Monday, June 1

Author: Saimur Rahman

আছাদুজ্জামান-হারুনের অবৈধ সম্পদের তদন্তে দুদক

আছাদুজ্জামান-হারুনের অবৈধ সম্পদের তদন্তে দুদক

এক্সক্লুসিভ, ক্রাইম, বাংলাদেশ
সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ও অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ এর আগে ডিবিপ্রধান হিসেবে বেশ সমালোচিত হয়েছেন। সবশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে তুলে নিয়ে ডিবি কার্যালয়ে খাবার খাওয়ান হারুন। এরপরেই তাদেরকে সাংবাদিকদের সামনে হাজির করেন তিনি। এ ঘটনায় হাইকোর্ট থেকে হারুনকে ভর্ৎসনা করে বলা হয়— এসব তামাশা বন্ধ করতে। রোববার (১৮ আগস্ট) দুদক সূত্রে জানা যায়, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান ও অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়াও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তের...
পাপনের পদত্যাগ নিয়ে যা জানালেন ক্রীড়া উপদেষ্টা

পাপনের পদত্যাগ নিয়ে যা জানালেন ক্রীড়া উপদেষ্টা

এক্সক্লুসিভ, খেলা
বিসিবিপ্রধানের পদ থেকে পদত্যাগ করছেন নাজমুল হাসান পাপন। বিসিবির বিভিন্ন সূত্রে এমন খবর শোনা গেলেও এ ব্যাপারে এখন পর্যন্ত আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাননি পাপন। নিয়মানুযায়ী, তাই তিনিই এখন পর্যন্ত বিসিবির প্রধান। তবে বলা হচ্ছে, দ্রুতই পদত্যাগের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন পাপন, যা নিয়েই রোববার সচিবালয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ১৫ আগস্ট রাতে দেশের গণমাধ্যমগুলোতে প্রকাশিত হয়, পদত্যাগে রাজি পাপন। বিসিবির এক পরিচালককে সেটি তিনি (পাপন) জানিয়েছেন। এরপর তিন দিন পেরিয়ে যেতে চললেও এখনো পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেননি পাপন। যা নিয়েই আজ জানতে চাওয়া হয়েছিল নতুন ক্রীড়া উপদেষ্টার কাছে। তিনি বিসিবিপ্রধান পাপনের পদত্যাগের বিষয়ে কিছু জানেন কিনা। যার উত্তরে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘বিসিবি সভাপতি পদত্যাগ করতে সম্মত হয়েছে...
কে হচ্ছেন নতুন বিসিবিপ্রধান?

কে হচ্ছেন নতুন বিসিবিপ্রধান?

এক্সক্লুসিভ, খেলা
বাংলাদেশ ক্রিকেট কাউন্সিলের (বিসিবি) প্রধানের চেয়ার ছাড়ছেন নাজমুল হাসান পাপন। গত কয়েক দিন এমন গুঞ্জন শোনা গেলেও এখনো এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেননি পাপন। তবে এটা পরিষ্কার বিসিবিতে তার সময় এখন শেষের পথে, যা মানছেন, বিসিবির অন্য পরিচালকরাও। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠেছে— পাপন বিসিবিপ্রধানের চেয়ার ছাড়লে সেই চেয়ারে বসবেন কে? অর্থাৎ কে হচ্ছেন নতুন বিসিবিপ্রধান। এ ব্যাপারে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না, এটি সত্যি। তবে এ তালিকায় রয়েছে বেশ কিছু নাম। যাদের যে কাউকে পরবর্তী বিসিবিপ্রধান হিসেবে দেখা যেতে পারে। এ তালিকায় জোরালো গুঞ্জন— বিসিবি ও এসিসির সাবেক শীর্ষ কর্তা সৈয়দ আশরাফুল হক হতে যাচ্ছেন বোর্ডপ্রধান। অনেকে আবার জাতীয় দলের সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদকে দেখছেন বিসিবিপ্রধানের ভূমিকায়। তবে এ দুজনের বাইরেও আছে বেশ কয়েকটি নাম। বিসিবির বর্তমান পরিচালক মাহাবুব আনামের নামও আছে এ...
‘ফেরদৌস আমার ভারতের বাড়িতে আশ্রয় নিয়েছে, এটা কেমন প্রোপাগান্ডা’

