Monday, May 11

Author: Saimur Rahman

সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তসহ আটক ৪

সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তসহ আটক ৪

জাতীয়
অবৈধভাবে ভারত যাওয়ার পথে একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল বাবু, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্তসহ চারজনকে আটক করেছেন স্থানীয় জনতা। বাকি দুইজন হলেন- একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও প্রাইভেটকার চালক। চালকের নাম জানা যায়নি। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা হয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে তাদের আটক করা হয়। রোববার রাতে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে ধোবাউড়া থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। তারা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে হত্যা, গণহত্যা ও নির্যাতনে উসকানি দেওয়ার অভিযোগে তারাসহ মোট ৫৩ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। এর মধ্যে ৩০ জন সাংবাদিক। আন্দোলনে নিহত রিয়ানের বাবা আব্দুর রাজ্জাক গত ২৯ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এ অভিযোগ দাখিল করেন। ...
টক দই খেলে কি সত্যিই ওজন কমে

টক দই খেলে কি সত্যিই ওজন কমে

লাইফস্টাইল
আমাদের সবার প্রিয় টক দই। দারুণ জনপ্রিয় এ টক দই আমরা কমবেশি সবাই খাই। বিশেষ করে নারীরা ওজন কমাতে টক দই খেয়ে থাকেন। আমরা ওজন কমাতে টক দই খেলেও আসলেই কি টক দই খেলে ওজন কমে; কিংবা টক দই কি দেহের চর্বি ভাঙতে সাহায্য করে? হ্যাঁ, এ বিষয়ে আমাদের চিকিৎসা বিজ্ঞান কী বলে তা জানা উচিত। এ সম্পর্কে ঢাকার এভারকেয়ার হাসপাতালের প্রধান পুষ্টিবিদ তামান্না চৌধুরী জানালেন টক দই উপকারের কথা। তিনি বলেছেন, দইয়ের স্বাদ মিষ্টি করতে চিনি যোগ করা হয়। টক দইয়ে এই বাড়তি চিনি না থাকায় তা মিষ্টি দইয়ের তুলনায় স্বাস্থ্যকর। আর যে কোনো দই তৈরি হয় দুধ থেকে। অর্থাৎ দুধে যে পরিমাণে স্নেহপদার্থ রয়েছে, তা দিয়ে দই তৈরি করলেও একই পরিমাণ স্নেহপদার্থ থাকবে। এ পুষ্টিবিদ বলেন, মিষ্টি দইয়ের চেয়ে টক দইকে এগিয়ে রাখার সুযোগ নেই। তাছাড়া এটাও মনে রাখতে হবে, টক দইয়ের এমন কোনো বৈশিষ্ট্যও নেই, সরাসরি যার প্রভাবে দেহের চর্বি কমতে পারে বা ও...
ঈদে মিলাদুন্নবীর শিক্ষা ও তাৎপর্য

ঈদে মিলাদুন্নবীর শিক্ষা ও তাৎপর্য

এক্সক্লুসিভ, লাইফস্টাইল
৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল, আরবের পবিত্র মক্কা নগরীতে মা আমিনার কোলজুড়ে নেমে এলেন রাহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারস্যের কবি শেখ সাদী (রহ.) নবীজি সাল্লাল্লাহুর আগমন স্মরণ করে গেয়ে উঠেছেন, 'বালাগাল উলা বি-কামালিহি, কাশাফাদ্দুজা বি জামালিহি, হাসুনাত জামিয়ু খিসালিহি, সাল্লু আলায়হে ওয়া আলিহি…' কবিতাটির ভাবার্থ হচ্ছে- 'সাধনায় যিনি সুউচ্চ মর্যাদায় পূর্ণতায় পৌঁছেছেন যার সৌন্দর্যের ছটায় বিতাড়িত হয়েছে সমস্ত আঁধার, সব সচ্চরিত্রের সম্মিলন ঘটেছে যার মাঝে তবে আসুন দরুদ ও সালাম জানাই তার ও তার বংশধরদের প্রতি। বিশ্বনবীর আগমনে পুলকিত হয় দুনিয়া। এ আনন্দ মুক্তি ও শান্তির। আনন্দ সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব ও সমমর্যাদার। বিশ্ব যখন অন্যায়, অবিচার, জুলুম ও বহুবিধ কুসংস্কারে নিমজ্জিত ছিল, ঠিক তখনই আল্লাহ তাআলা হিদায়াতের আলো...
যেসব ভুলে হ্যাক হতে পারে স্মার্টফোন

