায়, বিশেষজ্ঞরা কী বলছেন

এক্সক্লুসিভ, লাইফস্টাইল
যারা নিয়মিত ধূমপান করেন, তারা বলেন, স্ট্রেস কাটানোর জন্যে এই নেশা করেন তারা। অনেকে বিশ্বাস করে যে, সিগারেট একটি স্ট্রেস রিলিভার। অফিসে ঢোকার সময়,খাবার পর একটা সিগারেট না হলে ঠিক জমে না। কিন্তু বাস্তবে, মগজে ধোঁয়া দিয়ে মগজের কতটা ক্ষতি হচ্ছে তা পরিষ্কার জানলে অনেক ধূমপায়ীই বোধহয় দ্বিতীয়বার ভাববেন। ২০টি দেশে অন্তত ৪২টি পৃথক সমীক্ষার রিপোর্ট একত্রিত করে দেখা গেছে, যারা ধূমপান করেন তাদের মধ্যে স্কিৎজোফেনিয়ায় আক্রান্ত হওয়ার প্রবণতা যারা ধূমপান করেন না তাদের থেকে অন্তত পাঁচগুণ বেশি। অ্যাটেনশান ডেফিশিয়েট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার বা এইএইচডি মতো রোগ যেখানে রোগীর মনোযোগের সমস্যা হয়, তার পিছনেও হাত রয়েছে সিগারেটের। দেখা যাচ্ছে, শতকরা ৬০-৮০ ভাগ এডিএইচডি রোগীর ক্ষেত্রেই জেনেটিক কার্যকারণ থাকে। কিন্তু সিগারেট এখানে কোমরবিডিটি ফ্যাক্টর হিসেবে কাজ করে। অর্থাৎ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাকে আরও ...
এবার সুখবর দিলো বিআরটিএ

এবার সুখবর দিলো বিআরটিএ

এক্সক্লুসিভ, বাংলাদেশ
মেয়াদোর্ত্তীণ মোটরযান নিবন্ধন নিয়ে সুখবর দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। গত ১৮ জুলাইয়ের পর মেয়াদোর্ত্তীণ সব মোটরযান নিবন্ধনের বৈধতার মেয়াদ ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিআরটিএ থেকে এই তথ্য জানানো হয়েছে। এর আগে গত ১৮ ও ১৯ জুলাই বনানীতে দুষ্কৃতকারীরা বিআরটিএ’র প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত হয় বিআরটিএ ভবনে স্থাপিত সার্ভার ও আইএস। তাই নবায়নসংক্রান্ত কাগজপত্রের মেয়াদ বাড়ায় বিআরটিএ। ৩১ জুলাই এক প্রজ্ঞাপনে বিআরটিএ জানায়, ১৮ ও ১৯ জুলাই বনানীতে দুষ্কৃতকারীরা বিআরটিএর প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট চালায়। এতে বিআরটিএ ভবনে স্থাপিত সার্ভার ও আইএস ক্ষতিগ্রস্ত হয়। তাই ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদ, অগ্রিম আয়কর আদায় ও গাড়ি নিবন্ধন করা সম্ভব হচ্ছে না। ...