‘ফেরদৌস আমার ভারতের বাড়িতে আশ্রয় নিয়েছে, এটা কেমন প্রোপাগান্ডা’

এক্সক্লুসিভ, বিনোদন, রাজনীতি
বিনোদন জগত থেকে সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা-১০ আসনের এমপি নির্বাচিত হন ফেরদৌস আহমেদ। কোটা সংস্কার নিয়ে ছাত্রদের আন্দোলনের তোপের মুখে পড়ে গত ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ফেরদৌসকে কোথাও দেখা যায়নি। গত দুই দিন ধরে গুঞ্জন রটেছে ফেরদৌস হয়তো দীর্ঘদিনের বন্ধু ঋতুপর্ণার কলকাতার বাড়িতে আশ্রয় নিয়েছেন। তবে অভিনেত্রী ঋতুপর্ণা বলেছেন, ‘আমার কানেও খবরটা এসেছে। আমাদের দুজনের এমন একটা ছবি দিয়ে খবরটা প্রচার করা হচ্ছে, যে ছবিটা কিছুদিন আগে একটা শোতে তোলা। ফেরদৌস তো আমার সবচেয়ে ভালো বন্ধু, এটা তো সবাই জানেন। শেষবারও যখন ঢাকায় গেলাম, ওর বাসায় গিয়েছি। সেও কলকাতায় এলে আমার বাসায় আসে। আমাদের নিয়মিত যাতায়াত আছে। সত্যি কথা বলতে এই ঘটনার পর যোগাযোগ করতে পারিনি।’ ঋতুপর্ণা আরও বলেন, ‘আমি জানিও না ফেরদৌস এখন ক...
হাসিনার পতনের পর শেখ পরিবারের কে কোথায়?

হাসিনার পতনের পর শেখ পরিবারের কে কোথায়?

এক্সক্লুসিভ, বাংলাদেশ, রাজনীতি
হাসিনার পতনের পর শুধু আওয়ামী লীগ সরকার নয়, হারিয়ে গেছে শেখ পরিবার। ৫ আগস্ট দুপুরে পদত্যাগ করে দেশ ছাড়তে শেখ হাসিনা সময় পেয়েছিলেন মাত্র ৪৫ মিনিট। দেশ থেকে শেখ হাসিনা পালিয়ে ভারত গেলেও তার পরিবারের সদস্যরা কে কোথায় তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। একই সঙ্গে আওয়ামী লীগের দলীয় মন্ত্রী-এমপি এবং সিনিয়র নেতারা কে কোথায় গেছেন এই জিজ্ঞাসা অনেকের। জানা গেছে, শেখ পরিবারের কয়েকজন সদস্যও ৫ আগস্টের আগেই দেশ ছাড়েন। রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট বঙ্গবন্ধু পরিবারের বেশির ভাগ সদস্যই এখন আর দেশে নেই। ৫ আগস্টের আগে-পরে তারা দেশ ছেড়ে যান। একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত ৫ আগস্ট দুপুরে তড়িঘড়ি পদত্যাগ করে সামরিক বিমানে দেশ ছাড়েন শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। ওই দিন তারা দুজনই গণভবনে ছিলেন। ধারণা করা হচ্ছে শেখ হাসিনা ও শেখ রেহানা ছাড়া পরিবারের আর কোনো সদস্য তখন দেশে ছিলেন না। থাকলে তারা ওই বিম...
‘শেখ হাসিনাকে গালি দেওয়ায় আপনাকে আয়নাঘরে রাখা হবে’