যেসব ভুলে হ্যাক হতে পারে স্মার্টফোন

এক্সক্লুসিভ, তথ্য ও প্রযুক্তি
আপনি স্মার্টফোন ব্যবহার করলে আরও অনেক বেশি সতর্ক হতে হবে। স্মার্টফোন ব্যবহার করার সময় কোন বিষয়গুলো মাথায় রাখবেন তা জেনে নিতে পারেন। কারণ একটি ভুলের কারণে আপনার ফোন চিরতরে হ্যাক হয়ে যেতে পারে। এই জন্য আপনাকে প্রযুক্তির সঙ্গে অনেক কিছুর যত্ন নিতে হবে। আসুন এই বিষয় সব কিছু জেনে নেওয়া যাক। বর্তমানে মোবাইলফোনে কথা বলার সময়ও অনেক কিছু মাথায় রাখতে হয়। ফোনে কথা বলার সময় যদি আপনি এই বিষয়গুলি উপেক্ষা করেন, তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টও খালি হয়ে যেতে পারে। এই কারণেই এই সময়ে মানুষ খুব সতর্ক থাকে। আপনাকে সব থেকে বেশি সতর্ক থাকতে হবে যেন, ফোনে থাকা অবস্থায় কোনও অ্যাপ ইনস্টল না করা হয়। এই অ্যাপের মাধ্যমে হ্যাকাররা মোবাইল হ্যাক করে নেয়। তাই ভুল করেও কোনও অ্যাপ ইন্সটল করা উচিত নয়। তার মানে যদি কেউ আপনাকে আপনার ফোনে কোনও অ্যাপ ইনস্টল করতে বলে, আপনার তা করা উচিত নয়। সাম্প্রতিক সময়...
ঢাবির প্রশ্নপত্র ফাঁসের মামলায় ১০ জনের কারাদণ্ড

ঢাবির প্রশ্নপত্র ফাঁসের মামলায় ১০ জনের কারাদণ্ড

পড়ালেখা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রশ্নপত্র ফাঁসের মামলায় ১০ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। এদিকে অভিযোগ প্রমানিত না হওয়ায় ১১৪ জনকে খালাস দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্তদের মধ্যে সাত জনের চার বছর ও তিনজনের দুই বছরের সাজা উল্লেখ করা হয়েছে। রোববার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালত এ রায় ঘোষণা করেন। আসামিপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন। ২০১৭ খ্রিষ্টাব্দের ২০ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হলে সিআইডি অভিযান চালিয়ে মামুন ও রানা নামে দুই শিক্ষার্থীকে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন পরীক্ষার হল থেকে গ্রেফতার হয় রাফি নামে ভর্তিচ্ছু একজন শিক্ষার্থী। ওইদিন শাহবাগ থানায় ২০০৬ খ্রিষ্টাব্দের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৬৩ ধারা ও ১৯৮০ খ্রিষ্টাব্দের পাবলিক পরীক্ষা আইনের ৯(খ) ধারায় মামলা করেন সিআইডি। ২০১৯ খ্রিষ্ট...
জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরিবোর্ডে থাকছেন যারা

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরিবোর্ডে থাকছেন যারা

এক্সক্লুসিভ, বিনোদন
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩- এর জুরিবোর্ড পুনর্গঠন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (চলচ্চিত্র) সভাপতি করে পুনর্গঠিত এই জুরিবোর্ডের মোট সদস্য ১৩ জন। রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে। এতে সদস্যসচিব হিসেবে থাকছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান। আরও রয়েছেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র অধিশাখার প্রধান। জুরিবোর্ডের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন, নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন, সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ, চিত্রগ্রাহক বরকত হোসেন, অভিনেত্রী অপি করিম, গায়িকা নাজমুন মুনিরা ন্যান্সি। এ ছাড়া সদস্য হিসেবে জুরিবোর্ডে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের সভাপতি এস এম ইমরান হোসেন ও সাংবাদিক ওয়...
ভারত সিরিজে সাকিবের কাছে শান্তর চাওয়া

ভারত সিরিজে সাকিবের কাছে শান্তর চাওয়া

খেলা
পাকিস্তান সিরিজে খেলা অবস্থাতেই বড় দুঃসংবাদ পেয়েছিলেন সাকিব আল হাসান। ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে এক গার্মেন্টসকর্মীকে হত্যার দায়ে রাজধানীর আদাবর থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছিল। সে সময় সাকিবকে দল থেকে বাদ দিয়ে দেশে ফেরানোরও জোর দাবি উঠেছিল। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অভিযোগ প্রমাণের আগ পর্যন্ত সাকিবের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে অস্বীকৃতি জানায়। যার ফলে খেলা চালিয়ে যাওয়ার সুযোগ পান সাকিব। পাকিস্তান সিরিজে বলে-ব্যাটে একেবারে মন্দ পারফর্ম করেননি তিনি। বিশেষ করে মিরাজের সঙ্গে তার স্পিন জুটি বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়ের পথ সুগম করেছে। কানাডায় টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলে সরাসরি পাকিস্তানে গিয়ে সিরিজে খেলেছিলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব। মামলার খড়গ মাথার ওপরে থাকায় ভারত সিরিজের আগেও দেশে ফেরা হয়নি তার। দুই সিরিজের মাঝের সময়ে খেলেছেন ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে।...
রেমিট্যান্স বাড়ায় চাপ কমেছে রিজার্ভে

