আয়নাঘরের ভয়ংকর কাহিনি ফাঁস করলেন বিএনপি নেতা সালাহউদ্দিন
শেখ হাসিনার শাসনামলে বিরোধী রাজনৈতিক ব্যক্তিদের আটক ও নির্যাতনের জন্য ব্যবহার হত ‘আয়নাঘর’। সেখানে ৬১ দিন বন্দি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শেখ হাসিনার দেশত্যাগ ও আওয়ামী লীগ সরকারের পতনের পর ‘আয়না ঘরের’ রহস্য ভেদ হয়। সেই টর্চার সেল থেকে তিন বন্দি মুক্তিও পেয়েছেন।
দীর্ঘ ৯ বছর পর ভারত থেকে দেশে ফেরা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, তাকেও আয়না ঘরে বন্দি রাখা হয়েছিল টানা ৬১ দিন। গত ১১ আগস্ট বিকালে একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে একান্ত আলাপকালে তিনি এ কথা জানান।
তার ওপর নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘২০১৫ সালের ১০ মার্চ রাত সাড়ে ৯টা-১০টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকে এবং অস্ত্রধারীরা মিলে উত্তরার একটি বাসা থেকে হাতকড়া পরিয়ে আমাকে তুলে নিয়ে যায়। এর পর আমাকে একটি গোপন জায়গায় নিয়ে যাওয়া হয়। জায়গাটি ছিল কবরের মতো একটি কামর...