‘শেখ হাসিনাকে গালি দেওয়ায় আপনাকে আয়নাঘরে রাখা হবে’

এক্সক্লুসিভ, বিনোদন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপি ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। সিনেমাটির প্রচারের সময় দেশের একটি গণমাধ্যমে ফারিয়া বলেছিলেন, ‘আমাদের প্রত্যেকটা বাঙালি মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে।’ সম্প্রতি সেই মন্তব্য টেনে অন্তর্জালে সমালোচনা স্বীকার হচ্ছেন এই নায়িকা। যদিও বর্তমানে বিদেশে ছুটি কাটাচ্ছেন পর্দায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করা নুসরাত ফারিয়া। সোশ্যালে সেসব ছবি পোস্ট করতেই কটাক্ষের মুখে পড়েছেন তিনি। সম্প্রতি এক ছবিতে পার্কের মধ্যে দোলনায় চেপে খিলখিলিয়ে হাসতে দেখা গেল নুসরাতকে। ছবির ক্যাপশনে নুসরাত সকলের মঙ্গল চেয়ে লেখেন, ‘আপনাদের কষ্ট লাঘব হোক, আর্শীবাদ নেমে আসুক’। এই ছবির কমেন্ট বক্সে নুসরাতকে বিদ্রুপ করে একজন লেখেন, ‘প্রত্যেক মেয়ের মধ্যে একটা করে হাসিনা আছে এত বড় গালি দেওয়ার জন্য আপনাকে আয়নাঘরে রাখা হবে’। ...
ফোন চেক করা, নিরপরাধ ব্যক্তির ওপর চড়াও হওয়া নিন্দনীয়: নাহিদ

ফোন চেক করা, নিরপরাধ ব্যক্তির ওপর চড়াও হওয়া নিন্দনীয়: নাহিদ

এক্সক্লুসিভ, বাংলাদেশ
সাধারণ মানুষের মোবাইল ফোন চেক (তল্লাশি) করা এবং নিরস্ত্র-নিরপরাধ ব্যক্তির ওপর চড়াও হওয়া ‘নিন্দনীয়’ বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম। বৃহস্পতিবার বিকালে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ কথা জানান। নাহিদ ইসলাম তার ফেসবুক পোস্টে লেখেন, কারও ফোন চেক করা, নিরস্ত্র-নিরপরাধ ব্যক্তির ওপর চড়াও হওয়া নিন্দনীয়। একইভাবে গ্রেফতার ব্যক্তিদের মিডিয়ায় বাজেভাবে উপস্থাপন মানবাধিকার লঙ্ঘন। অপরাধীদের আইনের প্রক্রিয়া অনুসারে বিচার করতে হবে। তিনি আরও লিখেছেন, আমাদের অভ্যুত্থান ন্যায় ও নীতির ওপর প্রতিষ্ঠিত। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, জীবনের নিরাপত্তা ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা আমাদের ছাত্র-নাগরিক অভ্যুত্থানের লক্ষ্য ছিল। আমাদের যেমন প্রতিরোধ জারি রাখতে হবে অন্যদিকে নিজেদের অভ্যুত্থানের স্পিরিট বজায় রা...
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা

এক্সক্লুসিভ, জাতীয়, বাংলাদেশ
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, দেশের বনকে বনের মতো রাখতে হবে এবং দেশের পরিবেশের মানোন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সার্বক্ষণিকভাবে নিবেদিত হয়ে কাজ করতে হবে। পরিবেশ ও বন সংরক্ষণ এবং উন্নয়নে পরিবেশ ও বন অধিদপ্তরের কোনো কর্মকর্তা দুর্নীতি, অনিয়ম ও অবহেলা প্রদর্শন করলে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। দায়িত্ব গ্রহণের পর বুধবার বিকালে প্রথমবারের মতো বন অধিদপ্তর পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন। রাজধানীর কাটাবনের পাখি মার্কেটে বিদ্যমান অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে রিজওয়ানা হাসান বলেন, বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটকে এখানে নিয়মিত মনিটর...
পুলিশের বিশেষ শাখায় বড় রদবদল