রেমিট্যান্স বাড়ায় চাপ কমেছে রিজার্ভে

অর্থনীতি
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে পাঠানো রেমিট্যান্সের পালে ইতিবাচক হাওয়া লেগেছে। চলতি মাসে সেপ্টেম্বর মাসের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স এসেছে ১১৬ কোটি ডলার। এর ধারাবাহিকতায় কেন্দ্রীয় ব্যাংক প্রায় নিশ্চিত চলতি মাসেই ২০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স আসছে। গত আগস্টে এসেছিল ২২২ কোটি ডলার। এ মাসেও রেমিট্যান্স প্রবাহ তার চেয়ে বেশি আসতে পারে। রেমিট্যান্স বাড়ায় চাপ কমেছে রিজার্ভে। রেমিট্যান্স প্রবাহ বাড়ায় দেশের রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়েছে। এবার এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দেনা পরিশোধের পর রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের নিচে অর্থাৎ ১ হাজার ৯৪৪ কোটি ডলারে নেমে এসেছিল। গত বৃহস্পতিবার থেকে রিজার্ভ আবার বাড়তে শুরু করেছে। কেন্দ্রীয় ব্যাংক আশা করছে চলতি সপ্তাহেই রিজার্ভ আবার বেড়ে যাবে। এদিকে বকেয়া বৈদেশিক দেনা পরিশোধ করার কারণে রিজার্ভে কিছুটা চাপ আছে। তবে আগের চে...
ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা, গ্রেফতার ৬

ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা, গ্রেফতার ৬

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গুপ্তহত্যার পরিকল্পনার অভিযোগে তিন মার্কিন নাগরিকসহ ৬ বিদেশিকে গ্রেফতার করা হয়েছে। রোববার এপির খবরে বলা হয়েছে, দেশটির কতৃপক্ষ জানিয়েছে, তারা তিনজন মার্কিন, দুজন স্পেন এবং একজন চেক প্রজাতনে্ত্রর নাগরিককে গ্রেফতার করেছে। শনিবার এক সংবাদ সম্মেলনে ভেনিজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেও বলেছেন, তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তারা প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও অন্যান্য কর্মকর্তাদের গুপ্তহত্যার পরিকল্পনা করছিলেন। তিনি আরও বলেন, আটক দুই স্প্যানিশ নাগরিককে পুয়ের্তো আয়াকুচো শহরে ছবি তোলার সময় গ্রেফতার করা হয়। তাদের সঙ্গে স্পেনের গোয়েন্দা সংস্থার সম্পর্ক রয়েছে। জুলাই মাসের শেষের দিকে ভেনিজুয়েলায় বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টির (পিএসইউভি) নেতা নিকোলাস মাদুরোকে স্পেনের একজন মন্ত্রী ‘স্বৈরশাসক’...
ভারতীয় আধিপত্যের কাছে আত্মসমর্পণ করেছিলেন শেখ হাসিনা

ভারতীয় আধিপত্যের কাছে আত্মসমর্পণ করেছিলেন শেখ হাসিনা

এক্সক্লুসিভ, জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
দীর্ঘ প্রায় দেড় দশকের ‘একনায়ক শাসনের’ অবসান ঘটেছে বাংলাদেশে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে চলছে দক্ষিণ এশিয়ার মুসলিমপ্রধান দেশটি। এই সরকারের নেতৃত্ব দিচ্ছেন শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। ক্ষমতার এই পালাবদলের পর ঢাকার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা চালাচ্ছে অনেক দেশ, বিশেষ করে প্রতিবেশীরা। আজ রোববার (১৫ সেপ্টেম্বর) একটি নিবন্ধ প্রকাশ করেছে পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম দ্য ডন। নিবন্ধটি লিখেছেন আইজাজ আহমদ চৌধুরী। তিনি দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দেশটির সাবেক পররাষ্ট্র সচিব এবং ইসলামাবাদের সানোবার ইনস্টিটিউটের চেয়ারম্যান। পাঠকদের জন্য তার নিবন্ধটি তুলে ধরা হলো- বাংলাদেশে ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা ওয়াজেদ। ঢাকা থেকে তার পালিয়ে যাওয়া প্রায় দেড় মাস হতে চলেছে। এই সময়ের মধ্যে ছাত্র-নেতৃত্বা...