পুলিশের বিশেষ শাখায় বড় রদবদল

এক্সক্লুসিভ, জাতীয়, বাংলাদেশ
বাংলাদেশ পুলিশের বিশেষ শাখায় (এসবি) বড় ধরনের রদবদল করা হয়েছে। আজ বিশেষ পুলিশ সুপার (প্রশাসন) আলমগীর হোসেন স্বাক্ষরিত চারটি অফিস আদেশের মাধ্যমে এই রদবদলের কথা জানানো হয়। এর মধ্যে অফিস আদেশ ১১০৮/২০২৪ এর মাধ্যমে স্কুল অব ইন্টেলিজেন্সের কমান্ড্যান্ট সরদার তমিজউদ্দিন আহমেদকে এসবির ভারপ্রাপ্ত ডিআইজি (ট্রেনিং এন্ড রিসার্চ), অ্যাডিশনাল ডিআইজি (ইমিগ্রেশন) জি এম আজিজুর রহমানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভারপ্রাপ্ত ডিআইজি (পলিটিক্যাল উইং), অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. সরওয়ারকে ভারপ্রাপ্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), অ্যাডিশনাল ডিআইজি (সুপারনিউমারারী) মো. মুশেফেকুর রহমানকে ভারপ্রাপ্ত ডিআইজি (সিটি এসবি), ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল কুদ্দুছ আমিনকে ডিআইজি (প্রটেকশন এন্ড প্রটোকল), ডিআইজি (পলিটিক্যাল উইং) এ জেড এম নাফিউল ইসলামকে ডিআইজি (ক্রিমিনাল ইন্টেল উইং-১), ডিআইজি (প্রটেকশন অ্যান্ড প্রটোকল...
আয়নাঘরের প্রস্তাব ফিরিয়ে দিলেন কেয়া পায়েল

আয়নাঘরের প্রস্তাব ফিরিয়ে দিলেন কেয়া পায়েল

এক্সক্লুসিভ, বিনোদন
গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পদত্যাগের পর ফের আলোচনায় আসে ‘আয়নাঘর’। গুমের শিকার রাজনৈতিক কর্মী, সংগঠক ও বিভিন্ন পেশাজীবীদের ওই ঘরে (আয়নাঘর) আটকে রাখা হতো বলে জানা যায় গণমাধ্যম সূত্রে। ‘আয়নাঘর’ নামে সিনেমা বানাবেন জয় সরকার। এ সিনেমার অভিনয়শিল্পীদের নাম না জানালেও নায়িকা হিসেবে নির্মাতার পছন্দ ছোট পর্দার নিয়মিত মুখ কেয়া পায়েলকে। জয় সরকার বলেন, ‘আমার প্রথম সিনেমা ‘ইন্দুবালার’ নায়িকা ছিলেন কেয়া পায়েল। তাকে নিয়েই এবারের সিনেমাটি বানাতে চাই। এ ছাড়া আরও তারকা অভিনয়শিল্পীদের দেখা যাবে।’ তিনি আরও বলেন, ‘এখনো কেয়া পায়েলের সঙ্গে কথা হয়নি। সিনেমার চিত্রনাট্য নিয়ে ব্যস্ত সময় পার করছি। আয়নাঘরের কয়েকজনের সঙ্গে কথা বলে গল্প সাজাতে চাই। আমি চাই, সত্যটা উঠে আসুক। শিগগির অভিনেত্রীর সঙ্গে আলোচনায় বসব শিডিউল নিতে।’ এ বিষয়ে পায়েল জানান, এই মুহূর্তে সিনেমা নিয়ে কোনো পরিকল্পনা নেই তার। অভিনেত্রী বলে...